…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › রাজনীতি › খবর
রাজনীতি

‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করা হবে, আইনে সর্বোচ্চ শাস্তি: নয়াপল্টনে রিজভী

নিজস্ব প্রতিবেদক
‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করা হবে, আইনে সর্বোচ্চ শাস্তি: নয়াপল্টনে রিজভী
ছবি: সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, দেশে অস্থিতিশীলতা ও নাশকতা সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত ‘পঞ্চম বাহিনী’ ও পরাজিত শক্তিকে আর ছাড় দেওয়া হবে না। জনগণের সম্মিলিত শক্তির মাধ্যমে তাদের পথে পথে প্রতিহত করে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা হবে।

বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দল ও অঙ্গ-সহযোগী সংগঠনের যৌথ সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, গত ৫ আগস্ট পরাজিত হয়ে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া শক্তি বিদেশে বসে অর্থ ও অস্ত্রের জোগান দিয়ে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে। তারা পুলিশ বক্স ও যানবাহনে অগ্নিসংযোগ, ককটেল ও পেট্রল বোমা নিক্ষেপ এবং হত্যাকাণ্ডের মতো কর্মকাণ্ড চালাচ্ছে।

রিজভী বলেন, যারা দেশপ্রেমিক এবং জনকল্যাণে কাজ করেন, তারা কখনো দেশ ছেড়ে পালিয়ে যান না। দেশের মানুষের সম্পদ আত্মসাৎ, অর্থ লুটপাট, গুম, খুন, গুপ্তহত্যা ও ক্রসফায়ারের মতো কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিরাই দেশ ছেড়ে পালিয়ে যায়।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে নানা চাপ ও হুমকি দেওয়া হলেও তাঁকে দেশ ছাড়তে হয়নি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছেন এবং দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে দিয়েছেন। তিনি দেশের জন্য নিজের জীবন দিয়েছেন, এ দেশের মাটিতেই সমাহিত হয়েছেন।

রুহুল কবির রিজভী বলেন, বিএনপির রাজনীতির সঙ্গে আওয়ামী লীগের রাজনীতির মৌলিক পার্থক্য রয়েছে। বিএনপি গণসম্পৃক্ততা, আদর্শ ও গণতন্ত্রের রাজনীতিতে বিশ্বাস করে। অন্যদিকে আওয়ামী লীগ অরাজকতা সৃষ্টি করে ক্ষমতায় এসে রাষ্ট্রীয় ক্ষমতায় থেকে দেশের সম্পদ লুটপাট করেছে।

রিজভীর অভিযোগ, শেখ হাসিনার ঢাকায় সুধা সদন নামে বাড়ি ছিল। এ ছাড়া পূর্বাচলে ৬০ কাঠা জমি ছিল। তাঁর আত্মীয়স্বজন ও ঘনিষ্ঠ মন্ত্রীদের ২৫০ মিলিয়ন পাউন্ডের বাড়ি ইংল্যান্ড সরকার জব্দ করেছে বলে তিনি উল্লেখ করেন। তিনি বলেন, পুরো দেশকে লুটপাটের ক্ষেত্র হিসেবে ব্যবহার করা হয়েছিল, যাতে তারা বংশপরম্পরায় সুখে-শান্তিতে ও প্রাচুর্যের মধ্যে থাকতে পারে।

রুহুল কবির রিজভী বলেন, এই পরাজিত শক্তি আবারও অস্থিতিশীলতা তৈরি করে ক্ষমতা দখলের চেষ্টা করছে। তারা মনে করছে, পেট্রল বোমা ও ককটেল নিক্ষেপের মাধ্যমে রাষ্ট্রক্ষমতা পুনরায় দখল করা সম্ভব। কিন্তু দেশের মানুষ তাদের চেনে। কারা তাদের অর্থ ও অস্ত্র সরবরাহ করছে এবং কারা মদদ দিচ্ছে, তা তাদের কর্মকাণ্ডের মধ্য দিয়েই প্রকাশ পাচ্ছে।

রিজভী বলেন, গোপালগঞ্জ বাংলাদেশেরই অংশ। এটিকে সন্ত্রাস সৃষ্টির কেন্দ্র বা পশ্চাৎভূমি হিসেবে ব্যবহারের চেষ্টা করা যাবে না। গোপালগঞ্জের লাখ লাখ মানুষ দেশপ্রেমিক এবং তারা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করতে চান। তবে সাবেক আমলের কিছু সুবিধাবাদী ও সুবিধাপ্রাপ্ত ব্যক্তি সেখানে সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির চেষ্টা করছেন। কিন্তু তা সম্ভব হবে না।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, সেখানে বিএনপি নেতা সেলিমুজ্জামান সেলিমের বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে। স্থানীয় সংসদ সদস্য জিলানীর বাড়িও পুড়িয়ে তছনছ করা হয়েছে। বিএনপি ক্ষমতায় থাকার পরও এ ধরনের হামলা চালানো হচ্ছে। বিএনপির গণতান্ত্রিক সহনশীলতার সুযোগ নিয়ে তারা এই বর্বরোচিত হামলা করছে।

রিজভী বলেন, ১ হাজার ৪০০ শিশু-কিশোর ও তরুণের রক্ত ঝরার পরও শেখ হাসিনার রক্ততৃষ্ণা মেটেনি। দেশের বাইরে অবস্থানরত আওয়ামী লীগের নেতারা বিভিন্ন দেশে ফ্ল্যাট, দোকান ও ব্যবসাপ্রতিষ্ঠান গড়ে তুলছেন। অন্যদিকে, বাংলাদেশে অর্থের বিনিময়ে বিভিন্ন মহল্লা, গ্রাম ও ওয়ার্ডে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করা হচ্ছে।

সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী মোজাম্মেল হকের একটি অডিওর প্রসঙ্গ তুলে রিজভী বলেন, ওই অডিওতে প্রতিটি ইউনিয়নে বিএনপি নেতাদের তিনটি করে বাড়ি পুড়িয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। প্রথমে অডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরি করা হয়েছে কি না, তা নিয়ে সন্দেহ থাকলেও ফ্যাক্ট-চেকের মাধ্যমে এতে মোজাম্মেল হকের কণ্ঠস্বর স্পষ্ট বলে নিশ্চিত হওয়া গেছে বলে তিনি উল্লেখ করেন।

রুহুল কবির রিজভী বলেন, এই পঞ্চম বাহিনীর বিরুদ্ধে দেশপ্রেমিক জাতীয়তাবাদী শক্তি ও গণতন্ত্রকামী সব রাজনৈতিক দল ঐক্যবদ্ধ। জনগণের সম্মিলিত শক্তির মাধ্যমে তাদের প্রতিহত করা হবে। গ্রামে, মহল্লায়, ওয়ার্ডে ও পথে পথে সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

সংবাদ সম্মেলনে আগামী ডিসেম্বর মাসে বিজয় দিবসসহ বিভিন্ন কর্মসূচি পালনের কথা জানান রুহুল কবির রিজভী। তিনি বলেন, ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস এবং ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করবে বিএনপি। এ ছাড়া ‘গণতন্ত্রের মা’ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালনের কর্মসূচি নেওয়া হবে। দীর্ঘ সংগ্রাম ও নির্বাসনের পর দলের শীর্ষ নেতার স্বদেশ প্রত্যাবর্তনের দিন ২৫ ডিসেম্বরও সম্মিলিতভাবে পালন করবে দলটি।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

রাজনীতি বিভাগের আরও খবর

পাঁচ দফা দাবিতে ২৩ নভেম্বর থেকে ৬৪ জেলা ও ১৩ মহানগরে এনসিপির বিক্ষোভ কর্মসূচি
রাজনীতি

পাঁচ দফা দাবিতে ২৩ নভেম্বর থেকে ৬৪ জেলা ও ১৩ মহানগরে এনসিপির বিক্ষোভ কর্মসূচি

সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচার, শেখ হাসিনার ফাঁসির রায় কার্যকর, জুলাই গণহত্যার বিচার ত্বরান্বিত করা, গঙ্গা চুক্তিতে বাংলাদেশের ন্যায্য হি…

ফরিদপুরে একটা গাড়ি পোড়ালে ১০টা বাড়ি পুড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি বিএনপি নেতা কিবরিয়ার
রাজনীতি

ফরিদপুরে একটা গাড়ি পোড়ালে ১০টা বাড়ি পুড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি বিএনপি নেতা কিবরিয়ার

ফরিদপুরে কোনো গাড়ি ভাঙচুর করা হলে তার জবাবে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাদের বাড়িঘর পুড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন জেলা বিএনপির সদস্যসচ…

নাশকতা ঠেকাতে জুমার খুতবায় সচেতনতার আহ্বান ধর্মমন্ত্রীর
রাজনীতি

নাশকতা ঠেকাতে জুমার খুতবায় সচেতনতার আহ্বান ধর্মমন্ত্রীর

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সংশ্লিষ্টদের সম্ভাব্য নাশকতা প্রতিরোধ এবং দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষায় জুমার খুতবায় সচেতনতা তৈরির আহ্বান জানিয়েছেন ধ…

যশোরে রিজভী: বেআইনি কাজ করলে আইনের আওতায় আনা হবে, রাজপথও ছাড়বে না বিএনপি
রাজনীতি

যশোরে রিজভী: বেআইনি কাজ করলে আইনের আওতায় আনা হবে, রাজপথও ছাড়বে না বিএনপি

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উদ্দেশে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী বলেছেন, ‘১৪০০ শিশু-কিশোরকে হত্যা করেও তাদের রক্ত তৃষ্ণা মেটেনি। ক্…