…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › প্রযুক্তি › খবর
প্রযুক্তি

কনটেন্ট নির্মাতাদের জন্য দেশের বাজারে বিওর দুটি তারহীন মাইক্রোফোন, দাম ৩ হাজার ৩০০ থেকে শুরু

নিজস্ব প্রতিবেদক
কনটেন্ট নির্মাতাদের জন্য দেশের বাজারে বিওর দুটি তারহীন মাইক্রোফোন, দাম ৩ হাজার ৩০০ থেকে শুরু
ছবি: সংগৃহীত

ভিডিও নির্মাতা, ভ্লগার, সাংবাদিক ও স্মার্টফোন ব্যবহারকারীদের উন্নত শব্দ ধারণের জন্য বাংলাদেশের বাজারে এসেছে আন্তর্জাতিক প্রযুক্তিপণ্য ব্র্যান্ড বিওর নতুন দুটি তারহীন মাইক্রোফোন — বিও এমএফ-০৩ ও বিও এমএফ-০৫।

মাইক্রোফোন দুটিতে রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) শব্দনিয়ন্ত্রণ প্রযুক্তি, যা আশপাশের অপ্রয়োজনীয় শব্দ কমিয়ে কণ্ঠস্বরকে আরও স্পষ্টভাবে ধারণ করতে সহায়তা করে।

সহজ সংযোগ, হালকা গঠন ও বহনযোগ্য চার্জিং বাক্সের সুবিধায় ভিডিও ধারণ, সাক্ষাৎকার, সরাসরি সম্প্রচার ও বিভিন্ন ধরনের ডিজিটাল কনটেন্ট তৈরিতে এগুলো ব্যবহার করা যাবে।

বিও এমএফ-০৩ মডেলটিতে রয়েছে এআইভিত্তিক শব্দনিয়ন্ত্রণ প্রযুক্তি এবং চারদিক থেকে শব্দ ধারণের সুবিধা। মডেলটি সর্বোচ্চ ২০ থেকে ২৫ মিটার পর্যন্ত তারহীন সংযোগ দেয়।

হালকা ও বহনযোগ্য নকশার এমএফ-০৩-তে চার্জিং কেস ব্যবহারের সুবিধা রয়েছে, আর একবার পূর্ণ চার্জে মাইক্রোফোনটি প্রায় পাঁচ-ছয় ঘণ্টা ব্যবহার করা যায়।

বিও এমএফ-০৫ মডেলটিতে রয়েছে আরও বহুমুখী ব্যবহারের সুবিধা। এর বিশেষ ত্রিমুখী নকশার কারণে কলার ক্লিপ, হাতে ধরে কিংবা টেবিলে রেখেও এটি ব্যবহার করা যায়।

এমএফ-০৫ দেয় ৩০ থেকে ৪০ মিটার পর্যন্ত তারবিহীন সংযোগ এবং চার্জিং কেসসহ সর্বোচ্চ প্রায় ২০ ঘণ্টা ব্যবহারের সুবিধা। বিশেষ করে সাক্ষাৎকার, দ্বৈত কথোপকথন, ভ্লগ ও বিভিন্ন ধরনের ভিডিও ধারণের জন্য এটি কার্যকর।

ইউটিউবার, ফেসবুক ও টিকটক কনটেন্ট নির্মাতা, ভ্লগার, সাংবাদিক, অনলাইন শিক্ষক, ডিজিটাল বিপণনকর্মী এবং ভিডিও উপস্থাপকদের জন্য মাইক্রোফোন দুটি প্রযুক্তিসঙ্গী হতে পারে।

এক বছরের বিক্রয়োত্তর পরিবর্তন সুবিধাসহ বিও এমএফ-০৩ মাইক্রোফোনের দাম ৩ হাজার ৩০০ টাকা এবং বিও এমএফ-০৫-এর দাম ৩ হাজার ৬০০ টাকা। বাংলাদেশে বিওর একমাত্র পরিবেশক টেক এজ বিডি।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

প্রযুক্তি বিভাগের আরও খবর

প্রযুক্তি

নগদ অ্যাপে বায়োমেট্রিক লগইন চালু, পিন ছাড়াই ফিঙ্গারপ্রিন্ট ও ফেস আইডিতে প্রবেশ

গ্রাহকদের ডিজিটাল আর্থিক লেনদেন আরও নিরাপদ ও সহজ করতে নগদ অ্যাপে বায়োমেট্রিক লগইন সুবিধা যুক্ত হয়েছে। নতুন এই সুবিধায় গ্রাহকেরা প্রতিবার পিন না দিয…

বাংলাদেশসহ ৪৪ দেশে চ্যাটজিপিটিতে বিজ্ঞাপনসেবা চালু করল ওপেনএআই
প্রযুক্তি

বাংলাদেশসহ ৪৪ দেশে চ্যাটজিপিটিতে বিজ্ঞাপনসেবা চালু করল ওপেনএআই

বাংলাদেশসহ বিশ্বের ৪৪টি দেশে নিজেদের ‘চ্যাটজিপিটি অ্যাডস’ বিজ্ঞাপনসেবা সম্প্রসারণের ঘোষণা দিয়েছে চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই।…

আট বছরের যাত্রা শেষে বুধের কক্ষপথে যুগ্ম মহাকাশযান বেপিকলম্বো
প্রযুক্তি

আট বছরের যাত্রা শেষে বুধের কক্ষপথে যুগ্ম মহাকাশযান বেপিকলম্বো

এক জোড়া মহাকাশযান শনিবার বুধ গ্রহের কক্ষপথে প্রবেশ করেছে। সৌরজগতের ভেতরের অংশ পেরিয়ে আট বছরের দীর্ঘ যাত্রার পর তারা পৌঁছেছে সূর্যের সবচেয়ে কাছের এই…

প্রযুক্তি

স্কুলের জন্য এআই ছাড়া সার্চের দাবিতে পিটিশনে সই সাড়ে পাঁচ শতাধিক গুগল কর্মীর, ছয় শহরে বিক্ষোভ

গুগলের ৫৫০ জনের বেশি কর্মী একটি পিটিশনে সই করেছেন, যেখানে দাবি করা হয়েছে—স্কুলগুলোকে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) ছাড়া গুগল সার্চ ব্যবহারের সুযোগ দিতে …