…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › অর্থনীতি ও ব্যবসা › খবর
অর্থনীতি ও ব্যবসা

কুমিল্লায় ১১ পাটকলের পাঁচটিই বন্ধ, বাকিগুলোও ধুঁকছে কাঁচামাল ও অর্থসংকটে

নিজস্ব প্রতিবেদক

কুমিল্লার ১১টি পাটকলের মধ্যে পাঁচটিই বন্ধ হয়ে গেছে। কাঁচা পাটের অপ্রতুলতা, উৎপাদন ব্যয় বৃদ্ধি ও আর্থিক সংকটে বন্ধ হয়েছে কারখানাগুলো। বর্তমানে ছয়টি কারখানায় উৎপাদন চললেও সেগুলোও ধুঁকছে।

সংশ্লিষ্ট সরকারি দপ্তর, পাটকলের মালিক ও ব্যবস্থাপকদের সঙ্গে কথা বলে জানা গেছে, কাঁচা পাটের অপ্রতুলতা, উৎপাদন ব্যয় বৃদ্ধি, আর্থিক সংকট, দক্ষ শ্রমিক ও আধুনিক যন্ত্রপাতির অভাব পাটশিল্পের বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। এর সঙ্গে যুক্ত হয়েছে আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতামূলক দামে পণ্য সরবরাহের চাপ।

বন্ধ কারখানাগুলোর মধ্যে বুড়িচং উপজেলায় ২০১০ সালে প্রতিষ্ঠিত মেসার্স ফুলহার জুট মিলস লিমিটেডের মাসিক উৎপাদন সক্ষমতা ছিল ২৬০ টন এবং ২০১৯ সালে প্রতিষ্ঠিত মেসার্স এন এস ফুটওয়্যারের সক্ষমতা ছিল মাসে ৪০ হাজার জোড়া জুতা। দেবিদ্বারে ১৯৮৩ সালে প্রতিষ্ঠিত মেসার্স উষা জুট ইন্ডাস্ট্রিজের সক্ষমতা ছিল মাসে ২ হাজার ১০০ টন এবং ২০১৩ সালে প্রতিষ্ঠিত মেসার্স আশা জুট ইন্ডাস্ট্রিজের সক্ষমতা ছিল ১ হাজার ৫০ টন। দাউদকান্দিতে মেসার্স এশিয়াটিক জুট মিলসের সক্ষমতা ছিল মাসে ৭০ টন। এসব কারখানায় এখন উৎপাদন বন্ধ রয়েছে।

চালু কারখানাগুলোও সক্ষমতার চেয়ে কম উৎপাদন করছে। বুড়িচংয়ে মেসার্স ফুলহার ফুটওয়্যার মাসে ৪৫ হাজার জোড়া সক্ষমতার বিপরীতে উৎপাদন করছে ৩০ হাজার জোড়া। আদর্শ সদরে মেসার্স লালমাই ফুটওয়্যার ৫০ হাজার জোড়া সক্ষমতার বিপরীতে করছে ২০ হাজার জোড়া। বুড়িচংয়ের মেসার্স জিহান ফুটওয়্যার ও মেসার্স এ আর এস ফুটওয়্যার প্রতিটি ৫০ হাজার জোড়া সক্ষমতার বিপরীতে মাসে ৩০ হাজার জোড়া করে উৎপাদন করছে।

দেবিদ্বারে মেসার্স সাদাত জুট ইন্ডাস্ট্রিজ মাসে ৩ হাজার ৬০০ টন সক্ষমতার বিপরীতে ৩ হাজার ৫০০ টন উৎপাদন করছে। দাউদকান্দিতে মেসার্স সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজ মাসে ২ হাজার ১০০ টন সুতা ও ৫৪০ টন পাটের কাপড়ের সক্ষমতার বিপরীতে বর্তমানে ১ হাজার ৫০ টন সুতা ও ৩৬০ টন কাপড় উৎপাদন করছে।

মেসার্স জিহান ফুটওয়্যার লিমিটেডের মালিক মো. শাহাজাদা টিপু বলেন, বাজারে পাটজাত পণ্যের চাহিদা রয়েছে, কিন্তু কাঁচামালের দাম বেড়ে যাওয়ায় উৎপাদন খরচও বাড়ছে, এর প্রভাব পড়ছে পণ্যের দামে এবং ক্রেতাদের আগ্রহ কমে যাচ্ছে। এতে আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতায় টিকে থাকা কঠিন হয়ে পড়ছে।

বন্ধ হয়ে যাওয়া মেসার্স আশা জুট ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপক কৃষ্ণ জানান, আর্থিক সংকট ও কাঁচা পাটের অপ্রতুলতার কারণে কারখানাটির উৎপাদন বন্ধ হয়ে যায়।

পাট অধিদপ্তর কুমিল্লার সহকারী পরিচালক মোহাম্মদ সিরাজুল ইসলাম জানান, তাঁর দপ্তরের আওতায় কুমিল্লায় ১১টি এবং চাঁদপুরে ৩টি পাটকল রয়েছে, তবে চাঁদপুরের কারখানাগুলো বন্ধ এবং কুমিল্লার ১১টির মধ্যে ৫টি বন্ধ রয়েছে। তিনি বলেন, অধিকাংশ কারখানা অর্থনৈতিক সংকটের কারণে বন্ধ হয়ে গেছে এবং কুমিল্লার পাটকলগুলোর পরিস্থিতি মন্ত্রণালয়কে জানানো হয়েছে।

কুমিল্লা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আজম খান নোমান বলেন, পাটশিল্পের সম্ভাবনাকে কাজে লাগাতে বন্ধ কারখানাগুলো পুনরায় চালুর উদ্যোগ নেওয়া জরুরি, প্রতিটি কারখানা বন্ধ হওয়ার প্রকৃত কারণ চিহ্নিত করতে হবে এবং প্রয়োজনীয় আর্থিক সহায়তা, সহজ শর্তে ঋণ ও নীতিগত সহযোগিতা নিশ্চিত করতে হবে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

অর্থনীতি ও ব্যবসা বিভাগের আরও খবর

তিন বাহিনীপ্রধানের মূল বেতন ১ লাখ ৭২ হাজার টাকা, সৈনিকদের ২১ হাজার ৪০০
অর্থনীতি ও ব্যবসা

তিন বাহিনীপ্রধানের মূল বেতন ১ লাখ ৭২ হাজার টাকা, সৈনিকদের ২১ হাজার ৪০০

বেসামরিক সরকারি কর্মচারীদের জন্য নতুন বেতনকাঠামোর প্রজ্ঞাপন জারির প্রায় দুই মাস পর সশস্ত্র বাহিনীর জন্য নতুন বেতনকাঠামো নির্ধারণ করেছে সরকার। এতে সেন…

আদালতের স্থগিতাদেশ থাকলে প্রণোদনার ঋণ পাবেন ঋণখেলাপিরাও, বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা
অর্থনীতি ও ব্যবসা

আদালতের স্থগিতাদেশ থাকলে প্রণোদনার ঋণ পাবেন ঋণখেলাপিরাও, বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা

যেসব ঋণখেলাপির মামলায় আদালতের স্থগিতাদেশ আছে, তারাও এখন থেকে বাংলাদেশ ব্যাংকের ঘোষিত প্রণোদনা তহবিল থেকে ঋণসুবিধা পাবেন। কেন্দ্রীয় ব্যাংক বৃহস্পতিবা…

মোংলা ইপিজেডে ১০০ কোটি টাকার বেশি বিনিয়োগে প্যাকেজিং কারখানা, কর্মসংস্থান হবে ৪৫০ জনের
অর্থনীতি ও ব্যবসা

মোংলা ইপিজেডে ১০০ কোটি টাকার বেশি বিনিয়োগে প্যাকেজিং কারখানা, কর্মসংস্থান হবে ৪৫০ জনের

মোংলা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায় (ইপিজেড) পোশাকশিল্পের বিভিন্ন ধরনের মোড়ক, লেবেল ও আনুষঙ্গিক পণ্য তৈরির কারখানা স্থাপন করবে দেশীয় প্রতিষ্ঠান ব্লু…

অর্থনীতি ও ব্যবসা

আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকে মাসব্যাপী সেবা মাস শুরু, সঞ্জীবন ঋণে এক লাখ সদস্যকে যুক্ত করার লক্ষ্য

আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংককে আধুনিক ও সদস্যবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তর এবং বাহিনীর প্রায় ৬০ লাখ সদস্যের আর্থসামাজিক উন্নয়নে শুরু হয়েছে মাসব্যাপী ‘…