…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › শিক্ষা › খবর
শিক্ষা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আসন বাড়ল ছয়টি, সব ইউনিটে কমল জিপিএ শর্ত

নিজস্ব প্রতিবেদক

ভর্তিতে আসনসংখ্যা বাড়িয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি)। গত শিক্ষাবর্ষে ১ হাজার ৮৪২ আসনে শিক্ষার্থী ভর্তি নিয়েছিল বিশ্ববিদ্যালয়টি। এবার ১ হাজার ৮৪৮ আসনে ভর্তি নেবে বিশ্ববিদ্যালয়টি। আসন বেড়েছে মাত্র ছয়টি। ২০২৫ সালে বেড়েছিল ১০টি আসন।

বিশ্ববিদ্যালয়টির ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি আবেদন শুরু হচ্ছে ২২ নভেম্বর ২০২৬। আগ্রহী শিক্ষার্থীরা ১০ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন করতে পারবেন।

গত সোমবার (১৬ নভেম্বর) প্রকাশিত ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী, এবারের ভর্তি আবেদনে সব ইউনিটে জিপিএ শর্ত কমিয়েছে বিশ্ববিদ্যালয়টি।

ভর্তি পরীক্ষা হবে মোট ৯০ নম্বরের। পাস নম্বর ৪০। পরীক্ষায় ৮০টি প্রশ্নে মোট ৯০ নম্বর থাকবে এবং ১০ নম্বর এসএসসি ও এইচএসসির ফলাফলের ওপর নির্ভর করে নির্ধারিত হবে। প্রতি প্রশ্নের মান ১ দশমিক ১২৫; আগে যেটা ছিল ১। নেগেটিভ মার্কিং শূন্য দশমিক ২০।

আবেদনের যোগ্যতা অনুযায়ী, ২০২৩ ও ২০২৪ সালের মাধ্যমিক বা সমমানের পরীক্ষা এবং ২০২৫ ও ২০২৬ সালের উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।

'এ' ইউনিটভুক্ত গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদ এবং ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজিতে (আইআইটি) আবেদন করতে হলে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় চতুর্থ বিষয়সহ মোট জিপিএ ৭ দশমিক ৫০ থাকতে হবে। পৃথকভাবে উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৩ দশমিক ৫০ থাকতে হবে। গত শিক্ষাবর্ষে এই ইউনিটে আবেদনের জন্য মোট জিপিএ ৮ দশমিক ৫০ এবং পৃথকভাবে ৪ দশমিক ০০ থাকার শর্ত ছিল।

'বি' ইউনিটে (সমাজবিজ্ঞান ও আইন অনুষদ) আবেদনের ক্ষেত্রে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় মোট জিপিএ ৭ দশমিক ৫০ এবং পৃথকভাবে ন্যূনতম ৩ দশমিক ৫০ থাকতে হবে। অন্যদিকে মানবিক, ব্যবসায় শিক্ষা ও অন্যান্য বিভাগের শিক্ষার্থীদের মোট জিপিএ ৬ দশমিক ৫০ এবং পৃথকভাবে ন্যূনতম ৩ দশমিক ০০ থাকতে হবে। গত শিক্ষাবর্ষে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য মোট জিপিএ ৮ দশমিক ৫০ এবং মানবিক, ব্যবসায় শিক্ষা ও অন্যান্য বিভাগের শিক্ষার্থীদের জন্য মোট জিপিএ ৭ দশমিক ৫০ নির্ধারিত ছিল।

'সি' ইউনিটে (কলা ও মানবিকী অনুষদ এবং তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউট) বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও অন্যান্য বিভাগের শিক্ষার্থীদের মোট জিপিএ ৭ দশমিক ৫০ এবং পৃথকভাবে ন্যূনতম ৩ দশমিক ৫০ থাকতে হবে। মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য মোট জিপিএ ৬ দশমিক ৫০ এবং পৃথকভাবে ন্যূনতম ৩ দশমিক ০০ নির্ধারণ করা হয়েছে। গত শিক্ষাবর্ষে এই ইউনিটে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য মোট জিপিএ ৮ দশমিক ৫০ এবং মানবিক, ব্যবসায় শিক্ষা ও অন্যান্য বিভাগের জন্য ৭ দশমিক ৫০ থাকার শর্ত ছিল।

'সি১' ইউনিটে (কলা ও মানবিকী অনুষদ; নাট্যতত্ত্ব বিভাগ ও চারুকলা বিভাগ) এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় মোট জিপিএ ৬ দশমিক ৫০ এবং পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৩ দশমিক ০০ থাকতে হবে। গত শিক্ষাবর্ষে এই ইউনিটে আবেদনের জন্য মোট জিপিএ ৭ দশমিক ৫০ এবং পৃথকভাবে ন্যূনতম ৩ দশমিক ৫০ প্রয়োজন ছিল।

'ডি' ইউনিটে (জীববিজ্ঞান অনুষদ) মোট জিপিএ ৮ দশমিক ০০ থাকতে হবে, পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৩ দশমিক ৫০। আগের শিক্ষাবর্ষে এটি ছিল মোট জিপিএ ৯ দশমিক ০০, পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৪ দশমিক ০০।

'ই' ইউনিটে (বিজনেস স্টাডিজ অনুষদ) বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের মোট জিপিএ ৭ দশমিক ৫০ এবং পৃথকভাবে ন্যূনতম ৩ দশমিক ৫০ থাকতে হবে। ব্যবসায় শিক্ষা, মানবিক ও অন্যান্য বিভাগের শিক্ষার্থীদের মোট জিপিএ ৬ দশমিক ৫০ এবং পৃথকভাবে ন্যূনতম ৩ দশমিক ০০ থাকতে হবে। গত শিক্ষাবর্ষে এই ইউনিটে সব বিভাগের শিক্ষার্থীদের জন্য মোট জিপিএ ৮ দশমিক ০০ থাকার শর্ত ছিল; এর মধ্যে এসএসসিতে ন্যূনতম ৪ দশমিক ০০ এবং এইচএসসিতে ন্যূনতম ৩ দশমিক ৫০ থাকতে হতো।

ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, আইবিএ-জেইউতেও বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের মোট জিপিএ ৭ দশমিক ৫০ এবং পৃথকভাবে ন্যূনতম ৩ দশমিক ৫০ থাকতে হবে। ব্যবসায় শিক্ষা, মানবিক ও অন্যান্য বিভাগের শিক্ষার্থীদের মোট জিপিএ ৬ দশমিক ৫০ এবং পৃথকভাবে ন্যূনতম ৩ দশমিক ০০ থাকতে হবে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

শিক্ষা বিভাগের আরও খবর

রংপুরের মিঠাপুকুরে প্রাথমিক বিদ্যালয়ের স্টোররুমে আগুন, আতঙ্কে ছোটাছুটি শিক্ষার্থীদের
শিক্ষা

রংপুরের মিঠাপুকুরে প্রাথমিক বিদ্যালয়ের স্টোররুমে আগুন, আতঙ্কে ছোটাছুটি শিক্ষার্থীদের

রংপুরের মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দে বেগম রোকেয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি তালাবদ্ধ স্টোররুমে আগুন লেগেছে। আজ বৃহস্পতিবার সকাল পৌনে ১১টার দিক…

মুখস্থ নয়, বুঝে পড়ুন: পড়া দীর্ঘদিন মনে রাখার ১৭টি কৌশল
শিক্ষা

মুখস্থ নয়, বুঝে পড়ুন: পড়া দীর্ঘদিন মনে রাখার ১৭টি কৌশল

পড়া বিষয় মনে না থাকা শিক্ষার্থীদের একটি সাধারণ সমস্যা। পড়া মনে না থাকলে অস্বস্তিতে পড়তে হয় এবং একই বিষয় বারবার পড়তে হয়। পরীক্ষায় ভালো ফল করতে…

রুয়েটের ভর্তি পরীক্ষা ২৮ জানুয়ারি, সুযোগ পাবেন ১৮ হাজার শিক্ষার্থী
শিক্ষা

রুয়েটের ভর্তি পরীক্ষা ২৮ জানুয়ারি, সুযোগ পাবেন ১৮ হাজার শিক্ষার্থী

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী বছরের ২৮ জানুয়ারি অনুষ্ঠিত হবে। এবা…

বিশ্ববিদ্যালয়জীবনে যে সাত দক্ষতা গড়ে তোলা জরুরি
শিক্ষা

বিশ্ববিদ্যালয়জীবনে যে সাত দক্ষতা গড়ে তোলা জরুরি

বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর শেখার নতুন দ্বার খুলে যায়। এখানে পাঠ্যবইয়ের জ্ঞান অর্জনের পাশাপাশি নিজেকে চেনা, মানুষের সঙ্গে কাজ করা এবং ভবিষ্যতের …