ওয়াশিংটনে প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজার মেয়াদ আরও এক বছর বাড়ল

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজার চাকরির মেয়াদ এক বছর বাড়িয়েছে সরকার।
আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে জানিয়েছে, আগের চুক্তির ধারাবাহিকতায় ২০২৭ সালের ২০ নভেম্বর পর্যন্ত তাঁকে একই পদে পুনরায় চুক্তিতে নিয়োগ দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, অন্য যেকোনো পেশা ও ব্যবসা কিংবা সরকারি, আধা সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে তিনি এই পদে পুনরায় নিয়োগ পেয়েছেন।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, নিয়োগের অন্যান্য শর্ত অনুমোদিত চুক্তিপত্র দিয়ে নির্ধারণ করা হবে।
সাংবাদিক গোলাম মোর্তোজা ২০২৪ সালের ১৯ নভেম্বর ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের প্রেস উইংয়ে মিনিস্টার (প্রেস) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পান।
নতুন প্রজ্ঞাপনের ফলে ওয়াশিংটন দূতাবাসের প্রেস উইংয়ে তাঁর দায়িত্ব ২০২৭ সালের ২০ নভেম্বর পর্যন্ত চলবে।




