জুডিশিয়াল সার্ভিস কমিশনের অফিস সহায়ক পদের প্রিলিমিনারি পরীক্ষা ২৮ নভেম্বর ঢাকায়

বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের (বিজেএসসি) অধীনে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতসমূহে ‘অফিস সহায়ক’ পদের প্রাথমিক বাছাই (প্রিলিমিনারি) পরীক্ষার সূচি প্রকাশ করা হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৮ নভেম্বর ২০২৬, শনিবার বেলা ১১টা থেকে। পরীক্ষা নেওয়া হবে ঢাকার বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে।
কমিশনের সচিব ও বাছাই কমিটির সভাপতি এ জি এম আল মাসুদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ১৩ মে ২০২৬ প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির বিপরীতে আবেদনকারী প্রার্থীরা তাঁদের আবেদনে উল্লিখিত মুঠোফোন নম্বরে এসএমএস প্রাপ্তিসাপেক্ষে নির্ধারিত ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন।
পরীক্ষার্থীদের সুবিধার্থে কেন্দ্রভিত্তিক বিস্তারিত আসনবিন্যাস এবং পরীক্ষা-সংক্রান্ত অন্যান্য প্রয়োজনীয় তথ্য বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের নিজস্ব ওয়েবসাইটে প্রকাশ করা হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।




