…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

চাঁদপুরে নিজ বাসা থেকে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
চাঁদপুরে নিজ বাসা থেকে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মজিবুর রহমান ভূঁইয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে চাঁদপুর শহরের পালপাড়া এলাকার নিজ বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

সদর মডেল থানা পুলিশ জানিয়েছে, থানা ও গোয়েন্দা পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার অ্যাডভোকেট মজিবুর রহমান ভূঁইয়া নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক জেলা সভাপতি। এ ছাড়া তিনি চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক।

স্থানীয়রা জানান, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে স্থানীয় অনেক আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী গোপনে চলে গেলেও তিনি প্রকাশ্যে ছিলেন এবং আইন পেশায় নিয়মিত কাজ করেছেন।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, মজিবুর রহমান ভূঁইয়া নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। বিস্তারিত পরে জানানো হবে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

বারিধারা ডিওএইচএস থেকে সাতক্ষীরার সাবেক এমপি আতাউল হক দোলন গ্রেপ্তার
আইন ও অপরাধ

বারিধারা ডিওএইচএস থেকে সাতক্ষীরার সাবেক এমপি আতাউল হক দোলন গ্রেপ্তার

রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকা থেকে সাতক্ষীরা-৪ আসনের সাবেক সংসদ সদস্য এস এম আতাউল হক দোলনকে গ্রেপ্তার করা হয়েছে।…

গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের পৈতৃক বাড়িতে আগুন ও লুটপাট, জড়িতদের গ্রেপ্তার দাবি ডাকসুর
আইন ও অপরাধ

গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের পৈতৃক বাড়িতে আগুন ও লুটপাট, জড়িতদের গ্রেপ্তার দাবি ডাকসুর

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদের গোপালগঞ্জের পৈতৃক বাড়িতে অগ্নিসংযোগ, ভাঙ…

বরগুনার পাথরঘাটায় বিশেষ অভিযানে ছাত্রলীগ নেতা শিমুসহ ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৯
আইন ও অপরাধ

বরগুনার পাথরঘাটায় বিশেষ অভিযানে ছাত্রলীগ নেতা শিমুসহ ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৯

বরগুনার পাথরঘাটায় সন্ত্রাসবিরোধী বিশেষ অভিযানে উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জহির আহমেদ শিমুকে (৫০) গ্রেপ্তার করেছে পাথরঘাটা থানা-পুলিশ।…

মিয়ানমার আইসিজের রায় না মানলে কী হবে, কার্যকরের পথ কী
আইন ও অপরাধ

মিয়ানমার আইসিজের রায় না মানলে কী হবে, কার্যকরের পথ কী

আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) রায় দিয়ে বলেছেন, মিয়ানমার রাখাইন রাজ্যে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে গোষ্ঠী নিধন চালিয়েছে। ১৯৪৮ সালের জাতিসংঘের গণ…