দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমল ১২ হাজার ৮১৫ টাকা

দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম। একই সঙ্গে রুপার দামও কমেছে বলে জানা গেছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম কমে দাঁড়িয়েছে ২ লাখ ১ হাজার ১০৯ টাকা।
আগের দামের তুলনায় এবার ভরিপ্রতি স্বর্ণের দাম কমেছে ১২ হাজার ৮১৫ টাকা। সেই হিসাবে আগের দর ছিল ভরিতে ২ লাখ ১৩ হাজার ৯২৪ টাকা।



