…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

খাগড়াছড়ির রামগড়ে দেশীয় পিস্তল ও পাঁচ রাউন্ড গুলিসহ ব্যবসায়ী সাগর দেবনাথ আটক

নিজস্ব প্রতিবেদক
খাগড়াছড়ির রামগড়ে দেশীয় পিস্তল ও পাঁচ রাউন্ড গুলিসহ ব্যবসায়ী সাগর দেবনাথ আটক
ছবি: সংগৃহীত

খাগড়াছড়ির রামগড় উপজেলায় অভিযান চালিয়ে দেশীয় তৈরি একটি পিস্তল ও পাঁচ রাউন্ড তাজা গুলিসহ সাগর দেবনাথ (৬১) নামের এক ব্যবসায়ীকে আটক করেছে সেনাবাহিনী। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত ৯টার দিকে উপজেলার শ্মশানটিলা এলাকায় তাঁর নিজ বাড়িতে এই অভিযান চালানো হয়।

আটক সাগর দেবনাথ স্থানীয় জদু দেবনাথের ছেলে। তিনি রামগড় বাজারের একজন ক্ষুদ্র কসমেটিকস ব্যবসায়ী। তাঁর বিরুদ্ধে চোরাকারবারের সঙ্গে জড়িত থাকার অভিযোগও রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

গুইমারা রিজিয়নের আওতাধীন ২০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি, সিন্ধুকছড়ি জোনের সদস্যরা এই অভিযান পরিচালনা করেন।

অভিযানের সময় বাড়িতে তল্লাশি চালিয়ে একটি দেশীয় তৈরি পিস্তল ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পরে উদ্ধার করা অস্ত্র ও গুলিসহ সাগর দেবনাথকে রামগড় থানায় হস্তান্তর করা হয়।

রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজির আলম বিষয়টি নিশ্চিত করে জানান, সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে তাঁকে আটক করা হয়েছে। তাঁর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে এবং পরবর্তী আইনি কার্যক্রম বিধি অনুযায়ী প্রক্রিয়াধীন রয়েছে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

হাজারীবাগে কুরিয়ার প্রতিষ্ঠানে ২৭ দিনে ২৬ বার হামলার অভিযোগ, ভাড়ার টাকা নিয়ে চাপের কথা বলছে এজেআর
আইন ও অপরাধ

হাজারীবাগে কুরিয়ার প্রতিষ্ঠানে ২৭ দিনে ২৬ বার হামলার অভিযোগ, ভাড়ার টাকা নিয়ে চাপের কথা বলছে এজেআর

রাজধানীর হাজারীবাগে সিকদার গ্রুপের ১২০ শতক জমি ভাড়া নিয়ে এজেআর পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিস তাদের প্রধান ওয়্যারহাউস করেছে। প্রতিষ্ঠানটির অভিযোগ…

আইন ও অপরাধ

বদরগঞ্জে খামারে চুরির অভিযোগে দিনমজুরকে বেঁধে পিটিয়ে হত্যা, আটক ৪

রংপুরের বদরগঞ্জে মুরগির খামার থেকে চুরির অভিযোগে মকবুল হোসেন (২৭) নামের এক দিনমজুরকে হাত-পা বেঁধে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। রোববার সকালে উপজেলার লোহা…

ফতুল্লায় তথ্য সংগ্রহে গিয়ে ছুরিকাঘাতে পুলিশ কনস্টেবল নিহত, দৌড়ে প্রাণে বাঁচলেন এএসআই
আইন ও অপরাধ

ফতুল্লায় তথ্য সংগ্রহে গিয়ে ছুরিকাঘাতে পুলিশ কনস্টেবল নিহত, দৌড়ে প্রাণে বাঁচলেন এএসআই

নারায়ণগঞ্জের ফতুল্লায় তথ্য সংগ্রহ করতে গিয়ে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আনোয়ার হোসেন (৩৩) নামের এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। রোববার রাত পৌনে ১০টার …

হঠাৎ ঢাকা রেঞ্জে বদলি বেনজীর-ঘনিষ্ঠ তৈমুরসহ ১০ পরিদর্শক, বাতিল আগের ‘ক্লোজড’ আদেশও
আইন ও অপরাধ

হঠাৎ ঢাকা রেঞ্জে বদলি বেনজীর-ঘনিষ্ঠ তৈমুরসহ ১০ পরিদর্শক, বাতিল আগের ‘ক্লোজড’ আদেশও

দেশের বিভিন্ন এলাকা থেকে পুলিশের ১০ জন পরিদর্শককে হঠাৎ ঢাকা রেঞ্জে বদলি করা হয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন বিতর্কিত সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহ…