…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › স্বাস্থ্য › খবর
স্বাস্থ্য

বগুড়ায় শজিমেক হাসপাতালের সামনে ভুয়া চিকিৎসকের চেম্বার, তিন মাসের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক
বগুড়ায় শজিমেক হাসপাতালের সামনে ভুয়া চিকিৎসকের চেম্বার, তিন মাসের কারাদণ্ড
ছবি: সংগৃহীত

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের সামনে চেম্বার খুলে এমবিবিএস চিকিৎসক পরিচয়ে রোগী দেখার অভিযোগে একজনকে তিন মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাঁকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে হাসপাতালের সামনে কেয়ার ওয়ান ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে এই দণ্ড দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আজাদ হোসেন।

অভিযানসংশ্লিষ্ট সূত্র জানায়, আব্দুল করিম নিজেকে এমবিবিএস চিকিৎসক পরিচয় দিয়ে রোগীদের চিকিৎসাসেবা দিয়ে আসছিলেন। তবে অ্যালোপ্যাথিক চিকিৎসা দেওয়ার জন্য প্রয়োজনীয় নিবন্ধন ও বৈধ সনদ তাঁর ছিল না।

চিকিৎসক পরিচয়ে রোগীদের সঙ্গে প্রতারণা এবং অবৈধভাবে চিকিৎসাসেবা দেওয়ার দায়ে তাঁকে এই দণ্ড দেওয়া হয় বলে অভিযানসংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

অভিযানে প্রসিকিউশনের দায়িত্ব পালন করেন বগুড়ার সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. সাজ্জাদ-উল-হক। জেলা পুলিশের একটি দল অভিযানে আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আজাদ হোসেন বলেন, জনস্বাস্থ্য সুরক্ষা, চিকিৎসাসেবার নামে প্রতারণা রোধ এবং অবৈধ চিকিৎসা কার্যক্রম বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

স্বাস্থ্য বিভাগের আরও খবর

দেশে বছরে প্রায় ২১ হাজার মানুষ ফুসফুস ক্যানসারে আক্রান্ত, যত দ্রুত শনাক্ত তত বাড়ে বাঁচার সম্ভাবনা: ডা. ইশতিয়াক উর রহিম
স্বাস্থ্য

দেশে বছরে প্রায় ২১ হাজার মানুষ ফুসফুস ক্যানসারে আক্রান্ত, যত দ্রুত শনাক্ত তত বাড়ে বাঁচার সম্ভাবনা: ডা. ইশতিয়াক উর রহিম

দেশে প্রতিবছর প্রায় ২১ হাজার মানুষ ফুসফুস ক্যানসারে আক্রান্ত হন। কম বয়সী, অধূমপায়ী এবং নারীদের মধ্যেও ফুসফুস ক্যানসার হতে পারে। যত দ্রুত এ রোগ শনাক…

মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল পরীক্ষায় ১১ দফা নির্দেশনা, ফি সর্বোচ্চ ৮ হাজার টাকা
স্বাস্থ্য

মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল পরীক্ষায় ১১ দফা নির্দেশনা, ফি সর্বোচ্চ ৮ হাজার টাকা

মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষায় অনিয়ম ও অতিরিক্ত অর্থ আদায় ঠেকাতে মেডিকেল সেন্টারগুলোর জন্য ১১ দফা নির্দেশনা জারি করেছে প্রবাসী কল্যাণ …

ক্যানসার কংগ্রেসে নারীদের জন্য সহজলভ্য ও সাশ্রয়ী চিকিৎসাসেবা নিশ্চিতের আহ্বান ডা. জুবাইদা রহমানের
স্বাস্থ্য

ক্যানসার কংগ্রেসে নারীদের জন্য সহজলভ্য ও সাশ্রয়ী চিকিৎসাসেবা নিশ্চিতের আহ্বান ডা. জুবাইদা রহমানের

নারীদের ক্যানসার প্রতিরোধ ও তা মোকাবিলায় তাঁদের জন্য সহজলভ্য ও সাশ্রয়ী স্বাস্থ্যসেবা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প…

ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি ১ হাজার ৬১৫ জন
স্বাস্থ্য

ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি ১ হাজার ৬১৫ জন

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫১০ জনে।…