…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › রাজনীতি › খবর
রাজনীতি

পাঁচ দফা দাবিতে ২৩ নভেম্বর থেকে ৬৪ জেলা ও ১৩ মহানগরে এনসিপির বিক্ষোভ কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক
পাঁচ দফা দাবিতে ২৩ নভেম্বর থেকে ৬৪ জেলা ও ১৩ মহানগরে এনসিপির বিক্ষোভ কর্মসূচি
ছবি: সংগৃহীত

সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচার, শেখ হাসিনার ফাঁসির রায় কার্যকর, জুলাই গণহত্যার বিচার ত্বরান্বিত করা, গঙ্গা চুক্তিতে বাংলাদেশের ন্যায্য হিস্যা আদায় এবং গণভোটের গণরায় বাস্তবায়ন—এই পাঁচ দফা দাবিতে দেশজুড়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

বৃহস্পতিবার রাতে রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে সর্বোচ্চ নীতিনির্ধারণী কমিটি রাজনৈতিক পর্ষদের (পলিটিক্যাল কাউন্সিল-পিসি) জরুরি বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করা হয়।

সংবাদ সম্মেলনে দলের সদস্যসচিব আখতার হোসেন বলেন, পাঁচ দাবিতে আগামী ২৩ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ৬৪ জেলা ও ১৩ মহানগরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে দলের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।

এর পাশাপাশি এনসিপির নিয়মিত রাজনৈতিক ও দিবসভিত্তিক কর্মসূচিও চলবে। প্রয়োজনে জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে সক্রিয় থেকে দেশের নিরাপত্তা ও স্বাধীনতা রক্ষায় ভূমিকা রাখবেন দলের নেতা-কর্মীরা।

আখতার হোসেন বলেন, আওয়ামী লীগ ও তাদের সহযোগীদের ষড়যন্ত্র এবং সন্ত্রাস মোকাবিলায় জনগণকে সঙ্গে নিয়ে কাজ করবে এনসিপি।

আখতার হোসেন আরও বলেন, প্রধানমন্ত্রী সংসদে ঐক্যের কথা বলেছেন, কিন্তু সেটি কীসের ভিত্তিতে হবে, তা পরিষ্কার করা প্রয়োজন। আওয়ামী সন্ত্রাসী, জঙ্গি সংগঠনের বিরুদ্ধে দেশের যেকোনো রাজনৈতিক দল, গোষ্ঠী ও প্ল্যাটফর্মের সঙ্গে এনসিপি ঐক্যের প্রয়োজন অনুভব করে বলে তিনি জানান।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ, সিনিয়র যুগ্ম সদস্যসচিব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, যুগ্ম আহ্বায়ক আতিক মুজাহিদ, আলী আহসান জুনায়েদ, সারোয়ার তুষার প্রমুখ।

সংবাদ সম্মেলনে উপস্থিত নেতারা রাজনৈতিক পর্ষদের জরুরি বৈঠকেও অংশ নেন। দলের আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম যুক্তরাজ্য থেকে অনলাইনে বৈঠকে যুক্ত হন। এ ছাড়া দলের সিনিয়র যুগ্ম সদস্যসচিব সারজিস আলম এবং যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদের সদস্য নুসরাত তাবাসসুমও বৈঠকে উপস্থিত ছিলেন।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

রাজনীতি বিভাগের আরও খবর

‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করা হবে, আইনে সর্বোচ্চ শাস্তি: নয়াপল্টনে রিজভী
রাজনীতি

‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করা হবে, আইনে সর্বোচ্চ শাস্তি: নয়াপল্টনে রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, দেশে অস্থিতিশীলতা ও নাশকতা সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত …

ফরিদপুরে একটা গাড়ি পোড়ালে ১০টা বাড়ি পুড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি বিএনপি নেতা কিবরিয়ার
রাজনীতি

ফরিদপুরে একটা গাড়ি পোড়ালে ১০টা বাড়ি পুড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি বিএনপি নেতা কিবরিয়ার

ফরিদপুরে কোনো গাড়ি ভাঙচুর করা হলে তার জবাবে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাদের বাড়িঘর পুড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন জেলা বিএনপির সদস্যসচ…

নাশকতা ঠেকাতে জুমার খুতবায় সচেতনতার আহ্বান ধর্মমন্ত্রীর
রাজনীতি

নাশকতা ঠেকাতে জুমার খুতবায় সচেতনতার আহ্বান ধর্মমন্ত্রীর

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সংশ্লিষ্টদের সম্ভাব্য নাশকতা প্রতিরোধ এবং দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষায় জুমার খুতবায় সচেতনতা তৈরির আহ্বান জানিয়েছেন ধ…

যশোরে রিজভী: বেআইনি কাজ করলে আইনের আওতায় আনা হবে, রাজপথও ছাড়বে না বিএনপি
রাজনীতি

যশোরে রিজভী: বেআইনি কাজ করলে আইনের আওতায় আনা হবে, রাজপথও ছাড়বে না বিএনপি

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উদ্দেশে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী বলেছেন, ‘১৪০০ শিশু-কিশোরকে হত্যা করেও তাদের রক্ত তৃষ্ণা মেটেনি। ক্…