…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

নেত্রকোনার সাকুয়ায় ৫০ হাজার ৪০০ পিস নেশার ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪

নিজস্ব প্রতিবেদক
নেত্রকোনার সাকুয়ায় ৫০ হাজার ৪০০ পিস নেশার ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪
ছবি: সংগৃহীত

নেত্রকোনায় ৫০ হাজার ৪০০ পিস ট্যাপেনটাডল ট্যাবলেটসহ চার মাদককারবারিকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।

উদ্ধার করা এসব ট্যাবলেটের বাজারমূল্য প্রায় ১ কোটি ৮০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

গতকাল বুধবার বিকেল ৪টার দিকে নেত্রকোনা সদর উপজেলার চল্লিশা ইউনিয়নের সাকুয়া উত্তরপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নেত্রকোনা সদর উপজেলার নিজামপুর গ্রামের ফয়সাল মিয়া (৩১), পূর্ব চকপাড়া গ্রামের সাইদুল ইসলাম (৩২), সাকুয়া গ্রামের সৈয়দ মিয়া (৩০) এবং তেলিগাতী এলাকার বড়গারা গ্রামের মাজেদুল হক (৩৫)।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের পশ্চিম শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাংশু কুমার দের নেতৃত্বে একটি দল জেলা সদরের সাকুয়া এলাকায় বিশেষ অভিযান চালায়। এ সময় ওই চারজনকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের হেফাজত থেকে ৫০ হাজার ৪০০ পিস ট্যাপেনটাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাংশু কুমার দে বলেন, এ ঘটনায় ওই চারজনের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে গ্রেপ্তার চারজনকে আদালতে পাঠানো হয়েছে। আদালত তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

মিয়ানমার আইসিজের রায় না মানলে কী হবে, কার্যকরের পথ কী
আইন ও অপরাধ

মিয়ানমার আইসিজের রায় না মানলে কী হবে, কার্যকরের পথ কী

আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) রায় দিয়ে বলেছেন, মিয়ানমার রাখাইন রাজ্যে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে গোষ্ঠী নিধন চালিয়েছে। ১৯৪৮ সালের জাতিসংঘের গণ…

আইন ও অপরাধ

গুগল ড্রাইভে ‘২৪-র বেঈমান’ নামে তালিকা রাখতেন জ্যোতিকা জ্যোতি, তদন্তে তথ্য পাওয়ার দাবি

জুলাই গণঅভ্যুত্থানের সঙ্গে একাত্মতা প্রকাশ করা ও সরাসরি অংশ নেওয়া ব্যক্তিদের নিয়ে ‘২৪-র বেঈমান’ নামে একটি তালিকা তৈরি করেছিলেন অভিনেত্রী জ্যোতিকা জ্…

আইন ও অপরাধ

কাদের মোল্লার ফাঁসির রায় নিয়ে কোনো মন্তব্য করেননি প্রধান বিচারপতি, সংবাদ প্রত্যাহারের আহ্বান সুপ্রিম কোর্টের

আবদুল কাদের মোল্লার ফাঁসির রায় নিয়ে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী কোনো মন্তব্য করেননি বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন। এ বিষয়ে গণমাধ্যম…

সুন্দরগঞ্জে মা-ছেলে হত্যা: সতিনের পরকীয়া দেখে ফেলাই কাল হলো আঁখির, গ্রেপ্তার বাদল
আইন ও অপরাধ

সুন্দরগঞ্জে মা-ছেলে হত্যা: সতিনের পরকীয়া দেখে ফেলাই কাল হলো আঁখির, গ্রেপ্তার বাদল

গাইবান্ধার সুন্দরগঞ্জে মা ও তাঁর পাঁচ বছরের ছেলের হত্যাকাণ্ডের তদন্তে চাঞ্চল্যকর তথ্য পাওয়ার কথা জানিয়েছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১৩)। স…