…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › বিনোদন › খবর
বিনোদন

ঢাকায় নেমেই বগুড়ায় উড়ে গেলেন বলিউডের মুকেশ ঋষি, ‘নসিব’ দিয়ে প্রথমবার বাংলাদেশের সিনেমায়

নিজস্ব প্রতিবেদক

বলিউডে খলনায়ক চরিত্রে অভিনয় করে পরিচিতি পাওয়া অভিনেতা মুকেশ ঋষি প্রথমবারের মতো অভিনয় করতে যাচ্ছেন বাংলাদেশের সিনেমায়। আরশাদ আদনানের প্রযোজনায় নির্মিত ‘নসিব’ সিনেমায় তাকে প্রধান খলনায়কের ভূমিকায় দেখা যাবে।

সিনেমাটির শুটিংয়ে অংশ নিতে বুধবার সকালে বাংলাদেশে পৌঁছেছেন এই বলিউড অভিনেতা। বিমানবন্দরে তাকে স্বাগত জানান সিনেমাটির প্রযোজক আরশাদ আদনান।

‘প্রিয়তমা’ সিনেমার প্রযোজক আরশাদ আদনান জানান, ‘নসিব’-এর শুটিংয়ে অংশ নিতেই বাংলাদেশে এসেছেন মুকেশ ঋষি। প্রায় এক সপ্তাহ দেশে অবস্থান করবেন তিনি। এ সময় সিনেমাটির বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ অ্যাকশন দৃশ্যের শুটিংয়ে অংশ নেওয়ার কথা রয়েছে তার।

‘নসিব’ পরিচালনা করছেন মোহাম্মদ ইকবাল। তিনি জানান, বর্তমানে বগুড়ায় সিনেমাটির দ্বিতীয় লটের শুটিং চলছে। সেখানে অংশ নিতেই বাংলাদেশে এসেছেন মুকেশ ঋষি। তার সঙ্গে কাজের অভিজ্ঞতা ভালো হবে বলে আশা প্রকাশ করেন পরিচালক।

পরিচালক আরও জানান, সিনেমাটির প্রথম ধাপের শুটিং ইতোমধ্যে কক্সবাজারের বিভিন্ন লোকেশনে সম্পন্ন হয়েছে। বর্তমানে চলছে দ্বিতীয় ধাপের কাজ, যেখানে যুক্ত হচ্ছেন বলিউডের এই পরিচিত অভিনেতা।

আরশাদ আদনানের গল্পভাবনা ও প্রযোজনায় নির্মিত হচ্ছে ‘নসিব’। সিনেমাটি আসন্ন ঈদুল ফিতরে মুক্তির ঘোষণা দেওয়া হয়েছে।

জানা গেছে, সিনেমাটিতে একজোড়া নতুন মুখ কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

বিনোদন বিভাগের আরও খবর

ঢাকায় প্রথমবার ফরাসি অপেরা, শনিবার ইন্টারকন্টিনেন্টালের গ্র্যান্ড বলরুমে আয়োজন
বিনোদন

ঢাকায় প্রথমবার ফরাসি অপেরা, শনিবার ইন্টারকন্টিনেন্টালের গ্র্যান্ড বলরুমে আয়োজন

বাংলাদেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে বিখ্যাত ফরাসি অপেরা। আগামী শনিবার ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলের গ্র্যান্ড বলরুমে হবে এই আয়োজন।…

সঞ্জীব চৌধুরীকে উৎসর্গ করে বনানীতে ট্রিবিউট কনসার্ট ২০ নভেম্বর, গাইবেন চার শিল্পী
বিনোদন

সঞ্জীব চৌধুরীকে উৎসর্গ করে বনানীতে ট্রিবিউট কনসার্ট ২০ নভেম্বর, গাইবেন চার শিল্পী

সংগীতশিল্পী, গীতিকার ও সুরকার সঞ্জীব চৌধুরীকে শ্রদ্ধা জানিয়ে ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশেষ ট্রিবিউট কনসার্ট ‘হেঁটে গেছি বিরান পথে’।…

বিনোদন

বড়দিনে আসছে শাহরুখ খানের কিং, দিল্লির ফর্মুলা ওয়ান ট্র্যাকে চলছে শেষ পর্বের শুটিং

বলিউড সুপারস্টার শাহরুখ খান ও নির্মাতা সিদ্ধার্থ আনন্দ বর্তমানে তাঁদের বহুল প্রতীক্ষিত অ্যাকশন-থ্রিলার সিনেমা কিং-এর শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন…

বিনোদন

প্রথম তামিল গান হিসেবে গ্র্যামি মনোনয়ন পেল শতবর্ষী কবিতার ‘ভারুভাইয়’

তামিল ভাষার গান ‘ভারুভাইয়’ ৬৯তম গ্র্যামি অ্যাওয়ার্ডসে মনোনয়ন পেয়ে সংগীতজগতে নতুন ইতিহাস গড়েছে। এর মধ্য দিয়ে প্রথমবারের মতো কোনো তামিল ভাষার গান …