…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › প্রযুক্তি › খবর
প্রযুক্তি

বাংলাদেশসহ ৪৪ দেশে চ্যাটজিপিটিতে বিজ্ঞাপনসেবা চালু করল ওপেনএআই

নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশসহ ৪৪ দেশে চ্যাটজিপিটিতে বিজ্ঞাপনসেবা চালু করল ওপেনএআই
ছবি: সংগৃহীত

বাংলাদেশসহ বিশ্বের ৪৪টি দেশে নিজেদের ‘চ্যাটজিপিটি অ্যাডস’ বিজ্ঞাপনসেবা সম্প্রসারণের ঘোষণা দিয়েছে চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই।

এ জন্য বৈশ্বিক ডিজিটাল মিডিয়া ও পেমেন্ট অবকাঠামো প্রদানকারী প্রতিষ্ঠান অ্যালেফের সঙ্গে একটি একক পরিবেশক বা পুনর্বিক্রেতা অংশীদারত্ব চুক্তি করেছে ওপেনএআই। ১২ নভেম্বর স্পেনের মাদ্রিদ থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এই চুক্তির ফলে লাতিন আমেরিকা, ইউরোপ, মধ্য এশিয়া, মধ্যপ্রাচ্য, আফ্রিকা ও এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর স্থানীয় ব্র্যান্ড ও বিজ্ঞাপনী সংস্থাগুলো সরাসরি অ্যালেফের স্থানীয় কার্যালয়ের মাধ্যমে চ্যাটজিপিটিতে বিজ্ঞাপন দেওয়ার সুযোগ পাবে।

তালিকাভুক্ত ৪৪টি দেশের বিজ্ঞাপনদাতারা ওপেনএআইয়ের একক পুনর্বিক্রেতা হিসেবে অ্যালেফের সঙ্গে সরাসরি চুক্তিবদ্ধ হতে পারবে। ফলে বিজ্ঞাপন প্রচারের জন্য আন্তর্জাতিক মুদ্রায় লেনদেন বা কারিগরি জটিলতার মুখে পড়তে হবে না বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞাপনদাতারা নিজ নিজ দেশের স্থানীয় মুদ্রায় বিল পরিশোধ করতে পারবেন এবং অ্যালেফের স্থানীয় দলের কাছ থেকে অনবোর্ডিংসহ প্রাথমিক ও কারিগরি সহায়তা পাবেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ওপেনএআইয়ের এই চুক্তি অ্যালেফের এআই-ভিত্তিক বিজ্ঞাপন ব্যবসাকে আরও সমৃদ্ধ করেছে এবং স্থানীয় ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে বৈশ্বিক এআই প্রযুক্তির সঙ্গে যুক্ত করার নতুন সুযোগ তৈরি করেছে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

প্রযুক্তি বিভাগের আরও খবর

প্রযুক্তি

নগদ অ্যাপে বায়োমেট্রিক লগইন চালু, পিন ছাড়াই ফিঙ্গারপ্রিন্ট ও ফেস আইডিতে প্রবেশ

গ্রাহকদের ডিজিটাল আর্থিক লেনদেন আরও নিরাপদ ও সহজ করতে নগদ অ্যাপে বায়োমেট্রিক লগইন সুবিধা যুক্ত হয়েছে। নতুন এই সুবিধায় গ্রাহকেরা প্রতিবার পিন না দিয…

আট বছরের যাত্রা শেষে বুধের কক্ষপথে যুগ্ম মহাকাশযান বেপিকলম্বো
প্রযুক্তি

আট বছরের যাত্রা শেষে বুধের কক্ষপথে যুগ্ম মহাকাশযান বেপিকলম্বো

এক জোড়া মহাকাশযান শনিবার বুধ গ্রহের কক্ষপথে প্রবেশ করেছে। সৌরজগতের ভেতরের অংশ পেরিয়ে আট বছরের দীর্ঘ যাত্রার পর তারা পৌঁছেছে সূর্যের সবচেয়ে কাছের এই…

প্রযুক্তি

স্কুলের জন্য এআই ছাড়া সার্চের দাবিতে পিটিশনে সই সাড়ে পাঁচ শতাধিক গুগল কর্মীর, ছয় শহরে বিক্ষোভ

গুগলের ৫৫০ জনের বেশি কর্মী একটি পিটিশনে সই করেছেন, যেখানে দাবি করা হয়েছে—স্কুলগুলোকে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) ছাড়া গুগল সার্চ ব্যবহারের সুযোগ দিতে …

কনটেন্ট নির্মাতাদের জন্য দেশের বাজারে বিওর দুটি তারহীন মাইক্রোফোন, দাম ৩ হাজার ৩০০ থেকে শুরু
প্রযুক্তি

কনটেন্ট নির্মাতাদের জন্য দেশের বাজারে বিওর দুটি তারহীন মাইক্রোফোন, দাম ৩ হাজার ৩০০ থেকে শুরু

ভিডিও নির্মাতা, ভ্লগার, সাংবাদিক ও স্মার্টফোন ব্যবহারকারীদের উন্নত শব্দ ধারণের জন্য বাংলাদেশের বাজারে এসেছে আন্তর্জাতিক প্রযুক্তিপণ্য ব্র্যান্ড বিওর ন…