…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › জাতীয় › খবর
জাতীয়

ফতুল্লার ইসদাইরে রতন ডাইং কারখানায় বয়লার বিস্ফোরণে দুই শ্রমিক দগ্ধ, একজনের শরীরের ৮৭ শতাংশ পুড়েছে

নিজস্ব প্রতিবেদক
ফতুল্লার ইসদাইরে রতন ডাইং কারখানায় বয়লার বিস্ফোরণে দুই শ্রমিক দগ্ধ, একজনের শরীরের ৮৭ শতাংশ পুড়েছে
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি ডাইং কারখানায় বয়লার বিস্ফোরণে দুই শ্রমিক দগ্ধ হয়েছেন। তাঁদের শরীরের ৫২ থেকে ৮৭ শতাংশ পুড়ে গেছে এবং দুজনেরই শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে চিকিৎসক জানিয়েছেন।

বৃহস্পতিবার ১৯ নভেম্বর দিবাগত রাত সোয়া ২টার দিকে ফতুল্লার ইসদাইর এলাকার রতন ডাইং কারখানায় এ ঘটনা ঘটে।

দগ্ধ শ্রমিকরা হলেন রঞ্জিত (৪৫) ও পাশা (৪০)। ঘটনার পর স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে যান। বর্তমানে সেখানে তাঁদের চিকিৎসা চলছে।

স্থানীয়রা জানান, রাত ২টার দিকে রতন মিয়ার মালিকানাধীন কারখানাটিতে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। শব্দ শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে যান। এ সময় কারখানার ভেতর ধোঁয়ায় আচ্ছন্ন দেখতে পান তাঁরা। পরে সেখান থেকে দুই শ্রমিককে দগ্ধ অবস্থায় উদ্ধার করা হয়।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মো. আব্দুল্লাহ আল আরেফীন বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থল পরিদর্শনে গেছে। কী কারণে শ্রমিকেরা দগ্ধ হয়েছেন, তা তদন্তের পর জানা যাবে।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. সুলতান মাহমুদ শিকদার বলেন, দগ্ধ অবস্থায় দুই শ্রমিক জরুরি বিভাগে আসেন। তাঁদের মধ্যে পাশার শরীরের ৮৭ শতাংশ এবং রঞ্জিতের ৫২ শতাংশ পুড়ে গেছে। দুজনেরই শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হয়েছে। তাঁদের হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

জাতীয় বিভাগের আরও খবর

গোপালগঞ্জে দুই ব্যাটালিয়নসহ সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন
জাতীয়

গোপালগঞ্জে দুই ব্যাটালিয়নসহ সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন

দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে গোপালগঞ্জে দুই ব্যাটালিয়নসহ সাতটি জেলায় ৯৫ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (ব…

সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলন্ত বাসে আগুন, অল্পের জন্য রক্ষা যাত্রীদের
জাতীয়

সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলন্ত বাসে আগুন, অল্পের জন্য রক্ষা যাত্রীদের

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলন্ত একটি যাত্রীবাহী বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। শনিবার (২১ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ম…

জাতীয়

আইনশৃঙ্খলা রক্ষায় ঢাকাসহ আট এলাকায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, গোপালগঞ্জেই ২৯ প্লাটুন

দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলার লক্ষ্যে সাতটি জেলা ও ঢাকা মহা…

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বকেয়া বেতনের দাবিতে আম্বার কমপ্লেক্সের শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ
জাতীয়

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বকেয়া বেতনের দাবিতে আম্বার কমপ্লেক্সের শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বকেয়া বেতনের দাবিতে আম্বার রূপগঞ্জ কমপ্লেক্সের শ্রমিকেরা বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন। আজ শনিবার সকাল ১০টার দিকে উপজ…