…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

গুগল ড্রাইভে ‘২৪-র বেঈমান’ নামে তালিকা রাখতেন জ্যোতিকা জ্যোতি, তদন্তে তথ্য পাওয়ার দাবি

নিজস্ব প্রতিবেদক

জুলাই গণঅভ্যুত্থানের সঙ্গে একাত্মতা প্রকাশ করা ও সরাসরি অংশ নেওয়া ব্যক্তিদের নিয়ে ‘২৪-র বেঈমান’ নামে একটি তালিকা তৈরি করেছিলেন অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি—গোয়েন্দা সংস্থার তদন্তে এমন তথ্য-প্রমাণ উঠে এসেছে বলে জানা গেছে। তালিকাটি তিনি গুগল ড্রাইভে সংরক্ষণ করতেন।

তদন্তসংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, তালিকায় থাকা ব্যক্তিদের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া ফেসবুক পোস্ট, ছবি ও ভিডিও ফুটেজও তার সংরক্ষণে ছিল।

তদন্তে জানা যায়, গ্রেপ্তারের আগে জ্যোতিকা জ্যোতি নিজের মুঠোফোন থেকে ফেসবুক, হোয়াটসঅ্যাপসহ বিভিন্ন তথ্য মুছে ফেলেন। তবে তথ্যপ্রযুক্তির ব্যবহারে বেশ কিছু তথ্য ফিরিয়ে আনা হয়েছে। এর মধ্যে মুঠোফোনের গুগল ড্রাইভে ‘২৪-র বেঈমান’ নামে একটি ফাইল পাওয়া যায়, যেখানে জুলাই আন্দোলনের পক্ষে বিভিন্ন তারকার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্ট, ছবি ও ভিডিও ফুটেজ সংরক্ষিত ছিল।

ওই তালিকায় যাদের নাম পাওয়া গেছে, তাদের মধ্যে রয়েছেন চিত্রনায়ক সিয়াম আহমেদ, অভিনেত্রী আজমেরী হক বাঁধন, আয়মান সাদিক, মৌসুমী হামিদ, সুনেরাহ্ বিনতে কামাল, অভিনেতা সৈয়দ জামান শাওন, অভিনেত্রী মুমতাহিনা টয়া ও খায়রুল বাশারসহ শোবিজ অঙ্গনের পরিচিত কয়েকজন। জুলাই আন্দোলনে তাদের সম্পৃক্ততার বিভিন্ন তথ্য-উপাত্ত ওই গুগল ড্রাইভে সংরক্ষণ করা হয়েছিল।

এ ছাড়া তার ফাইলে গান বাংলার ব্যবস্থাপনা পরিচালক ও সংগীতশিল্পী কৌশিক হোসেন তাপসের ফেসবুক আইডিতে বাংলাদেশের মানচিত্রসংবলিত লাল প্রোফাইল ছবি, উপস্থাপক সোনিয়া রিফাতের পোস্ট এবং অভিনেত্রী দীপা খন্দকার ও বিজরী বরকতুল্লাহর ফেসবুক পোস্টের স্ক্রিনশট রয়েছে।

এসব বিষয়ে জানতে চাইলে গোয়েন্দা পুলিশের (ডিবি) উত্তরা বিভাগের উপকমিশনার (ডিসি) ইলিয়াস কবির জানান, অভিনেত্রী জ্যোতিকা জ্যোতির বিরুদ্ধে রাজধানীর ভাটারা থানায় একটি হত্যাচেষ্টা মামলা রয়েছে। ডিবি তদন্তাধীন এই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আরও তথ্য জানা যাবে বলে তিনি জানান।

এর আগে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) গভীর রাত প্রায় ৩টার দিকে জ্যোতিকা জ্যোতিকে গ্রেপ্তার করে ডিবি। তবে এর দুই ঘণ্টা আগে তার বাসার সামনে গোয়েন্দা বাহিনীর সদস্যরা অবস্থান নেন। জ্যোতি দরজা না খুলে তাদের বিভিন্নভাবে বিভ্রান্ত করলে তাকে গ্রেপ্তার করতে কয়েক ঘণ্টা সময়ক্ষেপণ হয়।

২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর ভাটারা এলাকায় সংঘটিত একটি হত্যাচেষ্টা মামলার এজাহারভুক্ত আসামি জ্যোতিকা জ্যোতি। ২০২৫ সালের ২৯ এপ্রিল ঢাকার আদালতে এনামুল হক নামের এক ব্যক্তি মামলাটি করেন। এতে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৮৩ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা আরও ৩০০ থেকে ৪০০ জনকে আসামি করা হয়। ওই মামলায় জ্যোতিকা জ্যোতি ছাড়াও অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা, রোকেয়া প্রাচী, আজিজুল হাকিম, ভাবনা, অপু বিশ্বাস, নিপুণ আক্তার ও নুসরাত ফারিয়াসহ ১৭ জন অভিনয়শিল্পীর নাম রয়েছে।

অন্যদিকে, ২০২৪ সালের জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আওয়ামী লীগের পক্ষে ‘আলো আসবেই’ নামে তৈরি হওয়া একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা হয়। ওই গ্রুপের অ্যাডমিন ছিলেন জ্যোতিকা জ্যোতি। এ ছাড়া শিক্ষাজীবনে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন তিনি। পরে যুবলীগের রাজনীতিতে যুক্ত হন। ২০১৯ সাল থেকে আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক উপকমিটিতেও রয়েছেন এই অভিনেত্রী। ২০১৬ সালে ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনের উপনির্বাচন এবং ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন জ্যোতি।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

মিয়ানমার আইসিজের রায় না মানলে কী হবে, কার্যকরের পথ কী
আইন ও অপরাধ

মিয়ানমার আইসিজের রায় না মানলে কী হবে, কার্যকরের পথ কী

আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) রায় দিয়ে বলেছেন, মিয়ানমার রাখাইন রাজ্যে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে গোষ্ঠী নিধন চালিয়েছে। ১৯৪৮ সালের জাতিসংঘের গণ…

নেত্রকোনার সাকুয়ায় ৫০ হাজার ৪০০ পিস নেশার ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪
আইন ও অপরাধ

নেত্রকোনার সাকুয়ায় ৫০ হাজার ৪০০ পিস নেশার ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪

নেত্রকোনায় ৫০ হাজার ৪০০ পিস ট্যাপেনটাডল ট্যাবলেটসহ চার মাদককারবারিকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।…

আইন ও অপরাধ

কাদের মোল্লার ফাঁসির রায় নিয়ে কোনো মন্তব্য করেননি প্রধান বিচারপতি, সংবাদ প্রত্যাহারের আহ্বান সুপ্রিম কোর্টের

আবদুল কাদের মোল্লার ফাঁসির রায় নিয়ে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী কোনো মন্তব্য করেননি বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন। এ বিষয়ে গণমাধ্যম…

সুন্দরগঞ্জে মা-ছেলে হত্যা: সতিনের পরকীয়া দেখে ফেলাই কাল হলো আঁখির, গ্রেপ্তার বাদল
আইন ও অপরাধ

সুন্দরগঞ্জে মা-ছেলে হত্যা: সতিনের পরকীয়া দেখে ফেলাই কাল হলো আঁখির, গ্রেপ্তার বাদল

গাইবান্ধার সুন্দরগঞ্জে মা ও তাঁর পাঁচ বছরের ছেলের হত্যাকাণ্ডের তদন্তে চাঞ্চল্যকর তথ্য পাওয়ার কথা জানিয়েছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১৩)। স…