…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › জাতীয় › খবর
জাতীয়

চট্টগ্রামে মধ্যরাতে আওয়ামী লীগ সভাপতির বাসা ভেবে পাশের ভবনেও ভাঙচুর, গৃহায়ণ কার্যালয়ে আগুন দেওয়ার চেষ্টা

নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রামে মধ্যরাতে আওয়ামী লীগ সভাপতির বাসা ভেবে পাশের ভবনেও ভাঙচুর, গৃহায়ণ কার্যালয়ে আগুন দেওয়ার চেষ্টা
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নগর শাখার সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরীর বাসা ভাঙচুর করা হয়েছে। তাঁর বাসা মনে করে পাশের ভবনেও ভাঙচুর করা হয়। বুধবার মধ্যরাতে চট্টগ্রাম নগরের দামপাড়ার পল্টন সড়ক এলাকায় এ ঘটনা ঘটে।

ভাঙচুর করা দুটি ভবন হচ্ছে জহুর আহমেদ চৌধুরী টাওয়ার ও সাঈদা নিবাস। মাহতাব উদ্দিন চৌধুরীর বাসা জহুর আহমেদ চৌধুরী টাওয়ারের দ্বিতীয় তলায়। ওই তলার কাচ ভাঙচুর করা হয়। এ ছাড়া নিচতলায় কেয়ারটেকার ও নিরাপত্তা প্রহরীর কক্ষও ভাঙচুর করেছে দুর্বৃত্তরা।

ভবনের নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীরা বলেন, রাত সাড়ে ১১টা থেকে ১২টার দিকে ৫০ থেকে ৬০ জনের একটি দল ভবন এলাকায় আসে। তাঁদের হাতে লাঠিসোঁটা ছিল। তারা এসেই মাহতাব উদ্দিন চৌধুরীর বাসা মনে করে সাঈদা নিবাস নামের একটি ভবন লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। পরে জহুর আহমেদ চৌধুরী টাওয়ারে ভাঙচুর চালায়।

নগরের চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নূর হোসেন মামুন বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা মাহতাব উদ্দিন চৌধুরীর বাসা ভাঙচুরের খবর শুনেছেন। থানা থেকে একটি দল পাঠানো হয়েছে। সেখানে গিয়ে কিছু কাচের টুকরা পাওয়া গেছে। এ ঘটনায় পুলিশের কাছে কেউ কোনো অভিযোগ করেননি।

এদিকে নগরের জিইসি মোড় এলাকায় জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের কার্যালয়ে রাতে আগুন দেওয়ার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। পুলিশ এ জন্য নিষিদ্ধ সংগঠনের নেতা-কর্মীদের দায়ী করেছে।

নগরের খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামরুজ্জামান বলেন, কয়েকজন লোক জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের কার্যালয়ে আগুন দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু দিতে ব্যর্থ হয়েছে। এই ঘটনার সঙ্গে নিষিদ্ধ সংগঠনের লোকজন জড়িত থাকতে পারে বলে তাঁদের প্রাথমিকভাবে মনে হয়েছে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

জাতীয় বিভাগের আরও খবর

জাতীয়

নিরাপত্তার কারণে বাগেরহাট থেকে দূরপাল্লার বাস বন্ধ, রাতে একাধিক স্থানে আগুন

নিরাপত্তাজনিত কারণে বাগেরহাট থেকে দূরপাল্লার সব ধরনের যাত্রীবাহী বাস চলাচল বন্ধ রাখা হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) দুপুর থেকে বাগেরহাট কেন্দ্রীয় বাসস্ট…

সোনারগাঁয়ে পাঁচ ঘণ্টার ব্যবধানে বাস ও খড়বোঝাই ট্রাকে আগুন, হতাহত নেই
জাতীয়

সোনারগাঁয়ে পাঁচ ঘণ্টার ব্যবধানে বাস ও খড়বোঝাই ট্রাকে আগুন, হতাহত নেই

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি যাত্রীবাহী বাস ও খড়বোঝাই ট্রাকে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। পৃথক এসব ঘটনায় যানবাহন দুটির ব্যাপক …

সাত জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন, আরও ৫ প্লাটুন প্রস্তুত
জাতীয়

সাত জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন, আরও ৫ প্লাটুন প্রস্তুত

দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় সাত জেলায় ৯৬ প্লাটুন বর্ডার…

জাতীয়

১৮ জেলায় ছড়িয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহিংসতা, নিহত ৪; প্রধানমন্ত্রী বললেন ‘সন্ত্রাসী গোষ্ঠী’

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সহিংসতায় অন্তত চারজন মারা গেছেন। নিউ এইজের প্রধান শিরোনামের এই খবরে বলা হয়েছে, এই সহি…