…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › রাজনীতি › খবর
রাজনীতি

আওয়ামী লীগ ঠেকানোর দায় সরকারের, বিরোধী দলের নয়: ইবিতে শিবির সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম

নিজস্ব প্রতিবেদক
আওয়ামী লীগ ঠেকানোর দায় সরকারের, বিরোধী দলের নয়: ইবিতে শিবির সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম
ছবি: সংগৃহীত

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আন্দোলন প্রতিহত করার দায়িত্ব সরকারের, বিরোধী দলের নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম।

তিনি বলেছেন, সরকার যদি পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়, তাহলে বিরোধী দলের সহযোগিতা চাইতে পারে। তবে বিরোধী দলকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগের কার্যক্রম প্রতিরোধ করতে হলে সরকারকে গণভোটের রায় মেনে জুলাই সনদ পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হবে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম-২০২৬ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

নুরুল ইসলাম সাদ্দাম বলেন, আওয়ামী লীগের আন্দোলন হচ্ছে সরকারের বিরুদ্ধে, তাদের ঠেকানোর দায়িত্ব সরকারের, বিরোধী দলের নয়। সরকার যদি পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে না পারে, তাহলে বিরোধী দলকে বলতে পারে—তারা পারছে না, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও চেইন অব কমান্ড ব্যর্থ হয়েছে, বিরোধী দল যেন এগিয়ে আসে। তখন বিরোধী দল দায়িত্ব নিতে পারে।

শিবির সভাপতি বলেন, দেশে আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব বিরোধী দলের হাতে তুলে দেওয়ার কোনো ব্যবস্থা নেই। আওয়ামী লীগ যেহেতু রাষ্ট্রের বিরুদ্ধে আন্দোলন করছে, তাই তাদের মোকাবিলার দায়িত্বও সরকারের। রাষ্ট্র তাদের গ্রেপ্তার করছে এবং রাজনীতি করার সুযোগ-সুবিধা দিচ্ছে না—এমন অভিযোগ থেকেই তারা আন্দোলন করছে বলে তিনি উল্লেখ করেন।

বিরোধী দল হিসেবে ছাত্রশিবিরও প্রতিরোধ গড়ে তুলছে দাবি করে তিনি বলেন, তারা প্রত্যেকটি জায়গায় মিছিল করেছে এবং ক্যাম্পাসগুলোতে প্রতিবাদ, প্রতিরোধ ও অবস্থান কর্মসূচি পালন করেছে, যাতে আওয়ামী লীগ সারা দেশে এ ধরনের ঘটনা ঘটাতে না পারে।

নুরুল ইসলাম সাদ্দাম বলেন, নাগরিক অধিকার ও সচেতনতার জায়গা থেকে তারা এসব কর্মসূচি পালন করছে। তবে মূল দায়িত্ব সরকারেরই। সরকার যদি দায়িত্ব পালনে ব্যর্থ হয়, তাহলে তা স্পষ্ট করে জানাতে হবে। আওয়ামী লীগকে প্রতিরোধ করার সক্ষমতা বিরোধী দলের রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

শিবির সভাপতি বলেন, তার ধারণা, আওয়ামী লীগ ও শেখ হাসিনা ইসলামী ছাত্রশিবির এবং জামায়াতে ইসলামীকে সবচেয়ে বেশি ভয় পায়। ক্ষমতা ছাড়ার তিন দিন আগে তাদের নিষিদ্ধ করে দেওয়া হয়েছিল। তাদের ধারণা ছিল, এই শক্তিকে নিষিদ্ধ করতে পারলে হয়তো ক্ষমতা টিকিয়ে রাখা যাবে। কিন্তু তারা পারেনি, ভবিষ্যতেও পারবে না বলে তিনি মন্তব্য করেন।

সরকারের সঙ্গে সম্মিলিতভাবে কাজ করার বিষয়ে শর্ত তুলে ধরে এই শিবির নেতা বলেন, আওয়ামী লীগের কার্যক্রম প্রতিরোধে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। তবে বিরোধী দল তখনই সরকারের সঙ্গে সমন্বয় করে কাজ করবে, যখন সরকার গণভোটের রায় মেনে জুলাই সনদ পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করবে। এর বাইরে এ বিষয়ে সরকারকে সহযোগিতা করার ন্যূনতম ইচ্ছা তাদের নেই।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি ইউসুফ আলীর সভাপতিত্বে এবং সেক্রেটারি রাশেদুল ইসলাম রাফির সঞ্চালনায় উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় মিডিয়া সম্পাদক হাফেজ মোজাহেরুল ইসলাম, বিজ্ঞান সম্পাদক মাহমুদুল হাসান, কুষ্টিয়া-৩ আসনের এমপি মুফতি আমির হামজা, কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুর গফুর, বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. মামুন আল রশীদ প্রমুখ।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

রাজনীতি বিভাগের আরও খবর

যশোরে রিজভী: বেআইনি কাজ করলে আইনের আওতায় আনা হবে, রাজপথও ছাড়বে না বিএনপি
রাজনীতি

যশোরে রিজভী: বেআইনি কাজ করলে আইনের আওতায় আনা হবে, রাজপথও ছাড়বে না বিএনপি

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উদ্দেশে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী বলেছেন, ‘১৪০০ শিশু-কিশোরকে হত্যা করেও তাদের রক্ত তৃষ্ণা মেটেনি। ক্…

অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া সফরে যাচ্ছেন বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান, দেশে ফিরবেন ২৬ নভেম্বর
রাজনীতি

অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া সফরে যাচ্ছেন বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান, দেশে ফিরবেন ২৬ নভেম্বর

অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া সফরে যাচ্ছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। আগামীকাল শুক্রবার দুই দেশ সফরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ ক…

পাঁচ ধাপে ৪ হাজার ৩৩২ ইউপিতে ভোট: কোন ধাপে কোন ইউনিয়ন, তালিকা প্রকাশ করল ইসি
রাজনীতি

পাঁচ ধাপে ৪ হাজার ৩৩২ ইউপিতে ভোট: কোন ধাপে কোন ইউনিয়ন, তালিকা প্রকাশ করল ইসি

কোন ধাপে কোন কোন ইউনিয়ন পরিষদের (ইউপি) ভোট হবে—তার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার এ-সংক্রান্ত তালিকা নির্বাচন কমিশনের ওয়েব…

রাজনীতি

রাজশাহীর বাঘায় সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাড়িতে আগুন, গেটে আগুন নেভালেন স্থানীয়রা

সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের রাজশাহীর বাঘা উপজেলার বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।…