…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › রাজনীতি › খবর
রাজনীতি

প্রেসক্লাবে আলোচনা: পাহাড়ের জনগোষ্ঠীকে মূলধারার রাজনীতিতে সম্পৃক্ত করেই পার্বত্য সংকটের সমাধান

নিজস্ব প্রতিবেদক
প্রেসক্লাবে আলোচনা: পাহাড়ের জনগোষ্ঠীকে মূলধারার রাজনীতিতে সম্পৃক্ত করেই পার্বত্য সংকটের সমাধান
ছবি: সংগৃহীত

পার্বত্য চট্টগ্রামের অস্থিরতা কোনো বিচ্ছিন্ন আঞ্চলিক সমস্যা নয়; এর সঙ্গে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা, রাষ্ট্রীয় সার্বভৌমত্ব, ভূরাজনীতি ও জাতীয় ঐক্যের প্রশ্ন গভীরভাবে জড়িত বলে মত দিয়েছেন বক্তারা। দীর্ঘদিনের ভূমি বিরোধ, রাজনৈতিক অবহেলা, শান্তিচুক্তির সীমাবদ্ধতা এবং আঞ্চলিক ভূরাজনৈতিক স্বার্থের কারণে পাহাড়ের সংকট ক্রমেই জটিল হচ্ছে বলেও তাঁরা উল্লেখ করেন। সংকটের সমাধানে সামরিক পদক্ষেপের পাশাপাশি রাজনৈতিক উদ্যোগের মাধ্যমে পাহাড়ের জনগোষ্ঠীকে মূলধারার রাজনীতিতে সম্পৃক্ত করা প্রয়োজন বলে বক্তারা মত দেন।

বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে ‘পাহাড়ে অস্থিরতার কারণ ও প্রতিকার’ শীর্ষক আলোচনা সভায় এসব কথা উঠে আসে। সভার আয়োজন করে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)।

সভায় আমন্ত্রিত অতিথি ফাউন্ডেশন ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজের (এফএসডিএস) চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) ফজলে এলাহী আকবর বলেন, বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল হলেই কিংবা ভারতের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন তৈরি হলেই পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতির অবনতি ঘটে। বিষয়টি গভীরভাবে বিশ্লেষণ করা প্রয়োজন। দেশের সার্বভৌমত্বের প্রশ্নে কোনো ধরনের আপসের সুযোগ নেই এবং বাংলাদেশের স্বার্থে আঘাত এলে রাষ্ট্রকেও দৃঢ়ভাবে প্রতিক্রিয়া জানাতে হবে বলে তিনি মন্তব্য করেন।

ফজলে এলাহী আকবর আরও বলেন, রাজনৈতিক দলগুলো পার্বত্য চট্টগ্রাম সমস্যা সমাধানে যথেষ্ট আন্তরিকতা ও কার্যকর উদ্যোগ দেখাতে পারেনি। শুধু বক্তব্য কিংবা আনুষ্ঠানিক কর্মসূচি দিয়ে এই সংকটের সমাধান হবে না। পাহাড়ের জনগোষ্ঠীকে মূলধারার রাজনীতিতে সম্পৃক্ত করার পাশাপাশি পার্বত্য চট্টগ্রামে রাষ্ট্রের কার্যকর উপস্থিতি, নিরাপত্তা ও উন্নয়ন নিশ্চিত করা এবং সেখানকার জনগণের আস্থা অর্জন করা প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন।

সভায় সভাপতিত্ব করেন এবি পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ। তিনি বলেন, পার্বত্য চট্টগ্রাম, তৈরি পোশাক খাত কিংবা দেশের অন্যান্য স্থানে সৃষ্ট অস্থিরতাকে বিচ্ছিন্নভাবে দেখার সুযোগ নেই। তাঁর ভাষায়, পাহাড় থেকে গার্মেন্ট, গোপালগঞ্জ—সব অস্থিরতার শিকড় এক জায়গায় এবং এসব ঘটনার পেছনে একই ধরনের রাজনৈতিক ও ভূরাজনৈতিক স্বার্থ কাজ করছে। এসব অস্থিরতার সঙ্গে দিল্লির স্বার্থ ও প্রভাবের প্রশ্নও খতিয়ে দেখা প্রয়োজন বলে তিনি মন্তব্য করেন। আওয়ামী লীগ বাংলাদেশের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হয়ে উঠেছিল বলেও তিনি বলেন। জাতীয় সার্বভৌমত্বের প্রশ্নে পার্বত্য চট্টগ্রাম নিয়ে আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে তিনি উল্লেখ করেন।

পার্বত্য নিউজের সম্পাদক মেহেদী হাসান বলেন, পার্বত্য চট্টগ্রামের সংকট এক দিনে তৈরি হয়নি। ভূমি বিরোধ এই সংকটের অন্যতম প্রধান উৎস এবং এর সঙ্গে আঞ্চলিক ও আন্তর্জাতিক ভূরাজনৈতিক স্বার্থও যুক্ত হয়েছে। পার্বত্য চট্টগ্রামের বাংলাদেশের সঙ্গে অন্তর্ভুক্তি ভারত ঐতিহাসিকভাবে সহজভাবে গ্রহণ করেনি—বিষয়টি আলোচনায় রাখা প্রয়োজন বলে তিনি মত দেন।

সাংবাদিক ও লেখক আবু রুশদ বলেন, পার্বত্য চট্টগ্রামের সংকট সামরিক সমস্যা নয়, এটি মূলত রাজনৈতিক সমস্যা। রাজনৈতিক ও সামরিক বাস্তবতা বিবেচনায় নিয়ে সমন্বিত উদ্যোগের মাধ্যমে এর সমাধান করতে হবে বলে তিনি মন্তব্য করেন। সভায় আরও বক্তব্য দেন বাংলাদেশ আজাদ পার্টির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাসিনুর রহমান, জনতার দলের যুগ্ম সাধারণ সম্পাদক মেজর (অব.) ডেল এইচ খান এবং এবি পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান মেজর (অব.) আবদুল ওহাব মিনার।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

রাজনীতি বিভাগের আরও খবর

রাজনীতি

১৬ জেলায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ: গোপালগঞ্জে এমপির বাড়ি ও থানায় আগুন, সিলেটে পুড়ল চার মিনিবাস

দেশের ১৬টি জেলায় সরকারি-বেসরকারি স্থাপনা, যানবাহন ও রাজনৈতিক নেতাদের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বুধবার রাত থেকে বৃহস্পতিবার (১…

রাজনীতি

সংসদ ভবনে আইএইউপি প্রতিনিধিদের সঙ্গে স্পিকার: ত্রয়োদশ সংসদ নির্বাচন ছিল অবাধ ও গ্রহণযোগ্য

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য ছিল বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তিনি বলেন, ওই নির্বাচনের মাধ্য…

আওয়ামী লীগ ঠেকাতে বৃহত্তর ঐক্যের উদ্যোগ, ২৭ বা ২৮ নভেম্বর সর্বদলীয় বৈঠকের সম্ভাবনা
রাজনীতি

আওয়ামী লীগ ঠেকাতে বৃহত্তর ঐক্যের উদ্যোগ, ২৭ বা ২৮ নভেম্বর সর্বদলীয় বৈঠকের সম্ভাবনা

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মাথাচাড়া দিয়ে ওঠা ঠেকাতে জুলাই গণ-অভ্যুত্থানের পক্ষের রাজনৈতিক সব শক্তিকে নিয়ে বৃহত্তর ঐক্য গড়ার উদ্যোগ নেওয়া হয়…

মুকসুদপুরে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন, ভাঙচুর ও লুটপাট
রাজনীতি

মুকসুদপুরে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন, ভাঙচুর ও লুটপাট

গোপালগঞ্জের মুকসুদপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদের গ্রামের বাড়িতে অগ…