…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › রাজনীতি › খবর
রাজনীতি

পাঁচ ধাপে ৪ হাজার ৩৩২ ইউপিতে ভোট: কোন ধাপে কোন ইউনিয়ন, তালিকা প্রকাশ করল ইসি

নিজস্ব প্রতিবেদক
পাঁচ ধাপে ৪ হাজার ৩৩২ ইউপিতে ভোট: কোন ধাপে কোন ইউনিয়ন, তালিকা প্রকাশ করল ইসি
ছবি: সংগৃহীত

কোন ধাপে কোন কোন ইউনিয়ন পরিষদের (ইউপি) ভোট হবে—তার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার এ-সংক্রান্ত তালিকা নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

এবার পাঁচ ধাপে ৪ হাজার ৩৩২টি ইউপিতে ভোট হবে বলে ইসির তালিকায় জানানো হয়েছে।

ইতিমধ্যে পাঁচ ধাপের ভোটের তারিখ ঘোষণা করেছে ইসি। তবে এখনো নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়নি।

ঘোষিত তারিখ অনুযায়ী, প্রথম ধাপের ভোট হবে ২১ জানুয়ারি, দ্বিতীয় ধাপের ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপের ২৯ এপ্রিল, চতুর্থ ধাপের ১৩ মে এবং পঞ্চম ধাপের ভোট ২৭ মে অনুষ্ঠিত হবে।

ইসির প্রকাশ করা তালিকা অনুযায়ী, প্রথম ধাপে ১ হাজার ৪২টি ইউপিতে ভোট হবে। দ্বিতীয় ধাপে ১ হাজার ৬৯টি, তৃতীয় ধাপে ১ হাজার ২৪টি, চতুর্থ ধাপে ৮১৩টি এবং পঞ্চম ধাপে ৩৮৪টি ইউনিয়ন পরিষদের নির্বাচন হবে।

ইউপি নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করবে নির্বাচন কমিশন। এখনো সংলাপের দিনক্ষণ চূড়ান্ত হয়নি।

সম্প্রতি নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ সাংবাদিকদের জানিয়েছেন, আগামী ১০ ডিসেম্বরের আগেই দলগুলোর সঙ্গে সংলাপ শেষ করার পরিকল্পনা আছে। মোট তিন দিনে রাজনৈতিক দলের নিবন্ধনের ক্রমানুসারে এই সংলাপে দলগুলোকে আমন্ত্রণ জানানো হবে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েনের প্রশ্নে আবুল ফজল বলেছিলেন, ইউপি নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পর্যাপ্ততা ও কার্যকারিতা বিবেচনা করবে নির্বাচন কমিশন। সংশ্লিষ্ট বাহিনী কোনো এলাকায় কার্যকরভাবে দায়িত্ব পালন করতে পারছে কি না, নির্বাচনী পরিবেশ বজায় রাখতে পারছে কি না, তা বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

রাজনীতি বিভাগের আরও খবর

যশোরে রিজভী: বেআইনি কাজ করলে আইনের আওতায় আনা হবে, রাজপথও ছাড়বে না বিএনপি
রাজনীতি

যশোরে রিজভী: বেআইনি কাজ করলে আইনের আওতায় আনা হবে, রাজপথও ছাড়বে না বিএনপি

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উদ্দেশে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী বলেছেন, ‘১৪০০ শিশু-কিশোরকে হত্যা করেও তাদের রক্ত তৃষ্ণা মেটেনি। ক্…

অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া সফরে যাচ্ছেন বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান, দেশে ফিরবেন ২৬ নভেম্বর
রাজনীতি

অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া সফরে যাচ্ছেন বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান, দেশে ফিরবেন ২৬ নভেম্বর

অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া সফরে যাচ্ছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। আগামীকাল শুক্রবার দুই দেশ সফরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ ক…

রাজনীতি

রাজশাহীর বাঘায় সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাড়িতে আগুন, গেটে আগুন নেভালেন স্থানীয়রা

সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের রাজশাহীর বাঘা উপজেলার বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।…

আওয়ামী লীগ ঠেকানোর দায় সরকারের, বিরোধী দলের নয়: ইবিতে শিবির সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম
রাজনীতি

আওয়ামী লীগ ঠেকানোর দায় সরকারের, বিরোধী দলের নয়: ইবিতে শিবির সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আন্দোলন প্রতিহত করার দায়িত্ব সরকারের, বিরোধী দলের নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপ…