…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › রাজনীতি › খবর
রাজনীতি

রাজশাহীর বাঘায় সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাড়িতে আগুন, গেটে আগুন নেভালেন স্থানীয়রা

নিজস্ব প্রতিবেদক

সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের রাজশাহীর বাঘা উপজেলার বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার ১৯ নভেম্বর উপজেলার আড়ানী পৌরসভার চকসিংগা গ্রামে তার নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলে করে ৫-৬ জনের একটি দল বাড়ির প্রাচীর টপকে ভেতরে প্রবেশ করে। এরপর বাড়িতে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয় তারা, আর মুহূর্তেই আগুন দাউ দাউ করে জ্বলে ওঠে।

আগুন দিয়ে হামলাকারীরা চলে যাওয়ার পর স্থানীয় লোকজন চিৎকার-চেঁচামেচি করে আশপাশের মানুষকে জড়ো করেন। পরে পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে চারতলা বাড়িটির নিচতলায় আগুন জ্বলতে দেখা গেছে।

তবে বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেরাজুল হক জানিয়েছেন, কয়েকজন দুষ্টু ছেলে বাড়িতে ঢুকে আগুন দেওয়ার চেষ্টা করলে স্থানীয় লোকজন বাধা দেন। তাদের প্রাচীর টপকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি। বাড়ির গেটে আগুন দিলে স্থানীয় লোকজন তা নিভিয়ে ফেলেন।

আগুন নেভাতে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়নি। ফলে অগ্নিসংযোগের ঘটনায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা জানা যায়নি।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

রাজনীতি বিভাগের আরও খবর

যশোরে রিজভী: বেআইনি কাজ করলে আইনের আওতায় আনা হবে, রাজপথও ছাড়বে না বিএনপি
রাজনীতি

যশোরে রিজভী: বেআইনি কাজ করলে আইনের আওতায় আনা হবে, রাজপথও ছাড়বে না বিএনপি

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উদ্দেশে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী বলেছেন, ‘১৪০০ শিশু-কিশোরকে হত্যা করেও তাদের রক্ত তৃষ্ণা মেটেনি। ক্…

অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া সফরে যাচ্ছেন বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান, দেশে ফিরবেন ২৬ নভেম্বর
রাজনীতি

অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া সফরে যাচ্ছেন বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান, দেশে ফিরবেন ২৬ নভেম্বর

অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া সফরে যাচ্ছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। আগামীকাল শুক্রবার দুই দেশ সফরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ ক…

পাঁচ ধাপে ৪ হাজার ৩৩২ ইউপিতে ভোট: কোন ধাপে কোন ইউনিয়ন, তালিকা প্রকাশ করল ইসি
রাজনীতি

পাঁচ ধাপে ৪ হাজার ৩৩২ ইউপিতে ভোট: কোন ধাপে কোন ইউনিয়ন, তালিকা প্রকাশ করল ইসি

কোন ধাপে কোন কোন ইউনিয়ন পরিষদের (ইউপি) ভোট হবে—তার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার এ-সংক্রান্ত তালিকা নির্বাচন কমিশনের ওয়েব…

আওয়ামী লীগ ঠেকানোর দায় সরকারের, বিরোধী দলের নয়: ইবিতে শিবির সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম
রাজনীতি

আওয়ামী লীগ ঠেকানোর দায় সরকারের, বিরোধী দলের নয়: ইবিতে শিবির সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আন্দোলন প্রতিহত করার দায়িত্ব সরকারের, বিরোধী দলের নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপ…