…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › খেলা › খবর
খেলা

সাইফ ও ইয়াসিরের ফিফটিতে হংকংকে ৮ উইকেটে হারিয়ে রাইজিং স্টারসে শুভ সূচনা বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক

ছেলেদের এশিয়া কাপ রাইজিং স্টারসে দুর্দান্ত শুরু পেয়েছে বাংলাদেশ ‘এ’ দল। কাতারের দোহায় হংকংকে ৮ উইকেটে হারিয়েছে তারা, ৯ ওভার হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় সাইফ হাসানের দল।

দোহায় টসে জিতে হংকংকে আগে ব্যাটে পাঠায় বাংলাদেশ। নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ২১৯ রান তোলে হংকং।

হংকংয়ের হয়ে অংশী রথ সর্বোচ্চ ৭৭ রান করেন। ৮৭ বলের ইনিংসে ছিল ৫টি চার ও ২টি ছক্কা। দ্বিতীয় সর্বোচ্চ ৬৭ রান করেন আইজাজ খান, আর শাহিদ ওয়াসিফ করেন ১৭ রান। বাকিদের কেউ ১০ রানের বেশি করতে পারেননি।

বাংলাদেশের পেসার ইকবাল হোসেন ইমন ৯ ওভারে ৩৩ রানে ৩ উইকেট নেন। তাঁর দারুণ বোলিংয়ে হংকং আড়াইশর আগেই থেমে যায়।

রান তাড়ায় নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। পারভেজ হোসেন ইমন দলীয় ২৩ রানে ১২ রান করে আউট হন।

দ্বিতীয় উইকেটে সাইফ হাসান ও শাহাদাত হোসেন দীপু যোগ করেন ৮৪ রান। দলীয় ১০৭ রানে শাহাদাত আউট হন; তিনি ৬টি চার ও ১টি ছক্কায় ৫৯ বলে ৪৩ রান করেন।

এরপর সাইফ ও ইয়াসির আলি রাব্বির ১১৩ রানের অবিচ্ছিন্ন জুটিতে জয়ের বন্দরে পৌঁছায় বাংলাদেশ।

সাইফ হাসান ৪টি চার ও ১টি ছক্কায় ১১৬ বলে ৮৬ রানে অপরাজিত থাকেন। ইয়াসির ৩টি চার ও ৫টি ছক্কায় ৫১ বলে ৭১ রানে অপরাজিত থাকেন।

হংকংয়ের হয়ে একটি করে উইকেট নেন আয়ুশ শুক্লা ও আতিক ইকবাল।

টুর্নামেন্টের সব খেলা সরাসরি দেখাচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিন।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

খেলা বিভাগের আরও খবর

প্রেসিডেন্ট গোল্ডকাপের ঐতিহ্য ফেরাতে ‘প্রাইম মিনিস্টার গোল্ডকাপ’ আয়োজনের পরিকল্পনা
খেলা

প্রেসিডেন্ট গোল্ডকাপের ঐতিহ্য ফেরাতে ‘প্রাইম মিনিস্টার গোল্ডকাপ’ আয়োজনের পরিকল্পনা

একসময় প্রেসিডেন্ট গোল্ডকাপ ছিল দেশের ফুটবলের অন্যতম আকর্ষণ। সেই ঐতিহ্য ফিরিয়ে আনতে এবার ‘প্রাইম মিনিস্টার গোল্ডকাপ’ আয়োজনের পরিকল্পনা করছে সরকার।…

খেলা

রিয়াল মাদ্রিদে ২০৩২ সাল পর্যন্ত থাকছেন তুর্কি মিডফিল্ডার আর্দা গুলার

রিয়াল মাদ্রিদের জার্সিতে ধারাবাহিক পারফরম্যান্সের স্বীকৃতি পেলেন তুরস্কের তরুণ মিডফিল্ডার আর্দা গুলার। স্প্যানিশ ক্লাবটি তাঁর সঙ্গে দীর্ঘমেয়াদি নতুন…

খেলা

লাইপজিগের উইঙ্গার নুসাকে পেতে আগ্রহী আর্সেনাল, ফি হতে পারে ৯ কোটি ইউরো পর্যন্ত

আক্রমণভাগের শক্তি বাড়াতে ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষ ক্লাব আর্সেনাল আরবি লাইপজিগের নরওয়েজীয় উইঙ্গার আন্তোনিও নুসাকে দলে ভেড়াতে আগ্রহী। তবে আসন্ন …

লর্ডসে টি-টোয়েন্টিতে মুখোমুখি বাংলাদেশ-নেপাল, ৩ জুন ম্যাচ নিশ্চিত করল এমসিসি
খেলা

লর্ডসে টি-টোয়েন্টিতে মুখোমুখি বাংলাদেশ-নেপাল, ৩ জুন ম্যাচ নিশ্চিত করল এমসিসি

লর্ডসে বাংলাদেশ ও নেপাল টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হবে। ক্রিকেটের আইনপ্রণয়নকারী সংস্থা মেরিলিবোন ক্রিকেট ক্লাব (এমসিসি) আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই …