…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › শিক্ষা › খবর
শিক্ষা

রংপুরের মিঠাপুকুরে প্রাথমিক বিদ্যালয়ের স্টোররুমে আগুন, আতঙ্কে ছোটাছুটি শিক্ষার্থীদের

নিজস্ব প্রতিবেদক
রংপুরের মিঠাপুকুরে প্রাথমিক বিদ্যালয়ের স্টোররুমে আগুন, আতঙ্কে ছোটাছুটি শিক্ষার্থীদের
ছবি: সংগৃহীত

রংপুরের মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দে বেগম রোকেয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি তালাবদ্ধ স্টোররুমে আগুন লেগেছে। আজ বৃহস্পতিবার সকাল পৌনে ১১টার দিকে বিদ্যালয়ের দ্বিতীয় তলায় ছাদে ওঠার সিঁড়ি সংলগ্ন ওই কক্ষে আগুন লাগে।

প্রতিদিনের মতো বৃহস্পতিবার সকালে অভিভাবকেরা সন্তানদের বিদ্যালয়ে পাঠিয়ে মাঠে বসে অপেক্ষা করছিলেন। বিদ্যালয়ের দ্বিতীয় ভবনের নিচতলা ও প্রথম তলার ছয়টি কক্ষে তখন পাঠদান চলছিল। হঠাৎ ভবনের ওপরের তলা থেকে ধোঁয়া বের হতে দেখে অভিভাবকেরা চিৎকার শুরু করেন।

অভিভাবকেরা ছুটে গিয়ে শ্রেণিকক্ষ থেকে সন্তানদের বের করে আনেন। এ সময় আতঙ্কিত শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে ছোটাছুটি শুরু হয়।

আগুনে ওই কক্ষে রাখা কয়েকটি প্লাস্টিকের বেঞ্চ ও টেবিল পুড়ে গেছে। তবে আগুন অন্য কোনো কক্ষে ছড়াতে পারেনি।

স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় ৪৫ মিনিট চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

স্থানীয় অভিভাবক অনিক মাহমুদ বলেন, রাস্তায় দাঁড়িয়ে ছিলেন তিনি। হঠাৎ শোরগোল শুনে স্কুলের ওপরের দিকে তাকিয়ে দেখেন আগুন। সবাই মিলে দৌড়ে গিয়ে বাচ্চাদের নিচে নামিয়ে দেন। পরে ওপরে উঠে দেখেন, ছাদে ওঠার সিঁড়ির দরজা সংলগ্ন তালাবদ্ধ কক্ষে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে আগুন নিভিয়ে ফেলে।

পায়রাবন্দ এলাকার অভিভাবক আশরাফুল ইসলাম বলেন, চিলেকোঠার ওই কক্ষে কীভাবে আগুন লাগল, তা কেউ জানেন না। কক্ষের সব বেঞ্চ পুড়ে ছাই হয়ে গেছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক সায়েদা পারভিন বলেন, আগুন লাগার বিষয়টি তাঁরা প্রথমে দেখতে পাননি। পাশের উচ্চবিদ্যালয়ের শিক্ষক ও মাঠে থাকা শিক্ষার্থীদের অভিভাবকেরা ভবন থেকে ধোঁয়া বের হতে দেখে তাঁদের জানান। ফায়ার সার্ভিস এসে আগুন নেভায়। ওই কক্ষের বেঞ্চ ও টেবিল পুড়ে গেছে, বাচ্চারা আতঙ্কিত হয়ে পড়েছিল। ঊর্ধ্বতন কর্মকর্তারা এলে তাঁদের সঙ্গে কথা বলে শিক্ষার্থীদের বাসায় পাঠিয়ে দেওয়া হয়।

মিঠাপুকুর ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর মশিউর রহমান বলেন, বিদ্যালয়ের স্টোররুমে আগুন লেগে বেশ কিছু বেঞ্চ পুড়ে গেছে। অন্য কোনো কক্ষে আগুন ছড়িয়ে পড়েনি। আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা এখনো জানা যায়নি। আগুন নিয়ন্ত্রণে আনার পর পরিস্থিতি স্বাভাবিক হয় এবং এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

শিক্ষা বিভাগের আরও খবর

বেরোবিতে ছাত্রলীগের পদধারীদের হল ছাড়তে ২৪ ঘণ্টার আলটিমেটাম ছাত্রদলের
শিক্ষা

বেরোবিতে ছাত্রলীগের পদধারীদের হল ছাড়তে ২৪ ঘণ্টার আলটিমেটাম ছাত্রদলের

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ছাত্রলীগের পদধারী যেসব নেতা-কর্মী এখনো হলে অবস্থান করছেন, তাঁদের ২৪ ঘণ্টার মধ্যে হল ত্যাগের আলটিমেটাম দি…

রংপুরে ভোররাতে লুমিনাস ক্যাডেট কোচিংয়ের বাসে আগুন, প্রায় পুরো বাস পুড়ে গেছে
শিক্ষা

রংপুরে ভোররাতে লুমিনাস ক্যাডেট কোচিংয়ের বাসে আগুন, প্রায় পুরো বাস পুড়ে গেছে

রংপুর নগরীতে একটি ক্যাডেট কোচিং সেন্টারের সামনে পার্কিং করে রাখা শিক্ষার্থী পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে বাসটির প্রায় পুরো অংশ পু…

মুখস্থ নয়, বুঝে পড়ুন: পড়া দীর্ঘদিন মনে রাখার ১৭টি কৌশল
শিক্ষা

মুখস্থ নয়, বুঝে পড়ুন: পড়া দীর্ঘদিন মনে রাখার ১৭টি কৌশল

পড়া বিষয় মনে না থাকা শিক্ষার্থীদের একটি সাধারণ সমস্যা। পড়া মনে না থাকলে অস্বস্তিতে পড়তে হয় এবং একই বিষয় বারবার পড়তে হয়। পরীক্ষায় ভালো ফল করতে…

শিক্ষা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আসন বাড়ল ছয়টি, সব ইউনিটে কমল জিপিএ শর্ত

ভর্তিতে আসনসংখ্যা বাড়িয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি)। গত শিক্ষাবর্ষে ১ হাজার ৮৪২ আসনে শিক্ষার্থী ভর্তি নিয়েছিল বিশ্ববিদ্যালয়টি। এবার ১ হা…