প্রেসিডেন্ট গোল্ডকাপের ঐতিহ্য ফেরাতে ‘প্রাইম মিনিস্টার গোল্ডকাপ’ আয়োজনের পরিকল্পনা

একসময় প্রেসিডেন্ট গোল্ডকাপ ছিল দেশের ফুটবলের অন্যতম আকর্ষণ। সেই ঐতিহ্য ফিরিয়ে আনতে এবার ‘প্রাইম মিনিস্টার গোল্ডকাপ’ আয়োজনের পরিকল্পনা করছে সরকার।
পরিকল্পনা অনুযায়ী, আগামী বছরের মার্চ কিংবা এপ্রিলে টুর্নামেন্টটি আয়োজন করা হতে পারে।
আসরটিতে উপমহাদেশ ও এশিয়ার দলগুলোর অংশগ্রহণের কথা ভাবা হচ্ছে বলে পরিকল্পনার সঙ্গে সংশ্লিষ্ট আলোচনায় উঠে এসেছে।
টুর্নামেন্টের পাশাপাশি আবাহনী কমপ্লেক্স নিয়েও ভাবনা চলছে।


