…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › জাতীয় › খবর
জাতীয়

পঞ্চগড়ের নারায়ণপুরে বিজিবির নতুন বিওপি উদ্বোধন, নজরদারিতে ১৩ কিলোমিটার সীমান্ত

নিজস্ব প্রতিবেদক
পঞ্চগড়ের নারায়ণপুরে বিজিবির নতুন বিওপি উদ্বোধন, নজরদারিতে ১৩ কিলোমিটার সীমান্ত
ছবি: সংগৃহীত

সীমান্ত নিরাপত্তা জোরদার এবং চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে পঞ্চগড় সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের নারায়ণপুর গ্রামে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) নতুন নারায়ণপুর বিওপি (বর্ডার অবজারভেশন পোস্ট) উদ্বোধন করা হয়েছে।

আজ বৃহস্পতিবার সকালে বিওপিটির উদ্বোধন করেন বিজিবি রংপুর রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম নাছের। ফিতা কেটে ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে উদ্বোধন করা হয়; পরে নামফলক উন্মোচন করে তিনি বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন এবং দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বিজিবির ঠাকুরগাঁও সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ সুরুজ মিয়া, রংপুরের পরিচালক অপারেশন লে. কর্নেল মো. সিরাজুল ইসলাম, নীলফামারী-৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সরকার আসিফ মাহমুদসহ অন্য কর্মকর্তা ও বিজিবি সদস্যরা উপস্থিত ছিলেন।

বিজিবি সূত্রে জানা গেছে, উত্তর-পশ্চিম রিজিয়ন রংপুরের আওতাধীন নীলফামারী-৫৬ বিজিবি ব্যাটালিয়ন ১৪১ দশমিক ৭৮৭ কিলোমিটার সীমান্ত এলাকার নিরাপত্তার দায়িত্ব পালন করছে।

উদ্বোধনী অনুষ্ঠানে রিজিয়ন কমান্ডার বলেন, উত্তর-পশ্চিম রিজিয়নের আওতাধীন ১ হাজার ৬৬৮ কিলোমিটার সীমান্তের নিরাপত্তা নিশ্চিতে বিজিবি সর্বদা সতর্ক, সজাগ ও প্রতিশ্রুতিবদ্ধ।

ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম নাছের বলেন, শিংরোড ও ধামেরঘাট বিওপির মধ্যবর্তী প্রায় ১৩ কিলোমিটার সীমান্ত এলাকায় নজরদারি বাড়াতে নারায়ণপুর বিওপি স্থাপন করা হয়েছে। এর ফলে সংশ্লিষ্ট এলাকায় বিজিবির অপারেশনাল সক্ষমতা বাড়বে।

তিনি বলেন, মাদক ও অবৈধ অস্ত্র পাচার, মানব পাচার ও পুশ-ইনসহ সব ধরনের সীমান্ত অপরাধ প্রতিরোধে নতুন বিওপিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

রিজিয়ন কমান্ডার আরও বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বেসামরিক প্রশাসনকে সহায়তা এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডেও বিজিবি ভূমিকা রাখছে। সীমান্ত নিরাপত্তা আরও আধুনিক ও কার্যকর করতে ঝুঁকিপূর্ণ ও স্পর্শকাতর এলাকায় ড্রোন, সিসিটিভি ক্যামেরা, সার্চলাইট ও নাইট ভিশন ক্যামেরার মতো আধুনিক প্রযুক্তির ব্যবহার সম্প্রসারণ করা হয়েছে।

স্থানীয় জনগণ, গণমাধ্যমকর্মী ও সুশীল সমাজের সহযোগিতা কামনা করে তিনি বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় সীমান্তে শান্তিপূর্ণ সহাবস্থান ও সুসম্পর্ক বজায় রাখা সম্ভব হবে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

জাতীয় বিভাগের আরও খবর

ওয়াশিংটনে প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজার মেয়াদ আরও এক বছর বাড়ল
জাতীয়

ওয়াশিংটনে প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজার মেয়াদ আরও এক বছর বাড়ল

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজার চাকরির মেয়াদ এক বছর বাড়িয়েছে সরকার।…

নান্দাইলে পিকআপের ধাক্কায় অটোরিকশাচালক নিহত, শিশুসহ আহত ৭
জাতীয়

নান্দাইলে পিকআপের ধাক্কায় অটোরিকশাচালক নিহত, শিশুসহ আহত ৭

ময়মনসিংহের নান্দাইলে পিকআপ ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে রফিকুল ইসলাম (৩৮) নামের এক অটোরিকশাচালক নিহত হয়েছেন। এ ঘটনায় দুই শিশুসহ অ…

রাঙামাটির রাজবন বিহারে শুরু ৫০তম কঠিন চীবর দান, তিন পার্বত্য জেলা থেকে হাজারো পুণ্যার্থী
জাতীয়

রাঙামাটির রাজবন বিহারে শুরু ৫০তম কঠিন চীবর দান, তিন পার্বত্য জেলা থেকে হাজারো পুণ্যার্থী

রাঙামাটি শহরের ঐতিহ্যবাহী রাজবন বিহারে শুরু হয়েছে দুই দিনব্যাপী ৫০তম কঠিন চীবর দান উৎসব। পুণ্যার্থীদের পদচারণা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যে সুবর্ণজ…

চট্টগ্রামে মধ্যরাতে আওয়ামী লীগ সভাপতির বাসা ভেবে পাশের ভবনেও ভাঙচুর, গৃহায়ণ কার্যালয়ে আগুন দেওয়ার চেষ্টা
জাতীয়

চট্টগ্রামে মধ্যরাতে আওয়ামী লীগ সভাপতির বাসা ভেবে পাশের ভবনেও ভাঙচুর, গৃহায়ণ কার্যালয়ে আগুন দেওয়ার চেষ্টা

চট্টগ্রামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নগর শাখার সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরীর বাসা ভাঙচুর করা হয়েছে। তাঁর বাসা মনে করে পাশের ভবনেও ভাঙচুর করা হয়…