…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › প্রযুক্তি › খবর
প্রযুক্তি

নগদ অ্যাপে বায়োমেট্রিক লগইন চালু, পিন ছাড়াই ফিঙ্গারপ্রিন্ট ও ফেস আইডিতে প্রবেশ

নিজস্ব প্রতিবেদক

গ্রাহকদের ডিজিটাল আর্থিক লেনদেন আরও নিরাপদ ও সহজ করতে নগদ অ্যাপে বায়োমেট্রিক লগইন সুবিধা যুক্ত হয়েছে। নতুন এই সুবিধায় গ্রাহকেরা প্রতিবার পিন না দিয়ে মোবাইল ফোনের ফিঙ্গারপ্রিন্ট, ফেস আইডি বা টাচ আইডি ব্যবহার করে নিজের নগদ অ্যাকাউন্টে লগইন করতে পারবেন।

নগদের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রাহকের ব্যক্তিগত তথ্যের সুরক্ষাকে এই সুবিধায় বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। হ্যান্ডসেটের সক্ষমতা অনুযায়ী ফিঙ্গারপ্রিন্ট বা ফেসের তথ্য গ্রাহকের নিজের মোবাইল ফোনেই সংরক্ষিত থাকবে। নগদ এসব বায়োমেট্রিক তথ্য সংগ্রহ বা সংরক্ষণ করবে না বলে প্রতিষ্ঠানটি জানিয়েছে।

এই সুবিধা ‘নগদ রেগুলার’ ও ‘নগদ ইসলামিক’—উভয় ধরনের অ্যাকাউন্টেই ব্যবহার করা যাবে।

বায়োমেট্রিক লগইন চালু করতে গ্রাহককে প্রথমে পিন দিয়ে নগদ অ্যাপে লগইন করতে হবে। এরপর ‘মাই নগদ’ অপশন থেকে ‘বায়োমেট্রিক লগইন’ নির্বাচন করে নির্দেশনা অনুসরণ করতে হবে। একবার পিন দিয়ে যাচাই সম্পন্ন হলেই সুবিধাটি চালু হয়ে যাবে।

এ বিষয়ে নগদের চিফ ইনফরমেশন অফিসার শাহরিয়ার ইবনে জামান বলেন, গ্রাহকের ডিজিটাল লেনদেন আরও নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় করতেই অ্যাপে বায়োমেট্রিক ফিচার যুক্ত করা হয়েছে। তাঁর ভাষ্য, গ্রাহকেরা এখন বারবার পিন দেওয়ার জটিলতা থেকে মুক্ত হতে পারবেন এবং এই বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রাহকদের তথ্য ও অর্থের নিরাপত্তা অনেকাংশে বাড়িয়ে দেবে।

শাহরিয়ার ইবনে জামান আরও বলেন, খুব অল্প সময়ে নগদ অ্যাপে আরও এমন বহু ফিচার একের পর এক যুক্ত হবে। এর মাধ্যমে নগদ দেশের সবচেয়ে জনপ্রিয় আর্থিক সেবা হিসেবে প্রতিষ্ঠিত হবে বলে তিনি মন্তব্য করেন।

কোনো কারণে বায়োমেট্রিক যাচাই কাজ না করলে অথবা টানা পাঁচবার ভুল বায়োমেট্রিক দেওয়ার কারণে সুবিধাটি সাময়িকভাবে লক হয়ে গেলে গ্রাহক নগদ পিন ব্যবহার করে অ্যাপে প্রবেশ করতে পারবেন। গ্রাহক চাইলে যেকোনো সময় এই বায়োমেট্রিক লগইন সুবিধা চালু বা বন্ধও করতে পারবেন।

এর আগে গত মাসে গ্রাহকবান্ধব ইন্টারফেস ও আধুনিক প্রযুক্তির সমন্বয়ে তৈরি নতুন অ্যাপ উন্মুক্ত করেছে নগদ। প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, নতুন অ্যাপ উন্মুক্ত করার কয়েক দিনের মধ্যেই সেটি গুগল প্লে স্টোর ও অ্যাপল অ্যাপ স্টোরে সর্বোচ্চ ডাউনলোডের তালিকায় উঠে আসে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

প্রযুক্তি বিভাগের আরও খবর

বাংলাদেশসহ ৪৪ দেশে চ্যাটজিপিটিতে বিজ্ঞাপনসেবা চালু করল ওপেনএআই
প্রযুক্তি

বাংলাদেশসহ ৪৪ দেশে চ্যাটজিপিটিতে বিজ্ঞাপনসেবা চালু করল ওপেনএআই

বাংলাদেশসহ বিশ্বের ৪৪টি দেশে নিজেদের ‘চ্যাটজিপিটি অ্যাডস’ বিজ্ঞাপনসেবা সম্প্রসারণের ঘোষণা দিয়েছে চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই।…

আট বছরের যাত্রা শেষে বুধের কক্ষপথে যুগ্ম মহাকাশযান বেপিকলম্বো
প্রযুক্তি

আট বছরের যাত্রা শেষে বুধের কক্ষপথে যুগ্ম মহাকাশযান বেপিকলম্বো

এক জোড়া মহাকাশযান শনিবার বুধ গ্রহের কক্ষপথে প্রবেশ করেছে। সৌরজগতের ভেতরের অংশ পেরিয়ে আট বছরের দীর্ঘ যাত্রার পর তারা পৌঁছেছে সূর্যের সবচেয়ে কাছের এই…

প্রযুক্তি

স্কুলের জন্য এআই ছাড়া সার্চের দাবিতে পিটিশনে সই সাড়ে পাঁচ শতাধিক গুগল কর্মীর, ছয় শহরে বিক্ষোভ

গুগলের ৫৫০ জনের বেশি কর্মী একটি পিটিশনে সই করেছেন, যেখানে দাবি করা হয়েছে—স্কুলগুলোকে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) ছাড়া গুগল সার্চ ব্যবহারের সুযোগ দিতে …

কনটেন্ট নির্মাতাদের জন্য দেশের বাজারে বিওর দুটি তারহীন মাইক্রোফোন, দাম ৩ হাজার ৩০০ থেকে শুরু
প্রযুক্তি

কনটেন্ট নির্মাতাদের জন্য দেশের বাজারে বিওর দুটি তারহীন মাইক্রোফোন, দাম ৩ হাজার ৩০০ থেকে শুরু

ভিডিও নির্মাতা, ভ্লগার, সাংবাদিক ও স্মার্টফোন ব্যবহারকারীদের উন্নত শব্দ ধারণের জন্য বাংলাদেশের বাজারে এসেছে আন্তর্জাতিক প্রযুক্তিপণ্য ব্র্যান্ড বিওর ন…