…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › বিনোদন › খবর
বিনোদন

ঢাকায় প্রথমবার ফরাসি অপেরা, শনিবার ইন্টারকন্টিনেন্টালের গ্র্যান্ড বলরুমে আয়োজন

নিজস্ব প্রতিবেদক
ঢাকায় প্রথমবার ফরাসি অপেরা, শনিবার ইন্টারকন্টিনেন্টালের গ্র্যান্ড বলরুমে আয়োজন
ছবি: সংগৃহীত

বাংলাদেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে বিখ্যাত ফরাসি অপেরা। আগামী শনিবার ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলের গ্র্যান্ড বলরুমে হবে এই আয়োজন।

ঢাকায় ফরাসি দূতাবাসের সঙ্গে যৌথভাবে এই আয়োজন করেছে দ্য আর্টিস্ট ক্লাব লিমিটেড ও ঢাকা বিশ্ববিদ্যালয় কালচারাল ফাউন্ডেশন।

আর্টিস্ট ক্লাব সূত্র জানিয়েছে, ইতিমধ্যে ফ্রান্সের খ্যাতনামা অপেরা শিল্পী ভেরেনিকা পেইন ও পিয়ানোবাদক ফেব্রিস ময়তার ঢাকায় পৌঁছেছেন।

তাঁরা বাংলাদেশের অপেরা শিল্পীদের সঙ্গে মিলিতভাবে এক আকর্ষণীয় পরিবেশনা দর্শকদের উপহার দেবেন বলে আয়োজকেরা জানিয়েছেন। বিশ্বখ্যাত ফরাসি অপেরার সঙ্গে বাংলা অপেরার মেলবন্ধন ঘটবে এই সন্ধ্যায়।

অপেরা শুরু হবে সন্ধ্যা ছয়টায়, পরিবেশনা চলবে রাত আটটা পর্যন্ত। সন্ধ্যাটি আরও বিশেষ করে তুলতে দর্শকদের জন্য থাকবে হোটেল ইন্টারকন্টিনেন্টালের এক্সক্লুসিভ গালা ডিনার।

এই বিশেষ আয়োজনে অংশগ্রহণের জন্য দ্য আর্টিস্ট ক্লাব লিমিটেডের এক বছরের জন্য সদস্য হতে হবে বলে আয়োজক সূত্র জানিয়েছে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

বিনোদন বিভাগের আরও খবর

বিনোদন

ঢাকায় নেমেই বগুড়ায় উড়ে গেলেন বলিউডের মুকেশ ঋষি, ‘নসিব’ দিয়ে প্রথমবার বাংলাদেশের সিনেমায়

বলিউডে খলনায়ক চরিত্রে অভিনয় করে পরিচিতি পাওয়া অভিনেতা মুকেশ ঋষি প্রথমবারের মতো অভিনয় করতে যাচ্ছেন বাংলাদেশের সিনেমায়। আরশাদ আদনানের প্রযোজনায় নি…

সঞ্জীব চৌধুরীকে উৎসর্গ করে বনানীতে ট্রিবিউট কনসার্ট ২০ নভেম্বর, গাইবেন চার শিল্পী
বিনোদন

সঞ্জীব চৌধুরীকে উৎসর্গ করে বনানীতে ট্রিবিউট কনসার্ট ২০ নভেম্বর, গাইবেন চার শিল্পী

সংগীতশিল্পী, গীতিকার ও সুরকার সঞ্জীব চৌধুরীকে শ্রদ্ধা জানিয়ে ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশেষ ট্রিবিউট কনসার্ট ‘হেঁটে গেছি বিরান পথে’।…

বিনোদন

বড়দিনে আসছে শাহরুখ খানের কিং, দিল্লির ফর্মুলা ওয়ান ট্র্যাকে চলছে শেষ পর্বের শুটিং

বলিউড সুপারস্টার শাহরুখ খান ও নির্মাতা সিদ্ধার্থ আনন্দ বর্তমানে তাঁদের বহুল প্রতীক্ষিত অ্যাকশন-থ্রিলার সিনেমা কিং-এর শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন…

বিনোদন

প্রথম তামিল গান হিসেবে গ্র্যামি মনোনয়ন পেল শতবর্ষী কবিতার ‘ভারুভাইয়’

তামিল ভাষার গান ‘ভারুভাইয়’ ৬৯তম গ্র্যামি অ্যাওয়ার্ডসে মনোনয়ন পেয়ে সংগীতজগতে নতুন ইতিহাস গড়েছে। এর মধ্য দিয়ে প্রথমবারের মতো কোনো তামিল ভাষার গান …