…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › শিক্ষা › খবর
শিক্ষা

ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে সেন্টমার্টিনে আটকা রাবির ৬৫ শিক্ষক-শিক্ষার্থী, জাহাজ চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে সাগর উত্তাল থাকায় সেন্টমার্টিনে আটকা পড়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বাংলা বিভাগের ৬৫ জন শিক্ষক-শিক্ষার্থী।

সাগর উত্তাল থাকায় নৌরুটে পর্যটকবাহী জাহাজ চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। ফলে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত তাঁদের সেন্টমার্টিনেই অবস্থান করতে হবে।

বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সভাপতি অধ্যাপক ড. মানিকুল ইসলাম বলেন, ‘আমরা এখানে ভয়াবহ ঘূর্ণিঝড়ের মধ্যে আটকা পড়েছি। এ ঘটনায় শিক্ষার্থীরাও আতঙ্কিত হয়ে পড়ে।’

তিনি বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন ও স্বয়ং উপাচার্যের সার্বিক খোঁজখবর এবং সহযোগিতার আশ্বাস শিক্ষার্থীদের মনোবল বাড়িয়েছে।

মানিকুল ইসলাম আরও বলেন, ট্রিপ বাতিল হওয়ায় শিক্ষার্থীরা সাময়িক আর্থিক সংকটে পড়েছেন। সে ক্ষেত্রে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাসও প্রশাসনের পক্ষ থেকে দেওয়া হয়েছে। স্থানীয় প্রশাসনের প্রতিও তিনি কৃতজ্ঞতা জানান।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম বলেন, ‘বিষয়টি শোনার সঙ্গে সঙ্গেই আমি কক্সবাজার সার্কেলের পুলিশ সুপারের (এসপি) সঙ্গে কথা বলেছি। তিনি আমাকে আশ্বস্ত করেছেন, সাগরের ঢেউ কমে এলেই শিক্ষার্থীদের সর্বোচ্চ প্রটোকল দিয়ে নিরাপদে গন্তব্যে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবেন।’

উপাচার্য বলেন, অনাকাঙ্ক্ষিতভাবে অতিরিক্ত দুই দিন অবস্থান করতে হওয়ায় শিক্ষার্থীদের আর্থিক বিষয়টিও প্রশাসন বিবেচনায় রাখছে।

তিনি বলেন, ‘আমি বিভাগের শিক্ষক ড. মানিকুল ইসলামের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি। সাগরে ঢেউয়ের পরিস্থিতি অনুকূলে না থাকলে শিক্ষার্থীদের আগামীকালও সেখানে অবস্থান করতে হতে পারে।’

উপাচার্য আরও বলেন, উত্তাল সাগরে যেন শিক্ষার্থীরা যাতায়াত না করেন, সে বিষয়ে বিভাগের শিক্ষকদের সতর্ক থাকতে বলা হয়েছে। শিক্ষার্থীদের সঙ্গেও তিনি নিয়মিত যোগাযোগ রাখছেন।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

শিক্ষা বিভাগের আরও খবর

রুয়েটের ভর্তি পরীক্ষা ২৮ জানুয়ারি, সুযোগ পাবেন ১৮ হাজার শিক্ষার্থী
শিক্ষা

রুয়েটের ভর্তি পরীক্ষা ২৮ জানুয়ারি, সুযোগ পাবেন ১৮ হাজার শিক্ষার্থী

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী বছরের ২৮ জানুয়ারি অনুষ্ঠিত হবে। এবা…

রুয়েটের ভর্তি পরীক্ষা ২৮ জানুয়ারি, এবার বুয়েট কেন্দ্রেও পরীক্ষা
শিক্ষা

রুয়েটের ভর্তি পরীক্ষা ২৮ জানুয়ারি, এবার বুয়েট কেন্দ্রেও পরীক্ষা

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ২৮ জানুয়ারি অনুষ্ঠিত হবে। বুধবার রু…

শিক্ষা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তনের নিবন্ধনের সময় বাড়ল ১০ দিন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দ্বিতীয় সমাবর্তনে অংশগ্রহণের জন্য অনলাইন নিবন্ধনের সময়সীমা আরও ১০ দিন বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৩…

মৎস্য অধিদপ্তরের দুই পদের নিয়োগ পরীক্ষা স্থগিত, নতুন তারিখ পরে জানানো হবে
শিক্ষা

মৎস্য অধিদপ্তরের দুই পদের নিয়োগ পরীক্ষা স্থগিত, নতুন তারিখ পরে জানানো হবে

মৎস্য অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত দুটি পদের নিয়োগের জন্য পূর্বনির্ধারিত এমসিকিউ পরীক্ষা স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) অধিদপ্তরের ওয়েবসা…