…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › রাজনীতি › খবর
রাজনীতি

ফরিদপুরে একটা গাড়ি পোড়ালে ১০টা বাড়ি পুড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি বিএনপি নেতা কিবরিয়ার

নিজস্ব প্রতিবেদক
ফরিদপুরে একটা গাড়ি পোড়ালে ১০টা বাড়ি পুড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি বিএনপি নেতা কিবরিয়ার
ছবি: সংগৃহীত

ফরিদপুরে কোনো গাড়ি ভাঙচুর করা হলে তার জবাবে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাদের বাড়িঘর পুড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন জেলা বিএনপির সদস্যসচিব এ কে এম কিবরিয়া। তিনি বলেছেন, ফরিদপুরে একটি গাড়ি পোড়ানো হলে ১০টি বাড়ি পুড়িয়ে দেওয়া হবে। বৃহস্পতিবার বিকেলে ফরিদপুর প্রেসক্লাব চত্বরে এক সমাবেশে তিনি এ কথা বলেন।

ফরিদপুরের ভাঙ্গায় কৃষক দল নেতা রাজু মোল্লা হত্যার প্রতিবাদে জেলা কৃষক দল ও মহানগর কৃষক দল এই বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে। বিকেল সাড়ে চারটার দিকে ফরিদপুর প্রেসক্লাব চত্বর থেকে মিছিল বের করা হয়। মিছিলটি শহরের জনতা ব্যাংকের মোড়ে গিয়ে শেষ হয়। এ সময় দলের নেতা-কর্মীরা ভাঙ্গা উপজেলা কৃষক দলের সহসাংগঠনিক সম্পাদক রাজু মোল্লা হত্যার বিচারের দাবি জানান।

মিছিল শুরু হওয়ার আগে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কে এম কিবরিয়া বলেন, ‘লক্ষ মানুষের জুলুম-অত্যাচার সহ্য করার পরে একটি সফল গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে আজকে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হয়েছে। এই গণতান্ত্রিক সরকারকে ক্ষমতাচ্যুত করার জন্য, ফ্যাসিস্ট আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য প্রশাসনের ঘরের ভেতরে এবং বাইরে নানা প্রকার ষড়যন্ত্র হচ্ছে।’

সম্প্রতি গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে নাশকতার বিষয়ে কিবরিয়া বলেন, ‘আমরা লক্ষ করেছি, গোপালগঞ্জের টুঙ্গিপাড়া ও মুকসুদপুরে থানা পোড়ানো হয়েছে, দেশের বিভিন্ন স্থানে চোরাগোপ্তা হামলা হচ্ছে। ভাঙ্গায় কৃষক দলের নেতা ও নড়াইলে কৃষক দলের একজনকে হত্যা করা হয়েছে। বিভিন্ন জায়গায় গাড়ি ভাঙচুর ও পুড়িয়ে দেওয়া হচ্ছে।’

বিএনপি নেতা কিবরিয়া বলেন, ‘এখানে যাঁরা আওয়ামী লীগের গোয়েন্দা সংস্থার লোক আছেন, আমরা স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, ফরিদপুরে যদি কোনো গাড়ি ভাঙচুর ও পুড়িয়ে দেওয়া হয়, আমরা কিন্তু আওয়ামী লীগের বাড়িঘর পুড়িয়ে দেব। একটা গাড়ি পোড়ালে আমরা ১০টা বাড়ি পুড়িয়ে দেব। এ দায়দায়িত্ব তখন আমাদের থাকবে না।’

আলোচনা সভায় সভাপতিত্ব করেন ফরিদপুর মহানগর কৃষক দলের সভাপতি মামুন অর রশিদ। অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা কৃষক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক শহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক মুরাদ হোসেন।

এর আগে গত মঙ্গলবার রাতে ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নের মাধবপুর এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের হামলায় নিহত হন উপজেলা কৃষক দলের সহসাংগঠনিক সম্পাদক রাজু মোল্লা। ওই সময় ইউনিয়ন বিএনপির কার্যালয় ভাঙচুর ও চারটি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

রাজনীতি বিভাগের আরও খবর

পাঁচ দফা দাবিতে ২৩ নভেম্বর থেকে ৬৪ জেলা ও ১৩ মহানগরে এনসিপির বিক্ষোভ কর্মসূচি
রাজনীতি

পাঁচ দফা দাবিতে ২৩ নভেম্বর থেকে ৬৪ জেলা ও ১৩ মহানগরে এনসিপির বিক্ষোভ কর্মসূচি

সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচার, শেখ হাসিনার ফাঁসির রায় কার্যকর, জুলাই গণহত্যার বিচার ত্বরান্বিত করা, গঙ্গা চুক্তিতে বাংলাদেশের ন্যায্য হি…

‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করা হবে, আইনে সর্বোচ্চ শাস্তি: নয়াপল্টনে রিজভী
রাজনীতি

‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করা হবে, আইনে সর্বোচ্চ শাস্তি: নয়াপল্টনে রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, দেশে অস্থিতিশীলতা ও নাশকতা সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত …

নাশকতা ঠেকাতে জুমার খুতবায় সচেতনতার আহ্বান ধর্মমন্ত্রীর
রাজনীতি

নাশকতা ঠেকাতে জুমার খুতবায় সচেতনতার আহ্বান ধর্মমন্ত্রীর

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সংশ্লিষ্টদের সম্ভাব্য নাশকতা প্রতিরোধ এবং দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষায় জুমার খুতবায় সচেতনতা তৈরির আহ্বান জানিয়েছেন ধ…

যশোরে রিজভী: বেআইনি কাজ করলে আইনের আওতায় আনা হবে, রাজপথও ছাড়বে না বিএনপি
রাজনীতি

যশোরে রিজভী: বেআইনি কাজ করলে আইনের আওতায় আনা হবে, রাজপথও ছাড়বে না বিএনপি

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উদ্দেশে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী বলেছেন, ‘১৪০০ শিশু-কিশোরকে হত্যা করেও তাদের রক্ত তৃষ্ণা মেটেনি। ক্…