…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › জাতীয় › খবর
জাতীয়

নেত্রকোনায় আবার গ্রামীণ ব্যাংকে পেট্রলবোমা, এবার সদরের ঠাকুরাকোনা শাখার ফটকে আগুন

নিজস্ব প্রতিবেদক
নেত্রকোনায় আবার গ্রামীণ ব্যাংকে পেট্রলবোমা, এবার সদরের ঠাকুরাকোনা শাখার ফটকে আগুন
ছবি: সংগৃহীত

নেত্রকোনায় গ্রামীণ ব্যাংকের ঠাকুরাকোনা শাখায় পেট্রলবোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। গতকাল বুধবার গভীর রাতে সদর উপজেলার ঠাকুরাকোনা বাজার-সংলগ্ন কার্যালয়ে এ ঘটনা ঘটে।

কাছাকাছি সময়ে জেলার পূর্বধলা উপজেলার খলিশাউড় ইউনিয়নের বালুচড়া বাজারে গ্রামীণ ব্যাংকের আরও একটি শাখায় আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

ঠাকুরাকোনা শাখা ব্যাংক কর্তৃপক্ষ জানায়, গতকাল গভীর রাতে ঠাকুরাকোনা শাখা কার্যালয়ের মূল ফটক লক্ষ্য করে কাচের বোতলে তৈরি পেট্রলবোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এতে আগুন ধরে গেলেও দ্রুত তা নিভিয়ে ফেলায় বড় ধরনের ক্ষতি হয়নি। তবে ব্যাংকের সীমানাপ্রাচীর ও দেয়ালে আগুনের দাগ লেগেছে।

ঠাকুরাকোনা শাখার ব্যবস্থাপক শ্যামল চন্দ্র বলেন, রাত ২টা ৪০ মিনিটের দিকে রাস্তার দিক থেকে কাচের বোতলে পেট্রলভর্তি একটি বোমা ছুড়ে মারে দুর্বৃত্তরা। এ সময় তিনি ও নৈশপ্রহরী চিৎকার করলে হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়।

শাখা ব্যবস্থাপক আরও জানান, মূল ফটকের সামনে আগুন জ্বলে উঠলেও দ্রুত তা নিভে যাওয়ায় কার্যালয়ের ভেতরে বা নথিপত্রের কোনো ক্ষতি হয়নি। পরে ঘটনাস্থলে পেট্রলভর্তি আরও একটি অক্ষত কাচের বোতল পড়ে থাকতে দেখা যায়।

খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। নেত্রকোনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাটি খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এর আগে নেত্রকোনার চল্লিশা, আমতলাসহ জেলার বিভিন্ন এলাকায় গ্রামীণ ব্যাংকের শাখা কার্যালয়ে আগুন দেওয়ার একাধিক ঘটনা ঘটেছে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

জাতীয় বিভাগের আরও খবর

নাগরিকত্ব ও সমান অধিকার পেলেই দেশে ফিরতে চান ৮২.৬ শতাংশ রোহিঙ্গা: ব্র্যাকের জরিপ
জাতীয়

নাগরিকত্ব ও সমান অধিকার পেলেই দেশে ফিরতে চান ৮২.৬ শতাংশ রোহিঙ্গা: ব্র্যাকের জরিপ

মিয়ানমারে নাগরিকত্ব ও সমান অধিকার নিশ্চিত করা হলে বাংলাদেশের আশ্রয়শিবির থেকে নিজ দেশে ফিরতে চান ৮২ দশমিক ৬ শতাংশ রোহিঙ্গা নারী-পুরুষ। বেসরকারি সংস্থ…

জাতীয়

আইনশৃঙ্খলা রক্ষায় সারা দেশে ৪২ প্লাটুন আনসার মোতায়েন, গাজীপুরেই ১৩ প্লাটুন

দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং শিল্পাঞ্চলে উৎপাদন কার্যক্রমের অনুকূল পরিবেশ বজায় রাখতে আরও ২০ প্লাটুন…

জাতীয়

এলিভেটেড এক্সপ্রেসওয়ে: যানবাহন কম দেখিয়ে টোলের টাকা আত্মসাতের অভিযোগ, এসবির প্রতিবেদন সেতু বিভাগে

ঢাকার এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে চলাচলকারী যানবাহনের সংখ্যা প্রকৃত সংখ্যার চেয়ে কম দেখিয়ে টোলের টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে বিদেশি বিনিয়োগকারী প্…

জাতীয়

মজুরির দাবিতে ফের উত্তপ্ত গাজীপুর: ১২২ কারখানায় উৎপাদন বন্ধ, ৪৫টিতে সাধারণ ছুটি, ৭৭টি অনির্দিষ্টকালের জন্য বন্ধ

মজুরি বৃদ্ধির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধকে কেন্দ্র করে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে গাজীপুরের শিল্পাঞ্চল। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল থেকে জে…