…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › শিক্ষা › খবর
শিক্ষা

রুয়েটের ভর্তি পরীক্ষা ২৮ জানুয়ারি, সুযোগ পাবেন ১৮ হাজার শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক
রুয়েটের ভর্তি পরীক্ষা ২৮ জানুয়ারি, সুযোগ পাবেন ১৮ হাজার শিক্ষার্থী
ছবি: সংগৃহীত

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী বছরের ২৮ জানুয়ারি অনুষ্ঠিত হবে। এবার রুয়েট ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) দুটি কেন্দ্রে অভিন্ন প্রশ্নপত্রে এই পরীক্ষা নেওয়া হবে।

বুধবার (১৮ নভেম্বর) বিকেলে রুয়েটের স্নাতক প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার স্টিয়ারিং কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস এম আবদুর রাজ্জাক উপস্থিত ছিলেন। এতে সভাপতিত্ব করেন সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন ও ভর্তি পরীক্ষা স্টিয়ারিং কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. কামরুজ্জামান। রুয়েট থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, এবার ভর্তি পরীক্ষা হবে বহুনির্বাচনী (এমসিকিউ) পদ্ধতিতে। প্রাথমিক যোগ্যতা পূরণ করে আবেদনকারীদের মধ্য থেকে মেধার ভিত্তিতে ১৮ হাজার শিক্ষার্থীকে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে। রুয়েটে ১২ শতাধিক আসনের বিপরীতে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীকে ২০২৩ অথবা ২০২৪ সালে মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এ ক্ষেত্রে ন্যূনতম জিপিএ-৪ থাকতে হবে। পাশাপাশি ২০২৬ সালে উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

উচ্চমাধ্যমিকে গণিত, পদার্থবিজ্ঞান ও রসায়ন বিষয়ে মোট জিপিএ কমপক্ষে ১৩ থাকতে হবে। তবে প্রতিটি বিষয়ে আলাদাভাবে ন্যূনতম জিপিএ-৪ থাকতে হবে।

জিসিই ‘ও’ লেভেল ও ‘এ’ লেভেল উত্তীর্ণ শিক্ষার্থীদের ক্ষেত্রেও নির্দিষ্ট যোগ্যতা রাখা হয়েছে। ‘ও’ লেভেলে অন্তত পাঁচটি বিষয়ে ন্যূনতম ‘বি’ গ্রেড এবং ‘এ’ লেভেলে গণিত, পদার্থবিজ্ঞান ও রসায়নে পৃথকভাবে ন্যূনতম ‘বি’ গ্রেড থাকতে হবে। পাশাপাশি ২০২৫ সালের নভেম্বর বা এর পরে ‘এ’ লেভেলের সার্টিফিকেট পেতে হবে।

ভর্তি পরীক্ষা কমিটির সভাপতি অধ্যাপক মো. কামরুজ্জামান বলেন, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের ফলাফলের ভিত্তিতে নির্ধারিত যোগ্যতা পূরণকারীরা আবেদন করতে পারবেন। তবে আবেদন করলেই পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাওয়া যাবে না। আবেদনকারীদের মধ্য থেকে মেধার ভিত্তিতে শীর্ষ ১৮ হাজার শিক্ষার্থীকে পরীক্ষার জন্য নির্বাচন করা হবে।

মো. কামরুজ্জামান আরও বলেন, আদালতের একটি নিষেধাজ্ঞার বিষয় বিবেচনায় রেখেই জানুয়ারি মাসে ভর্তি পরীক্ষার কার্যক্রম আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সময়ে অন্য বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা থাকলে শিক্ষার্থীরা যেন সমস্যায় না পড়েন, সে বিষয়ও বিবেচনায় নিয়ে পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়েছে।

এদিকে ভর্তি পরীক্ষাসংক্রান্ত অন্যান্য বিষয়ে স্টিয়ারিং কমিটির সভায় সিদ্ধান্ত নেওয়া হবে বলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

শিক্ষা বিভাগের আরও খবর

রুয়েটের ভর্তি পরীক্ষা ২৮ জানুয়ারি, এবার বুয়েট কেন্দ্রেও পরীক্ষা
শিক্ষা

রুয়েটের ভর্তি পরীক্ষা ২৮ জানুয়ারি, এবার বুয়েট কেন্দ্রেও পরীক্ষা

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ২৮ জানুয়ারি অনুষ্ঠিত হবে। বুধবার রু…

রংপুরের মিঠাপুকুরে প্রাথমিক বিদ্যালয়ের স্টোররুমে আগুন, আতঙ্কে ছোটাছুটি শিক্ষার্থীদের
শিক্ষা

রংপুরের মিঠাপুকুরে প্রাথমিক বিদ্যালয়ের স্টোররুমে আগুন, আতঙ্কে ছোটাছুটি শিক্ষার্থীদের

রংপুরের মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দে বেগম রোকেয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি তালাবদ্ধ স্টোররুমে আগুন লেগেছে। আজ বৃহস্পতিবার সকাল পৌনে ১১টার দিক…

মুখস্থ নয়, বুঝে পড়ুন: পড়া দীর্ঘদিন মনে রাখার ১৭টি কৌশল
শিক্ষা

মুখস্থ নয়, বুঝে পড়ুন: পড়া দীর্ঘদিন মনে রাখার ১৭টি কৌশল

পড়া বিষয় মনে না থাকা শিক্ষার্থীদের একটি সাধারণ সমস্যা। পড়া মনে না থাকলে অস্বস্তিতে পড়তে হয় এবং একই বিষয় বারবার পড়তে হয়। পরীক্ষায় ভালো ফল করতে…

শিক্ষা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আসন বাড়ল ছয়টি, সব ইউনিটে কমল জিপিএ শর্ত

ভর্তিতে আসনসংখ্যা বাড়িয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি)। গত শিক্ষাবর্ষে ১ হাজার ৮৪২ আসনে শিক্ষার্থী ভর্তি নিয়েছিল বিশ্ববিদ্যালয়টি। এবার ১ হা…