…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আবহাওয়া ও পরিবেশ › খবর
আবহাওয়া ও পরিবেশ

দুর্বল হয়ে ভারতের উপকূলে আঘাত হানছে ‘আকভান’, যশোরে ১২৩ মিলিমিটার বৃষ্টি

নিজস্ব প্রতিবেদক
দুর্বল হয়ে ভারতের উপকূলে আঘাত হানছে ‘আকভান’, যশোরে ১২৩ মিলিমিটার বৃষ্টি
ছবি: সংগৃহীত

টানা বেশ কয়েক দিন সাগরে অবস্থান করে শক্তি সঞ্চয় করে ঘূর্ণিঝড় ‘আকভান’ পরিণত হয়েছিল ‘প্রবল ঘূর্ণিঝড়ে’। উপকূলের দিকে ঘণ্টায় ১১৭ কিলোমিটার বেগে এগিয়ে আসছিল এটি।

কিন্তু আজ শুক্রবার ভারতের অন্ধ্র-ওডিশা উপকূলে আঘাতের আগে বৃষ্টি ঝরাতে ঝরাতে দুর্বল হয়ে গেছে ‘আকভান’। ভারতীয় আবহাওয়া অধিদপ্তর (আইএমডি) জানিয়েছে, ‘প্রবল ঘূর্ণিঝড় আকভান’ এখন দুর্বল হয়ে আঘাত হানতে শুরু করেছে।

এর প্রভাবে ভারী বৃষ্টি হচ্ছে ওডিশা, অন্ধ্র প্রদেশ ও পশ্চিমবঙ্গের উপকূলীয় অঞ্চলে। এর প্রভাব পড়েছে বাংলাদেশেও।

গত ২৪ ঘণ্টায় দেশের মধ্যে সবচেয়ে বেশি ১২৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে যশোর জেলায়।

ওডিশার ভুবনেশ্বর আবহাওয়া কেন্দ্র জানিয়েছে, ‘আকভানের’ উপকূলে আছড়ে পড়ার প্রক্রিয়াটি দীর্ঘ সময় ধরে চলবে, যা সাত থেকে আট ঘণ্টা পর্যন্ত গড়াতে পারে।

আইএমডি জানিয়েছে, এই ঝড়টি ঘণ্টায় সর্বোচ্চ ৭০ থেকে ৮০ কিলোমিটার গতিবেগের বাতাস নিয়ে উপকূল অতিক্রম করতে পারে, যা দমকা হাওয়ার আকারে ঘণ্টায় ৯০ কিলোমিটার পর্যন্ত উঠতে পারে।

‘আকভানের’ প্রভাবে ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টি শুরু হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্রের সকাল ৭টার পূর্বাভাসে বলা হয়েছে, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে আজ দুপুরের মধ্যে পূর্ব অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ঘূর্ণিঝড় ‘আকভানের’ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর বিক্ষুব্ধ রয়েছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি অব্যাহত রয়েছে। ফলে দেশের সমুদ্রবন্দর, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকার ওপর দিয়ে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

পাশাপাশি উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।

‘আকভানের’ প্রভাব আগামীকাল শনিবার পর্যন্ত থাকতে পারে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ ‘আকভান’ ভারতের অন্ধ্র-ওডিশায় আছড়ে পড়ার পরও এর প্রভাবে মেঘমালা সৃষ্টি হবে। এ কারণে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আগামী শনিবারও বৃষ্টি হবে। তবে বৃষ্টির মাত্রা আজ থেকে কমতে থাকবে।

ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে সকাল থেকে গুঁড়িগুঁড়ি বৃষ্টিতে ভিজছে রাজধানী। টানা বৃষ্টিতে ভোগান্তিতে পড়েছেন কর্মজীবী মানুষ, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। জরুরি কাজে ঘর থেকে বের হওয়া মানুষও পড়েছেন বিপাকে।

আবহাওয়া অধিদপ্তর বলছে, দেশের বিভিন্ন অঞ্চলে আগামী পাঁচ দিন বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

আবহাওয়া ও পরিবেশ বিভাগের আরও খবর

বরিশালে কীর্তনখোলা খননের পলিতে ভরাট হচ্ছে সাগরদী খাল, জলাবদ্ধতার আশঙ্কা
আবহাওয়া ও পরিবেশ

বরিশালে কীর্তনখোলা খননের পলিতে ভরাট হচ্ছে সাগরদী খাল, জলাবদ্ধতার আশঙ্কা

বরিশাল নগরীর সাগরদী খালের বড় অংশ কীর্তনখোলা নদী খননের পলিতে ভরাট হচ্ছে। মাত্র তিন বছর আগে খনন করা এই খাল স্থানীয়দের গোসল, গৃহস্থালির কাজ ও বৃষ্টির প…

চুক্তি ছাড়াই শেষ হলো কপ৩১ জলবায়ু সম্মেলন: জীবাশ্ম জ্বালানি নিয়ে মতবিরোধে ভেস্তে গেল আলোচনা
আবহাওয়া ও পরিবেশ

চুক্তি ছাড়াই শেষ হলো কপ৩১ জলবায়ু সম্মেলন: জীবাশ্ম জ্বালানি নিয়ে মতবিরোধে ভেস্তে গেল আলোচনা

তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠিত কপ৩১ জলবায়ু সম্মেলন আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে, কিন্তু দেশগুলো নতুন কোনো চুক্তিতে ঐকমত্যে পৌঁছাতে পারেনি। নির্ধারিত সময়…

সপ্তাহের শুরুতে কয়েক বিভাগে বৃষ্টির আভাস, মঙ্গলবার থেকে শুষ্ক আবহাওয়া
আবহাওয়া ও পরিবেশ

সপ্তাহের শুরুতে কয়েক বিভাগে বৃষ্টির আভাস, মঙ্গলবার থেকে শুষ্ক আবহাওয়া

সপ্তাহের শুরুতে দেশের কয়েকটি বিভাগে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তবে মঙ্গলবার থেকে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহ…

বায়ুদূষণে ঢাকার চেয়ে এগিয়ে রংপুর, গবেষণায় গ্রামেও উদ্বেগজনক চিত্র
আবহাওয়া ও পরিবেশ

বায়ুদূষণে ঢাকার চেয়ে এগিয়ে রংপুর, গবেষণায় গ্রামেও উদ্বেগজনক চিত্র

বায়ুদূষণ এখন আর শুধু রাজধানী ঢাকার সমস্যা নয়। সরকারি পর্যবেক্ষণ ও একাধিক গবেষণায় দেখা যাচ্ছে, উত্তরাঞ্চল, পশ্চিমাঞ্চল, শিল্পাঞ্চল এমনকি গ্রামীণ এলা…