…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

ভারতে বুলডোজার অভিযান: খান্ডোয়ায় ৩০০ বছরের পুরোনো দরগাহ, আসামে গুঁড়িয়ে দেওয়া হলো ৪২ মুসলিম পরিবারের বাড়ি

নিজস্ব প্রতিবেদক
ভারতে বুলডোজার অভিযান: খান্ডোয়ায় ৩০০ বছরের পুরোনো দরগাহ, আসামে গুঁড়িয়ে দেওয়া হলো ৪২ মুসলিম পরিবারের বাড়ি
ছবি: সংগৃহীত

ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের খান্ডোয়া এবং উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের লখিমপুরে প্রশাসনের সাম্প্রতিক বুলডোজার অভিযান নিয়ে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। খান্ডোয়ায় প্রায় ৩০০ বছরের পুরোনো একটি দরগাহ এবং লখিমপুরে মুসলিমদের ৪২টি বাড়ি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। উচ্ছেদের পদ্ধতি, স্বচ্ছতা ও মানবিক দিক নিয়ে নানা প্রশ্ন উঠেছে। এই দুই রাজ্যেই বিজেপি ক্ষমতায় রয়েছে।

মধ্যপ্রদেশের খান্ডোয়ার মানসিং অয়েল মিল ক্রসিং এলাকায় অবস্থিত প্রায় ৩০০ বছরের পুরোনো হজরত কাসিম শাহ ওয়ালির দরগাহটি রাস্তা সম্প্রসারণ প্রকল্পের আওতায় অবৈধ নির্মাণ হিসেবে চিহ্নিত করেছিল জেলা প্রশাসন।

উচ্ছেদ অভিযানের সময় স্থানীয় বাসিন্দারা বাধা দেন। সিটি কাজি সৈয়দ নিসার আলী ঘটনাস্থলে উপস্থিত সিটি ম্যাজিস্ট্রেটের কাছে লিখিত নির্দেশ ও রাস্তার নকশা দেখতে চাইলে অভিযান সাময়িকভাবে থমকে যায়।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, তাঁরা এলাকা ছেড়ে যাওয়ার পর রাতের অন্ধকারে বিপুল পুলিশি নিরাপত্তায় বুলডোজার চালিয়ে দরগাহ ও সংলগ্ন দেয়াল ভেঙে ফেলা হয়। প্রশাসন অবশ্য আংশিক অপসারণের দাবি করেছে। তবে বিভিন্ন সূত্র থেকে দরগাহটি পুরোপুরি গুঁড়িয়ে দেওয়ার অভিযোগও উঠেছে। এখনো জেলা প্রশাসনের পক্ষ থেকে ঘটনার পূর্ণাঙ্গ ব্যাখ্যা পাওয়া যায়নি।

অন্যদিকে আসামের লখিমপুর জেলার বরবিল গ্রামে বিজ্ঞপ্তিভুক্ত আদিবাসী বলয়ের প্রায় ১৭ বিঘা সরকারি জমি বেআইনি দখলমুক্ত করার নামে ৪২টি মুসলিম পরিবারের বাড়ি বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হয়েছে। এই অভিযানে নারী ও শিশুসহ শতাধিক মানুষ আশ্রয়হীন হয়ে পড়েছেন।

তোয়েব আলী নামের এক স্কুলশিক্ষক স্থানীয় সংবাদমাধ্যমকে বলেছেন, উচ্ছেদ হওয়া বাসিন্দাদের অধিকাংশই বেশ কয়েক প্রজন্ম ধরে সেখানে বসবাস করছেন। তিনি বলেন, আগে সরকারি কর্মকর্তারা জমি দেওয়ার আশ্বাসও দিয়েছিলেন, কিন্তু এখন আর সেটা নিয়ে কোনো কথা নেই।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো ঠান্ডার মধ্যে শিশুদের নিয়ে কোথায় যাবেন, তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং বিকল্প বাসস্থানের আবেদন জানিয়েছেন। বাসিন্দাদের অভিযোগ, এই উচ্ছেদের পেছনে ধর্মীয় বৈষম্যের দিক রয়েছে।

মানবাধিকারকর্মীরা বলছেন, পরপর এই দুটি ঘটনায় ভারতে সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের মধ্যে নতুন করে অনিশ্চয়তা ও বিপন্নতা দেখা দিয়েছে। তাঁদের মতে, ধর্মীয় স্থাপনা হোক বা বসতভিটা, উচ্ছেদের ক্ষেত্রে আইনি প্রক্রিয়া, পূর্ব নোটিশ ও পুনর্বাসনের অভাব সংখ্যালঘুদের মনে বঞ্চনা ও নিরাপত্তাহীনতার জন্ম দিচ্ছে। উন্নয়নের নামে বা জমি দখলমুক্ত করার অভিযানে সাধারণ মানুষের আশ্রয় ও ধর্মীয় অনুভূতির সুরক্ষা নিশ্চিত করা জরুরি বলেও তাঁরা মত দিয়েছেন।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

হাজারীবাগে কুরিয়ার প্রতিষ্ঠানে ২৭ দিনে ২৬ বার হামলার অভিযোগ, ভাড়ার টাকা নিয়ে চাপের কথা বলছে এজেআর
আইন ও অপরাধ

হাজারীবাগে কুরিয়ার প্রতিষ্ঠানে ২৭ দিনে ২৬ বার হামলার অভিযোগ, ভাড়ার টাকা নিয়ে চাপের কথা বলছে এজেআর

রাজধানীর হাজারীবাগে সিকদার গ্রুপের ১২০ শতক জমি ভাড়া নিয়ে এজেআর পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিস তাদের প্রধান ওয়্যারহাউস করেছে। প্রতিষ্ঠানটির অভিযোগ…

আইন ও অপরাধ

বদরগঞ্জে খামারে চুরির অভিযোগে দিনমজুরকে বেঁধে পিটিয়ে হত্যা, আটক ৪

রংপুরের বদরগঞ্জে মুরগির খামার থেকে চুরির অভিযোগে মকবুল হোসেন (২৭) নামের এক দিনমজুরকে হাত-পা বেঁধে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। রোববার সকালে উপজেলার লোহা…

ফতুল্লায় তথ্য সংগ্রহে গিয়ে ছুরিকাঘাতে পুলিশ কনস্টেবল নিহত, দৌড়ে প্রাণে বাঁচলেন এএসআই
আইন ও অপরাধ

ফতুল্লায় তথ্য সংগ্রহে গিয়ে ছুরিকাঘাতে পুলিশ কনস্টেবল নিহত, দৌড়ে প্রাণে বাঁচলেন এএসআই

নারায়ণগঞ্জের ফতুল্লায় তথ্য সংগ্রহ করতে গিয়ে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আনোয়ার হোসেন (৩৩) নামের এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। রোববার রাত পৌনে ১০টার …

হঠাৎ ঢাকা রেঞ্জে বদলি বেনজীর-ঘনিষ্ঠ তৈমুরসহ ১০ পরিদর্শক, বাতিল আগের ‘ক্লোজড’ আদেশও
আইন ও অপরাধ

হঠাৎ ঢাকা রেঞ্জে বদলি বেনজীর-ঘনিষ্ঠ তৈমুরসহ ১০ পরিদর্শক, বাতিল আগের ‘ক্লোজড’ আদেশও

দেশের বিভিন্ন এলাকা থেকে পুলিশের ১০ জন পরিদর্শককে হঠাৎ ঢাকা রেঞ্জে বদলি করা হয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন বিতর্কিত সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহ…