…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › খেলা › খবর
খেলা

ব্যাংককে এএফসি অ্যাওয়ার্ডসে জোড়া পুরস্কার বাফুফের, গ্রাসরুটসে ব্রোঞ্জ থেকে উঠল সিলভারে

নিজস্ব প্রতিবেদক

এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) অ্যাওয়ার্ডস ২০২৬-এ দুটি মর্যাদাপূর্ণ পুরস্কার জিতেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

থাইল্যান্ডের ব্যাংককে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে গ্রাসরুটস ফুটবলে সিলভার ক্যাটাগরি এবং ‘মেম্বার অ্যাসোসিয়েশন অব দ্য ইয়ার’-এর রুবি ক্যাটাগরিতে সম্মাননা পেয়েছে বাংলাদেশ।

বাফুফের পক্ষে পুরস্কার দুটি গ্রহণ করেন ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সদস্য মো. গোলাম গাউস। চলতি বছর এএফসির দুটি পুরস্কারের জন্যই মনোনীত হয়েছিল বাফুফে; শেষ পর্যন্ত দুই ক্যাটাগরিতেই পুরস্কার জিতে নিয়েছে দেশের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি।

বাংলাদেশের ফুটবলের উন্নয়নে বাফুফের বিভিন্ন কার্যক্রম ও উদ্যোগের আন্তর্জাতিক স্বীকৃতি হিসেবে দেখা হচ্ছে এই অর্জনকে।

এর আগে ২০২৫ সালে এএফসি প্রেসিডেন্টস রিকগনিশন অ্যাওয়ার্ড ফর গ্রাসরুটস ফুটবলের ব্রোঞ্জ ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছিল বাফুফে। এবার সিলভার ক্যাটাগরিতে উন্নীত হওয়ার পাশাপাশি মেম্বার অ্যাসোসিয়েশন ক্যাটাগরিতেও এসেছে স্বীকৃতি। ফলে টানা দুই বছর এএফসির কাছ থেকে গ্রাসরুটস ফুটবলে পুরস্কার পেল বাংলাদেশ।

এএফসি মেম্বার অ্যাসোসিয়েশন অব দ্য ইয়ার পুরস্কারের মাধ্যমে সদস্য দেশগুলোর ফুটবলের সামগ্রিক উন্নয়ন ও কার্যক্রম মূল্যায়ন করা হয়। আন্তর্জাতিক ফুটবলে সাফল্য, ঘরোয়া প্রতিযোগিতা, তৃণমূল পর্যায়ে ফুটবলের প্রসার, কোচিং ও রেফারিং কার্যক্রম, নারী ফুটবলের অগ্রগতি এবং সামাজিক দায়বদ্ধতামূলক উদ্যোগসহ বিভিন্ন বিষয় পুরস্কারের জন্য বিবেচনায় নেওয়া হয়।

এএফসি প্রেসিডেন্টস রিকগনিশন অ্যাওয়ার্ড ফর গ্রাসরুটস ফুটবল দেওয়া হয় তৃণমূল পর্যায়ে ফুটবলের উন্নয়নে সদস্য দেশগুলোর অবদান ও কার্যক্রমের স্বীকৃতি হিসেবে। এক্ষেত্রে গ্রাসরুটস ফুটবলের উদ্যোগ, প্রতিযোগিতা আয়োজন, সামাজিক কার্যক্রম, কোচিং কোর্স, কর্মশালা ও বিনিয়োগের মতো বিষয়গুলো গুরুত্ব পায়।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

খেলা বিভাগের আরও খবর

খেলা

কাফের চোটে সেঞ্চুরিয়ন টেস্ট থেকে ছিটকে গেলেন দক্ষিণ আফ্রিকা অধিনায়ক বাভুমা, বাংলাদেশের বিপক্ষে খেলবেন না

বাংলাদেশের বিপক্ষে সেঞ্চুরিয়নে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট থেকে ছিটকে গেছেন দক্ষিণ আফ্রিকা অধিনায়ক টেম্বা বাভুমা। জোহানেসবার্গে প্রথম টেস্টে ডান পা…

সিলেটে প্রথম বড় পরিসরে ম্যারাথন শুক্রবার, দৌড়াবেন দেশি-বিদেশি দেড় হাজারের বেশি
খেলা

সিলেটে প্রথম বড় পরিসরে ম্যারাথন শুক্রবার, দৌড়াবেন দেশি-বিদেশি দেড় হাজারের বেশি

সিলেটে প্রথমবারের মতো বড় পরিসরে আয়োজন করা হচ্ছে ম্যারাথন। শুক্রবার (২০ নভেম্বর) সিলেট রানার্স ক্লাবের আয়োজনে হবে ‘সিলেট ম্যারাথন’। এতে দেশ-বিদেশের …

বৃষ্টিভেজা আবাহনী মাঠে সাবেকদের মিলনমেলা, তবু সবার মনে সাফ-ব্যর্থতার হতাশা
খেলা

বৃষ্টিভেজা আবাহনী মাঠে সাবেকদের মিলনমেলা, তবু সবার মনে সাফ-ব্যর্থতার হতাশা

সকাল থেকেই ঢাকার আকাশে বৃষ্টি ছিল—কখনো মুষলধারে, কখনো গুঁড়িগুঁড়ি। বৈরী আবহাওয়ার কারণে বিকেল তিনটায় শুরু হওয়ার কথা থাকা প্রদর্শনী ম্যাচটি শুরু হয়…

প্রেসিডেন্ট গোল্ডকাপের ঐতিহ্য ফেরাতে ‘প্রাইম মিনিস্টার গোল্ডকাপ’ আয়োজনের পরিকল্পনা
খেলা

প্রেসিডেন্ট গোল্ডকাপের ঐতিহ্য ফেরাতে ‘প্রাইম মিনিস্টার গোল্ডকাপ’ আয়োজনের পরিকল্পনা

একসময় প্রেসিডেন্ট গোল্ডকাপ ছিল দেশের ফুটবলের অন্যতম আকর্ষণ। সেই ঐতিহ্য ফিরিয়ে আনতে এবার ‘প্রাইম মিনিস্টার গোল্ডকাপ’ আয়োজনের পরিকল্পনা করছে সরকার।…