…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

বরগুনার পাথরঘাটায় বিশেষ অভিযানে ছাত্রলীগ নেতা শিমুসহ ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৯

নিজস্ব প্রতিবেদক
বরগুনার পাথরঘাটায় বিশেষ অভিযানে ছাত্রলীগ নেতা শিমুসহ ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৯
ছবি: সংগৃহীত

বরগুনার পাথরঘাটায় সন্ত্রাসবিরোধী বিশেষ অভিযানে উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জহির আহমেদ শিমুকে (৫০) গ্রেপ্তার করেছে পাথরঘাটা থানা-পুলিশ।

বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে পাথরঘাটা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে নিজ বাসার সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। শিমু পাথরঘাটা উপজেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার এম আবদুল খালেক মিয়ার ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, এর আগে গত ২৪ ঘণ্টায় পাথরঘাটায় ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের আরও আট নেতাকর্মীকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার ওই আটজনের মধ্যে রয়েছেন আওয়ামী লীগ কর্মী মো. আবদুল আউয়াল (৫৯) ও আবদুর সালাম ওরফে রহমান, উপজেলা যুবলীগের সদস্য মো. জাহিদ হাসান (৪০) এবং কালমেঘা ইউনিয়ন যুবলীগের সদস্য মো. কামাল হোসেন (৪৫)।

তালিকায় আরও রয়েছেন যুবলীগের সক্রিয় সদস্য মো. রফিক আকন (৩৬), উপজেলা ছাত্রলীগের ৩ নম্বর সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সজিব (২৫), পাথরঘাটা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি মো. তরিকুল ইসলাম (২৫) এবং কাঠালতলী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড যুবলীগ কর্মী মো. হাসান মাহমুদ (৪৮)।

পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল আলীম বিষয়টি নিশ্চিত করে জানান, সন্ত্রাসবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে তাঁদের আটক করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় মোট নয়জনকে আটক করেছে পুলিশ। শহরের শান্তিশৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

বারিধারা ডিওএইচএস থেকে সাতক্ষীরার সাবেক এমপি আতাউল হক দোলন গ্রেপ্তার
আইন ও অপরাধ

বারিধারা ডিওএইচএস থেকে সাতক্ষীরার সাবেক এমপি আতাউল হক দোলন গ্রেপ্তার

রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকা থেকে সাতক্ষীরা-৪ আসনের সাবেক সংসদ সদস্য এস এম আতাউল হক দোলনকে গ্রেপ্তার করা হয়েছে।…

গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের পৈতৃক বাড়িতে আগুন ও লুটপাট, জড়িতদের গ্রেপ্তার দাবি ডাকসুর
আইন ও অপরাধ

গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের পৈতৃক বাড়িতে আগুন ও লুটপাট, জড়িতদের গ্রেপ্তার দাবি ডাকসুর

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদের গোপালগঞ্জের পৈতৃক বাড়িতে অগ্নিসংযোগ, ভাঙ…

চাঁদপুরে নিজ বাসা থেকে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান গ্রেপ্তার
আইন ও অপরাধ

চাঁদপুরে নিজ বাসা থেকে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান গ্রেপ্তার

চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মজিবুর রহমান ভূঁইয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত আনুমানিক সাড়ে ৯টার …

মিয়ানমার আইসিজের রায় না মানলে কী হবে, কার্যকরের পথ কী
আইন ও অপরাধ

মিয়ানমার আইসিজের রায় না মানলে কী হবে, কার্যকরের পথ কী

আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) রায় দিয়ে বলেছেন, মিয়ানমার রাখাইন রাজ্যে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে গোষ্ঠী নিধন চালিয়েছে। ১৯৪৮ সালের জাতিসংঘের গণ…