…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › বিনোদন › খবর
বিনোদন

উত্তরার বাসা থেকে মধ্যরাতে আটক অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি, নেওয়া হয়েছে ডিবি কার্যালয়ে

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর উত্তরার বাসা থেকে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে আটক করেছে পুলিশ। বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে উত্তরার ১৮ নম্বর সেক্টরের রাজউক অ্যাপার্টমেন্টের বাসা থেকে তাঁকে আটক করা হয়।

আটকের পর জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে মিন্টো রোডের গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়েছে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) উত্তরা বিভাগের ভারপ্রাপ্ত উপপুলিশ কমিশনার ইলিয়াস কবির এই তথ্য নিশ্চিত করেছেন।

ইলিয়াস কবির বলেন, তুরাগ থানাধীন উত্তরার ১৮ নম্বর সেক্টরের সরকারি আবাসিক কোয়ার্টার থেকে ‘আলো আসবেই’ গ্রুপের সদস্য ও অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে গ্রেপ্তার করা হয়। তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে বলেও তিনি জানান।

আটকের আগে একাধিকবার ফেসবুক লাইভে আসেন জ্যোতিকা জ্যোতি। লাইভে তাঁর বাসার দরজার সামনে কয়েকজন পুলিশ সদস্যকে অবস্থান করতে দেখা যায়।

লাইভে জ্যোতিকা জ্যোতি বলেন, পুলিশ কেন তাঁর বাসায় এসেছে কিংবা তাঁকে কেন আটক করা হচ্ছে, সে বিষয়ে তিনি কিছুই জানেন না।

কাঁদতে কাঁদতে তিনি বলেন, ‘আমাকে বিনা ওয়ারেন্টে পুলিশ ধরতে এসেছে। আমি কোনো অন্যায়ের সঙ্গে জড়িত নই।’

পুলিশ সদস্যদের উদ্দেশে তিনি বলেন, ‘আমাকে ফোন করলে থানা কিংবা ডিবি অফিসে নিজেই যেতাম। তবে আমার হাতে হাতকড়া পরাবেন না। আমি আপনাদের সঙ্গে যাচ্ছি।’

লাইভের শেষ দিকে তিনি বলেন, ‘আমি ভয় পাচ্ছি না। বাবা-মা, তোমরা ভয় পেও না।’

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, জিজ্ঞাসাবাদের জন্য জ্যোতিকা জ্যোতিকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। তাঁর বিরুদ্ধে কয়েকটি মামলা এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ রয়েছে বলে জানানো হয়েছে।

তবে কোন কোন মামলায় তাঁর নাম রয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

বিনোদন বিভাগের আরও খবর

বিনোদন

ঢাকায় নেমেই বগুড়ায় উড়ে গেলেন বলিউডের মুকেশ ঋষি, ‘নসিব’ দিয়ে প্রথমবার বাংলাদেশের সিনেমায়

বলিউডে খলনায়ক চরিত্রে অভিনয় করে পরিচিতি পাওয়া অভিনেতা মুকেশ ঋষি প্রথমবারের মতো অভিনয় করতে যাচ্ছেন বাংলাদেশের সিনেমায়। আরশাদ আদনানের প্রযোজনায় নি…

ঢাকায় প্রথমবার ফরাসি অপেরা, শনিবার ইন্টারকন্টিনেন্টালের গ্র্যান্ড বলরুমে আয়োজন
বিনোদন

ঢাকায় প্রথমবার ফরাসি অপেরা, শনিবার ইন্টারকন্টিনেন্টালের গ্র্যান্ড বলরুমে আয়োজন

বাংলাদেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে বিখ্যাত ফরাসি অপেরা। আগামী শনিবার ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলের গ্র্যান্ড বলরুমে হবে এই আয়োজন।…

বিনোদন

বড়দিনে আসছে শাহরুখ খানের কিং, দিল্লির ফর্মুলা ওয়ান ট্র্যাকে চলছে শেষ পর্বের শুটিং

বলিউড সুপারস্টার শাহরুখ খান ও নির্মাতা সিদ্ধার্থ আনন্দ বর্তমানে তাঁদের বহুল প্রতীক্ষিত অ্যাকশন-থ্রিলার সিনেমা কিং-এর শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন…

বিনোদন

প্রথম তামিল গান হিসেবে গ্র্যামি মনোনয়ন পেল শতবর্ষী কবিতার ‘ভারুভাইয়’

তামিল ভাষার গান ‘ভারুভাইয়’ ৬৯তম গ্র্যামি অ্যাওয়ার্ডসে মনোনয়ন পেয়ে সংগীতজগতে নতুন ইতিহাস গড়েছে। এর মধ্য দিয়ে প্রথমবারের মতো কোনো তামিল ভাষার গান …