…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › প্রযুক্তি › খবর
প্রযুক্তি

জটিল কাজের জন্য নতুন এআই মডেল ‘জেমিনাই ৪ নিওন’ আনল গুগল

নিজস্ব প্রতিবেদক
জটিল কাজের জন্য নতুন এআই মডেল ‘জেমিনাই ৪ নিওন’ আনল গুগল
ছবি: সংগৃহীত

জটিল ও সময়সাপেক্ষ কাজ দ্রুত এবং কম খরচে করার সুবিধা দিতে নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা মডেল ‘জেমিনাই ৪ নিওন’ উন্মোচন করেছে গুগল।

গুগলের দাবি, মডেলটি সফটওয়্যার তৈরির পাশাপাশি তথ্য বিশ্লেষণ ও বৈজ্ঞানিক গবেষণার মতো জটিল কাজে একাধিক ধাপের কার্যক্রম পরিচালনা করে দ্রুত ফলাফল দিতে পারে। উন্নত যুক্তি বিশ্লেষণের সক্ষমতার পাশাপাশি কাজের গতি ও ব্যয়ের দিক থেকেও এটি আগের মডেলগুলোর তুলনায় এগিয়ে।

গুগলের তথ্যমতে, কোড লেখা, তথ্য বিশ্লেষণ ও গবেষণাসহ বিভিন্ন ক্ষেত্রে উন্নত সক্ষমতা দেখিয়েছে জেমিনাই ৪ নিওন। স্বাধীন এআই মূল্যায়ন প্ল্যাটফর্ম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইনডেক্সে ৬১ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে মডেলটি।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, যেসব ব্যবহারকারীর জটিল পেশাগত কাজের জন্য শক্তিশালী এআই মডেল প্রয়োজন, তবে সব ক্ষেত্রে সর্বোচ্চ সক্ষমতার মডেল ব্যবহারের দরকার নেই, তাঁদের কথা বিবেচনা করেই নতুন মডেলটি তৈরি করা হয়েছে।

গুগল জানিয়েছে, একাধিক ধাপে সম্পন্ন করতে হয় এমন জটিল কাজেও দক্ষতার পরিচয় দিয়েছে জেমিনাই ৪ নিওন। প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ পরীক্ষায় মডেলটির ভুল তথ্য তৈরির প্রবণতা আগের তুলনায় কম পাওয়া গেছে, ফলে গুগলের এ পর্যন্ত পরীক্ষা করা মডেলগুলোর মধ্যে নিওনের ভুল তথ্য দেওয়ার হার সবচেয়ে কম।

জেমিনাই ৪ কার্বনের তুলনায় প্রায় তিন গুণ দ্রুত কাজ করতে পারে জেমিনাই ৪ নিওন। ফলে পিডিএফ ফাইল, চার্ট, অডিও ও ভিডিও বিশ্লেষণ ও পর্যালোচনা করে দ্রুত আর্থিক মডেল, প্রতিবেদন বা গবেষণাপত্র তৈরি করা সম্ভব বলে গুগল জানিয়েছে।

গুগল এআই প্রো ও আলট্রা গ্রাহকেরা পর্যায়ক্রমে জেমিনাই অ্যাপ এবং গুগল অ্যান্টিগ্র্যাভিটির মাধ্যমে মডেলটি ব্যবহারের সুযোগ পাবেন। সফটওয়্যার নির্মাতারা গুগল এআই স্টুডিও এবং বিভিন্ন প্রতিষ্ঠান জেমিনাই ফর বিজনেসের মাধ্যমে মডেলটি ব্যবহার করতে পারবেন। তবে জেমিনাইয়ের বিনা মূল্যের সংস্করণে মডেলটি ব্যবহারের সুযোগ পাওয়া যাবে না।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

প্রযুক্তি বিভাগের আরও খবর

প্রযুক্তি

নগদ অ্যাপে বায়োমেট্রিক লগইন চালু, পিন ছাড়াই ফিঙ্গারপ্রিন্ট ও ফেস আইডিতে প্রবেশ

গ্রাহকদের ডিজিটাল আর্থিক লেনদেন আরও নিরাপদ ও সহজ করতে নগদ অ্যাপে বায়োমেট্রিক লগইন সুবিধা যুক্ত হয়েছে। নতুন এই সুবিধায় গ্রাহকেরা প্রতিবার পিন না দিয…

বাংলাদেশসহ ৪৪ দেশে চ্যাটজিপিটিতে বিজ্ঞাপনসেবা চালু করল ওপেনএআই
প্রযুক্তি

বাংলাদেশসহ ৪৪ দেশে চ্যাটজিপিটিতে বিজ্ঞাপনসেবা চালু করল ওপেনএআই

বাংলাদেশসহ বিশ্বের ৪৪টি দেশে নিজেদের ‘চ্যাটজিপিটি অ্যাডস’ বিজ্ঞাপনসেবা সম্প্রসারণের ঘোষণা দিয়েছে চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই।…

আট বছরের যাত্রা শেষে বুধের কক্ষপথে যুগ্ম মহাকাশযান বেপিকলম্বো
প্রযুক্তি

আট বছরের যাত্রা শেষে বুধের কক্ষপথে যুগ্ম মহাকাশযান বেপিকলম্বো

এক জোড়া মহাকাশযান শনিবার বুধ গ্রহের কক্ষপথে প্রবেশ করেছে। সৌরজগতের ভেতরের অংশ পেরিয়ে আট বছরের দীর্ঘ যাত্রার পর তারা পৌঁছেছে সূর্যের সবচেয়ে কাছের এই…

প্রযুক্তি

স্কুলের জন্য এআই ছাড়া সার্চের দাবিতে পিটিশনে সই সাড়ে পাঁচ শতাধিক গুগল কর্মীর, ছয় শহরে বিক্ষোভ

গুগলের ৫৫০ জনের বেশি কর্মী একটি পিটিশনে সই করেছেন, যেখানে দাবি করা হয়েছে—স্কুলগুলোকে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) ছাড়া গুগল সার্চ ব্যবহারের সুযোগ দিতে …