…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

মিয়ানমার আইসিজের রায় না মানলে কী হবে, কার্যকরের পথ কী

নিজস্ব প্রতিবেদক
মিয়ানমার আইসিজের রায় না মানলে কী হবে, কার্যকরের পথ কী
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) রায় দিয়ে বলেছেন, মিয়ানমার রাখাইন রাজ্যে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে গোষ্ঠী নিধন চালিয়েছে। ১৯৪৮ সালের জাতিসংঘের গণহত্যা সনদের অধীন এই অপরাধ প্রতিরোধ করার যে বাধ্যবাধকতা মিয়ানমারের ছিল, দেশটি তা পালনে ব্যর্থ হয়েছে।

গোষ্ঠী নিধনমূলক কর্মকাণ্ডের ঘটনায় সন্দেহভাজন যেকোনো ব্যক্তির বিচার ও শাস্তি নিশ্চিত করতে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নিতে মিয়ানমারকে নির্দেশ দিয়েছেন আইসিজে। পাশাপাশি রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত করতেও মিয়ানমারকে নির্দেশ দেওয়া হয়েছে।

আদালত বলেছেন, মিয়ানমারের অভ্যন্তরে কিংবা বিদেশে বাস্তুচ্যুত হওয়া রোহিঙ্গা শরণার্থীদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের অনুমতি দিতে হবে এবং এ প্রক্রিয়ায় সহায়তা করতে হবে। এ ছাড়া সহিংস অভিযানের সময় যেসব ব্যক্তিগত ও সমষ্টিগত সম্পত্তি নষ্ট বা বেদখল হয়েছে, সেগুলো ফিরিয়ে দিতে হবে অথবা সমমূল্যের সম্পত্তি ক্ষতিগ্রস্তদের দিতে হবে। রোহিঙ্গাদের শারীরিক ও মানসিক পুনর্বাসনের ব্যবস্থাও করতে হবে।

এসব ক্ষতিপূরণের পরিমাণ এবং তা দেওয়ার পদ্ধতি উল্লেখ করে একটি প্রতিবেদন জমা দেওয়ার জন্য মিয়ানমারকে দুই বছর সময় দিয়েছেন আইসিজে। ওই প্রতিবেদন পাওয়ার পর মিয়ানমারের প্রস্তাবটি যথেষ্ট কি না, সে বিষয়ে আইসিজে সিদ্ধান্ত নেবেন।

এখন প্রশ্ন হলো, এই রায় বাস্তবায়ন করবে কে, মিয়ানমার রায় অনুযায়ী ব্যবস্থা না নিলে কী হবে এবং রায়ের বিরুদ্ধে আপিলের সুযোগ আছে কি না।

আইসিজে রায়ে মিয়ানমারকে যেসব নির্দেশ দেওয়া হয়েছে, সেগুলো পালন করার দায়িত্ব মিয়ানমার রাষ্ট্রের। জাতিসংঘ সনদের ৯৪ অনুচ্ছেদ অনুযায়ী, মামলার পক্ষ হিসেবে আইসিজের সিদ্ধান্ত মেনে চলতে দেশটি বাধ্য।

আইসিজের সংবিধির ৬০ অনুচ্ছেদ অনুযায়ী এই রায় চূড়ান্ত, আপিলের সুযোগ নেই। তবে রায়ের অর্থ বা পরিধি নিয়ে বিরোধ হলে ব্যাখ্যা চাওয়া এবং নির্দিষ্ট কঠোর শর্তে পুনর্বিবেচনার আবেদন করার ব্যবস্থা আছে।

জাতিসংঘ সনদের ৯৪ অনুচ্ছেদ অনুযায়ী, জাতিসংঘের প্রতিটি সদস্যরাষ্ট্র যেকোনো মামলায় পক্ষভুক্ত থাকলে আইসিজের সিদ্ধান্ত মেনে চলতে অঙ্গীকারবদ্ধ। কোনো মামলায় কোনো পক্ষ যদি আদালতের রায় অনুযায়ী তার ওপর অর্পিত বাধ্যবাধকতা পালনে ব্যর্থ হয়, তবে অপর পক্ষ জাতিসংঘের নিরাপত্তা পরিষদের শরণাপন্ন হতে পারে। সে ক্ষেত্রে নিরাপত্তা পরিষদ প্রয়োজন মনে করলে রায় কার্যকর করার জন্য সুপারিশ করতে বা প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। তবে এটি স্বয়ংক্রিয় প্রক্রিয়া নয়।

গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের ক্ষেত্রে নিরাপত্তা পরিষদের অন্তত নয়টি সদস্যরাষ্ট্রের সমর্থন প্রয়োজন। তবে স্থায়ী পাঁচ সদস্যরাষ্ট্রের যে কেউ ভেটো দিলে প্রস্তাব আটকে যায়। ফলে আইনি বাধ্যবাধকতার পাশাপাশি পরিষদের রাজনৈতিক অবস্থানও গুরুত্বপূর্ণ।

এটি রাষ্ট্রের দায় নির্ধারণের মামলা। আইসিজে ব্যক্তির ফৌজদারি বিচার করেন না। তাই কোনো সেনাপ্রধানের গ্রেপ্তার বা কারাদণ্ড এই মামলার সরাসরি ফল নয়।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

আইন ও অপরাধ

গুগল ড্রাইভে ‘২৪-র বেঈমান’ নামে তালিকা রাখতেন জ্যোতিকা জ্যোতি, তদন্তে তথ্য পাওয়ার দাবি

জুলাই গণঅভ্যুত্থানের সঙ্গে একাত্মতা প্রকাশ করা ও সরাসরি অংশ নেওয়া ব্যক্তিদের নিয়ে ‘২৪-র বেঈমান’ নামে একটি তালিকা তৈরি করেছিলেন অভিনেত্রী জ্যোতিকা জ্…

নেত্রকোনার সাকুয়ায় ৫০ হাজার ৪০০ পিস নেশার ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪
আইন ও অপরাধ

নেত্রকোনার সাকুয়ায় ৫০ হাজার ৪০০ পিস নেশার ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪

নেত্রকোনায় ৫০ হাজার ৪০০ পিস ট্যাপেনটাডল ট্যাবলেটসহ চার মাদককারবারিকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।…

আইন ও অপরাধ

কাদের মোল্লার ফাঁসির রায় নিয়ে কোনো মন্তব্য করেননি প্রধান বিচারপতি, সংবাদ প্রত্যাহারের আহ্বান সুপ্রিম কোর্টের

আবদুল কাদের মোল্লার ফাঁসির রায় নিয়ে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী কোনো মন্তব্য করেননি বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন। এ বিষয়ে গণমাধ্যম…

সুন্দরগঞ্জে মা-ছেলে হত্যা: সতিনের পরকীয়া দেখে ফেলাই কাল হলো আঁখির, গ্রেপ্তার বাদল
আইন ও অপরাধ

সুন্দরগঞ্জে মা-ছেলে হত্যা: সতিনের পরকীয়া দেখে ফেলাই কাল হলো আঁখির, গ্রেপ্তার বাদল

গাইবান্ধার সুন্দরগঞ্জে মা ও তাঁর পাঁচ বছরের ছেলের হত্যাকাণ্ডের তদন্তে চাঞ্চল্যকর তথ্য পাওয়ার কথা জানিয়েছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১৩)। স…