…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › বিনোদন › খবর
বিনোদন

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘সঞ্জীবসন্ধ্যা ২০২৬’, গানে-আলোচনায় স্মরণ সঞ্জীব চৌধুরীকে

নিজস্ব প্রতিবেদক
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘সঞ্জীবসন্ধ্যা ২০২৬’, গানে-আলোচনায় স্মরণ সঞ্জীব চৌধুরীকে
ছবি: সংগৃহীত

শিল্পী সঞ্জীব চৌধুরীর প্রয়াণের ১৯ বছর পূর্তি উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে ‘সঞ্জীবসন্ধ্যা ২০২৬’। বৃহস্পতিবার ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) ক্যাফেটেরিয়ার সামনের চত্বরে দর্শক-শ্রোতাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আয়োজনটি প্রাণবন্ত হয়ে ওঠে।

বৃষ্টির কারণে পূর্বনির্ধারিত সময়সূচিতে পরিবর্তন এনে বিকেল পাঁচটায় অনুষ্ঠান শুরু হয়। আয়োজনে ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক ইউনিয়ন। বৃষ্টি উপেক্ষা করেই শ্রোতারা অনুষ্ঠানস্থলে উপস্থিত হন।

সঞ্জীব চৌধুরী একাধারে সংগীতশিল্পী, গীতিকার, সুরকার, কবি, সাংবাদিক ও সাংস্কৃতিক সংগঠক ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে পড়াশোনা শেষ করে তিনি সাংবাদিকতা ও সংগীত—দুই ক্ষেত্রেই অবদান রাখেন।

১৯৯৬ সালে বাপ্পা মজুমদারের সঙ্গে তিনি গড়ে তোলেন ব্যান্ড ‘দলছুট’। তাঁর গান ও লেখায় প্রেম, বিরহ, জীবনবোধ, মানবিকতা ও প্রতিবাদী চেতনার প্রকাশ তাঁকে বাংলা সাংস্কৃতিক অঙ্গনে অনন্য পরিচিতি এনে দেয়।

অনুষ্ঠানে সঞ্জীব চৌধুরীর জীবন, কর্ম, শিল্পচর্চা ও প্রতিবাদী চেতনা নিয়ে আলোচনা করেন তাঁর সহযোদ্ধা ও বঙ্গবন্ধু হল ছাত্র সংসদের সাবেক সাধারণ সম্পাদক আবদুল্লাহ ক্বাফী রতন, ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক ইউনিয়নের সাবেক সভাপতি মাহাবুব খালাসী এবং সংগঠনটির সভাপতি শেখ শাবাব ত্বকী রূপক।

আলোচনার পাশাপাশি বিভিন্ন ব্যান্ড ও শিল্পী গান পরিবেশন করেন। তাঁদের মধ্যে ছিলেন গানপোকা, সায়েম জয়, অর্ঘ্য দেব, স্বরব্যাঞ্জো, তুহিন কান্তি দাস, অনিন্দ্য বিশ্বাস, দ্য পোস্ট অফিস সোসাইটি, অনিক দাস, মুবাশ্বির মাহমুদ নিবিড়, প্রিয়ন্তী আমিন, আনিয়া খান, রেজওয়ান ও অমি, মাহমুদুল হাসান, নবীন কিশোর গোস্বামী, মাহাবুব খালাসী, শিমুল কুম্ভকার, ইয়াসির আরাফাত রুবেল ও দুর্জয় রায়।

শিল্পীদের পরিবেশনার সময় অনেক দর্শক-শ্রোতা শিল্পীদের সঙ্গে গানের সুরে কণ্ঠ মেলান। একের পর এক গানে অনুষ্ঠানস্থল উৎসবমুখর হয়ে ওঠে।

আয়োজকেরা জানান, সঞ্জীব চৌধুরীর গান, কথা ও প্রতিবাদী চেতনাকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া এবং তাঁর সৃষ্টির মধ্য দিয়ে মানবিকতা ও প্রতিবাদের চর্চাকে এগিয়ে নেওয়াই এ আয়োজনের মূল উদ্দেশ্য। তাঁদের ভাষায়, প্রয়াণের ১৯ বছর পরও গানের মধ্য দিয়ে তিনি মানুষের মধ্যে বেঁচে আছেন।

গান, কথা ও প্রতিবাদী চেতনার মধ্য দিয়ে অরাজকতার বিপরীতে স্বপ্নের কথা বলার প্রত্যয় নিয়ে শেষ হয় ‘সঞ্জীবসন্ধ্যা ২০২৬’।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

বিনোদন বিভাগের আরও খবর

বিনোদন

ভাটারা থানার সামনে গুলির হত্যাচেষ্টা মামলায় অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে কারাগারে পাঠাল আদালত

জুলাই আন্দোলনের সময় রাজধানীর ভাটারা থানার সামনে গুলিতে এক ব্যক্তি আহত হওয়ার ঘটনায় করা হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে কার…

উত্তরা থেকে আটকের পর অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে গ্রেপ্তার দেখাল ডিবি, নাশকতায় সংশ্লিষ্টতা খতিয়ে দেখা হচ্ছে
বিনোদন

উত্তরা থেকে আটকের পর অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে গ্রেপ্তার দেখাল ডিবি, নাশকতায় সংশ্লিষ্টতা খতিয়ে দেখা হচ্ছে

রাজধানীর উত্তরা থেকে আটক অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে গ্রেপ্তার দেখিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।…

বিনোদন

উত্তরার বাসা থেকে মধ্যরাতে আটক অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি, নেওয়া হয়েছে ডিবি কার্যালয়ে

রাজধানীর উত্তরার বাসা থেকে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে আটক করেছে পুলিশ। বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে উত্তরার ১৮ নম্বর সেক্টরের রাজউক অ্যাপ…

বিনোদন

ঢাকায় নেমেই বগুড়ায় উড়ে গেলেন বলিউডের মুকেশ ঋষি, ‘নসিব’ দিয়ে প্রথমবার বাংলাদেশের সিনেমায়

বলিউডে খলনায়ক চরিত্রে অভিনয় করে পরিচিতি পাওয়া অভিনেতা মুকেশ ঋষি প্রথমবারের মতো অভিনয় করতে যাচ্ছেন বাংলাদেশের সিনেমায়। আরশাদ আদনানের প্রযোজনায় নি…