…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › জাতীয় › খবর
জাতীয়

মিরপুরে আবাসিক ভবনের নিচতলার ঝুটের গুদামে আগুন, শিশুসহ পাঁচজনের শ্বাসনালি ক্ষতিগ্রস্ত

নিজস্ব প্রতিবেদক
মিরপুরে আবাসিক ভবনের নিচতলার ঝুটের গুদামে আগুন, শিশুসহ পাঁচজনের শ্বাসনালি ক্ষতিগ্রস্ত
ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুর ১০ নম্বরে প্যারিস রোডে সাততলা একটি ভবনের নিচতলায় গতকাল বৃহস্পতিবার রাতে পোশাক কারখানার ঝুটের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ওই ভবনের পাঁচজন বাসিন্দার শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হয়েছে।

তাঁদের রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তাঁরা হলেন ময়না আক্তার (৩৬), নাদিরা (৩০), ফাতেমা (৯), মঈন (১৫) ও ফাতেমা বেগম (৩০)।

বার্ন ইনস্টিটিউটে ময়না আক্তারের বোন লাকি আক্তার প্রথম আলোকে জানান, তাঁরা ভবনটির চতুর্থ তলায় ভাড়া থাকেন। ভবনের নিচতলায় বাড়ির মালিকের ঝুটের গুদাম রয়েছে।

লাকি আক্তার জানান, গতকাল রাত নয়টার দিকে সেখানে হঠাৎ আগুন লাগে। এ সময় ভবনের ওপরের দিকে ধোঁয়া ছড়িয়ে পড়লে ওপরতলার বাসিন্দারা আতঙ্কিত হয়ে সিঁড়ি বেয়ে ছাদে ওঠার চেষ্টা করেন।

একপর্যায়ে তাঁর বড় বোন ময়না আক্তার ও ভাবি নাদিরা এবং দ্বিতীয় তলার তিনজন ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েন।

লাকি আক্তার আরও জানান, ভবনের বাসিন্দারা পানি ছিটিয়ে নিচতলার ঝুটের গুদামের আগুন নিভিয়ে ফেলেন। পরে ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়া ব্যক্তিদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন সুলতান মাহমুদ শিকদার প্রথম আলোকে বলেন, পাঁচজনের প্রত্যেকেরই ইনহেলেশন ইনজুরি হয়েছে, অর্থাৎ ধোঁয়া শ্বাসের সঙ্গে নেওয়ার কারণে তাঁদের শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হয়েছে।

তাঁদের হাসপাতালে ভর্তি রেখে শারীরিক অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানান তিনি।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের কর্মকর্তা মো. শাহজাহান হোসেন আজ শুক্রবার সকালে প্রথম আলোকে বলেন, মিরপুর ১০ নম্বরে ঝুটের গুদামে আগুন লাগার বিষয়ে তাঁদের কাছে কোনো তথ্য আসেনি।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

জাতীয় বিভাগের আরও খবর

জাতীয়

গঙ্গা চুক্তির বাস্তবায়ন নিয়ে ঢাকায় শেষ সভা, নতুন চুক্তিতে ভারতের সাড়া মেলেনি

ডিসেম্বরে মেয়াদ শেষ হতে যাওয়া গঙ্গা পানিবণ্টন চুক্তির বাস্তবায়ন নিয়ে শেষ সভা করেছে বাংলাদেশ ও ভারতের যৌথ নদী কমিশন। নতুন চুক্তি বা বর্তমান চুক্তির…

জাতীয়

গাবতলীতে পরিচ্ছন্নতাকর্মীদের জন্য তৈরি ৭৮৪ ফ্ল্যাট, সাড়ে তিন মাসের মধ্যে হস্তান্তরের লক্ষ্য

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) পরিচ্ছন্নতাকর্মীদের আবাসনের জন্য রাজধানীর গাবতলী সিটি পল্লিতে নির্মিত হয়েছে চারটি ১৫ তলা ভবন। এসব ভবনে মোট ৭৮৪ট…

জাতীয়

পেট্রাপোলে চিন্ময়কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে সমাবেশ, বেনাপোল সীমান্তে বিজিবির টহল জোরদার

চিন্ময়কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে ভারতের পেট্রাপোল সীমান্তে বিক্ষোভ ও সমাবেশ হয়েছে। সীমান্তের ওপারের এই কর্মসূচিকে কেন্দ্র করে বাংলাদেশের বেনাপোল সীম…

চাঁদপুরের ফরিদগঞ্জে দুই কোটি টাকার সড়ক সংস্কারের ছয় মাসেই পিচ উঠে গর্ত
জাতীয়

চাঁদপুরের ফরিদগঞ্জে দুই কোটি টাকার সড়ক সংস্কারের ছয় মাসেই পিচ উঠে গর্ত

চাঁদপুরের ফরিদগঞ্জে সাহেবগঞ্জ থেকে আলোনিয়া বাজার সড়ক সংস্কারের ছয় মাস না পেরোতেই পিচঢালাই উঠে যাচ্ছে। সড়কের বিভিন্ন স্থানে ছোট-বড় গর্ত তৈরি হয়েছ…