…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › শিক্ষা › খবর
শিক্ষা

ঢাকা বিশ্ববিদ্যালয়ে খেলোয়াড় কোটায় ভর্তি: কারা আবেদন করতে পারবেন, কী কী শর্ত

নিজস্ব প্রতিবেদক
ঢাকা বিশ্ববিদ্যালয়ে খেলোয়াড় কোটায় ভর্তি: কারা আবেদন করতে পারবেন, কী কী শর্ত
ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২৭ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি পরীক্ষায় অংশ নিতে আবেদন শুরু হয়েছে। আবেদনপ্রক্রিয়া চলবে ২৫ নভেম্বর ২০২৬ পর্যন্ত। যাঁরা খেলোয়াড় কোটায় ভর্তি হতে চান, তাঁদের জন্যও সুযোগ রাখা হয়েছে, তবে নির্দিষ্ট কিছু শর্ত পূরণ করতে হবে।

বিশ্ববিদ্যালয়ের ভর্তিসংক্রান্ত ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে খেলোয়াড় কোটায় ভর্তির যোগ্যতা ও আবেদনের শর্তাবলির কথা বলা হয়েছে।

শর্ত অনুযায়ী, বিগত তিন বছরের মধ্যে জাতীয় দল, জাতীয় ‘এ’ দল এবং বয়সভিত্তিক (অনূর্ধ্ব-২৩, অনূর্ধ্ব-২০, অনূর্ধ্ব-১৯, অনূর্ধ্ব-১৭ ও অনূর্ধ্ব-১৬) দলের সদস্য হয়ে জাতীয় বা আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের অভিজ্ঞতা থাকতে হবে।

ব্যক্তিগত ক্রীড়ার ক্ষেত্রে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনভুক্ত প্রতিষ্ঠান ও বাংলাদেশ অলিম্পিক ক্রীড়া ফেডারেশনভুক্ত খেলায় জাতীয় র‍্যাঙ্কিং অনুযায়ী এক থেকে পাঁচের মধ্যে থাকতে হবে।

সব খেলোয়াড় প্রার্থীর বয়স অনূর্ধ্ব-২৩ বছর হতে হবে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য সংশ্লিষ্ট ইউনিটভিত্তিক ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে।

খেলোয়াড় সুবিধায় প্রার্থীকে মৌখিক ও ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে চূড়ান্ত সুপারিশপ্রাপ্ত হতে হবে।

খেলোয়াড় সুবিধায় ভর্তির আসনসংখ্যা নির্ধারিত আসনসংখ্যার অতিরিক্ত হিসেবে গণ্য হবে। সংশ্লিষ্ট ইউনিটপ্রধানেরা বিজ্ঞপ্তি দিয়ে খেলোয়াড় সুবিধায় দরখাস্ত আহ্বান করবেন।

কোটায় ভর্তির আসন পূর্ণ না হলে মেধা থেকে শূন্য আসনগুলো পূরণ করা হবে। এ ছাড়া নির্ধারিত আসনসংখ্যার বাইরে পোষ্য সুবিধার উপযুক্ত প্রার্থীকে অনলাইনে প্রয়োজনীয় তথ্য দিতে হবে এবং সাধারণ ভর্তি কমিটির নির্দেশনা অনুযায়ী নিজ নিজ ইউনিট কার্যকর ব্যবস্থা নেবে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

শিক্ষা বিভাগের আরও খবর

শিক্ষা

ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণের ঘটনায় দুই শিক্ষার্থী কারাগারে, অপ্রাপ্তবয়স্ক একজন কিশোর উন্নয়ন কেন্দ্রে

রাজধানীর ঢাকা কলেজ ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণের ঘটনায় দুই শিক্ষার্থীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। তাঁরা হলেন আপেল মাহমুদ ও রায়হান আহমেদ নাহি। একই ঘটন…

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরিকল্পনা নিয়ে ক্ষোভ শিক্ষামন্ত্রীর, সেশনজট নিরসনে পরিকল্পনা চাইলেন
শিক্ষা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরিকল্পনা নিয়ে ক্ষোভ শিক্ষামন্ত্রীর, সেশনজট নিরসনে পরিকল্পনা চাইলেন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি কার্যক্রমের পরিকল্পনা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, উচ্চশিক্ষায় ভর্তির দ…

শিক্ষক-শিক্ষার্থীর রাজনীতির জন্য বিশ্ববিদ্যালয়ে নতুন বিভাগ নয়: শিক্ষামন্ত্রী
শিক্ষা

শিক্ষক-শিক্ষার্থীর রাজনীতির জন্য বিশ্ববিদ্যালয়ে নতুন বিভাগ নয়: শিক্ষামন্ত্রী

দেশের বিশ্ববিদ্যালয়গুলোয় শিক্ষক–শিক্ষার্থীর রাজনীতির উদ্দেশ্যে যাতে নতুন বিভাগ খোলা না হয়, সেই আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিল…

বিক্ষোভের মুখে আধা ঘণ্টায় খুলল ঢাবির মুজিব হলের পকেট গেট
শিক্ষা

বিক্ষোভের মুখে আধা ঘণ্টায় খুলল ঢাবির মুজিব হলের পকেট গেট

শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শেখ মুজিবুর রহমান হলসংলগ্ন পকেট গেটের তালা খুলে দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শনিবার রাত ১…