…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › শিক্ষা › খবর
শিক্ষা

রংপুরে ভোররাতে লুমিনাস ক্যাডেট কোচিংয়ের বাসে আগুন, প্রায় পুরো বাস পুড়ে গেছে

নিজস্ব প্রতিবেদক
রংপুরে ভোররাতে লুমিনাস ক্যাডেট কোচিংয়ের বাসে আগুন, প্রায় পুরো বাস পুড়ে গেছে
ছবি: সংগৃহীত

রংপুর নগরীতে একটি ক্যাডেট কোচিং সেন্টারের সামনে পার্কিং করে রাখা শিক্ষার্থী পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে বাসটির প্রায় পুরো অংশ পুড়ে গেছে।

আজ বুধবার ভোর সাড়ে ৩টার পর নগরীর পর্যটন মোটেলের সামনে এই ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ততক্ষণে বাসটির ব্যাপক ক্ষতি হয়। কে বা কারা আগুন দিয়েছে, তা এখনো জানা যায়নি।

বাসচালক আখতার হোসেন বলেন, গত ১৪ নভেম্বর শিল্পকলা একাডেমিতে লুমিনাস ক্যাডেট কোচিংয়ের একটি অনুষ্ঠান ছিল। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের নামিয়ে দিয়ে বাসটি কোচিং সেন্টারের সামনে পার্কিং করে রাখা হয়। আজ ভোররাতে বাসে আগুন লাগার খবর পেয়ে এসে তিনি দেখেন, বাসের বেশির ভাগ অংশ পুড়ে গেছে। ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।

কোচিং সেন্টারের শিক্ষক শিপন মিয়া বলেন, তাঁর বাসা কোচিং সেন্টারের পাশেই। ভোররাতে চিৎকার শুনে বাইরে এসে তিনি বাসটিতে আগুন জ্বলতে দেখেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নেভান। তবে ততক্ষণে বাসটির প্রায় পুরো অংশ পুড়ে যায়।

কোচিং সেন্টারের পরিচালক নাহিদ ইকবাল মাসুম বলেন, শিক্ষার্থীদের পরিবহনের পর প্রতিদিন বাসটি প্রতিষ্ঠানের সামনে রাখা হতো। গতকালও সেখানেই ছিল। রাতে আগুন লাগার খবর পেয়ে এসে তিনি দেখেন, বাসটি পুড়ে গেছে। কে বা কারা এমন ঘটনা ঘটিয়েছে, তা তিনি বুঝতে পারছেন না।

ঘটনার প্রত্যক্ষদর্শী দাবি করে পাশের একটি মাদ্রাসার শিক্ষক এনামুল হক বলেন, গভীর রাতে মাদ্রাসার পাশ থেকে তিনি বাসটিতে আগুন জ্বলতে দেখেন। পরে বাইরে এসে বাসটি লুমিনাস ক্যাডেট কোচিংয়ের বলে শনাক্ত করেন। তবে কে বা কারা আগুন দিয়েছে, তা তিনি দেখেননি।

রংপুর মহানগর পুলিশের গোয়েন্দা শাখার উপপুলিশ কমিশনার (ডিবি) সনাতন চক্রবর্তী বলেন, ‘এখনো মামলা হয়নি। বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছি।’

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

শিক্ষা বিভাগের আরও খবর

শিক্ষা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৬০ বছর: পাহাড়-অরণ্যের ক্যাম্পাসে ৩৩১ প্রজাতির বন্যপ্রাণী

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৬০ বছর পূর্তিতে ক্যাম্পাসের প্রাণ-প্রকৃতি নিয়ে নতুন করে আলোচনা সামনে এসেছে। ছয় দশক আগে পাহাড় ও অরণ্যের বুকেই এই বিশ্ববিদ…

৯ নভেম্বরের সিদ্ধান্ত বাতিল করল ইউজিসি, নিজস্ব আইনে ভর্তি চালাতে পারবে বিশ্ববিদ্যালয়গুলো
শিক্ষা

৯ নভেম্বরের সিদ্ধান্ত বাতিল করল ইউজিসি, নিজস্ব আইনে ভর্তি চালাতে পারবে বিশ্ববিদ্যালয়গুলো

২০২৬-২৭ শিক্ষাবর্ষে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি কার্যক্রম নিয়ে গত ৯ নভেম্বর নেওয়া সিদ্ধান্ত বাতিল করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। …

রুয়েটের ভর্তি পরীক্ষা ২৮ জানুয়ারি, এবার বুয়েট কেন্দ্রেও পরীক্ষা
শিক্ষা

রুয়েটের ভর্তি পরীক্ষা ২৮ জানুয়ারি, এবার বুয়েট কেন্দ্রেও পরীক্ষা

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ২৮ জানুয়ারি অনুষ্ঠিত হবে। বুধবার রু…

শিক্ষা

ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার পদে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ৪২৭ জন, কাগজপত্র জমা দিতে হবে ২৪ নভেম্বর থেকে ৩ ডিসেম্বরের মধ্যে

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের স্টেশন অফিসার (গ্রেড-১২) পদের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।…