…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

হবিগঞ্জের মাধবপুরে একই দিনে দুই তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, একজনের আজই বিয়ে হওয়ার কথা ছিল

নিজস্ব প্রতিবেদক
হবিগঞ্জের মাধবপুরে একই দিনে দুই তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, একজনের আজই বিয়ে হওয়ার কথা ছিল
ছবি: সংগৃহীত

হবিগঞ্জের মাধবপুর উপজেলার পৃথক দুটি এলাকা থেকে একই দিনে দুই তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার উপজেলার বাঘাসুরা ও বহরা ইউনিয়নের দুটি গ্রাম থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

নিহতরা হলেন বাঘাসুরা ইউনিয়নের হরিতলা গ্রামের খেলু মিয়ার মেয়ে স্বর্ণা (২০) এবং বহরা ইউনিয়নের আউলিয়াবাদ গ্রামের শফিকুল ইসলামের মেয়ে সুমাইয়া জান্নাত তন্নী (১৮)।

স্থানীয় সূত্রে জানা যায়, বেলা ১২টার দিকে স্বর্ণাকে নিজ ঘরে গলায় ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা।

একই দিন সকালে সুমাইয়া জান্নাত তন্নী নিজ ঘরের সিলিংয়ের সঙ্গে ওড়না পেঁচিয়ে ফাঁস দেন বলে পরিবারের সদস্যরা পুলিশকে জানিয়েছেন। আজই তন্নীর বিয়ে হওয়ার কথা ছিল।

খবর পেয়ে মাধবপুর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুই তরুণীর মরদেহ উদ্ধার করে।

মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ দুই তরুণীর মরদেহ উদ্ধার করেছে। পরিবারের পক্ষ থেকে ময়নাতদন্ত ছাড়া মরদেহ হস্তান্তরের আবেদন করা হয়েছে।

সোহেল রানা আরও বলেন, জেলা ম্যাজিস্ট্রেটের অনুমতি সাপেক্ষে পরবর্তী আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

হবিগঞ্জের চুনারুঘাটে তাঁতী লীগ নেতা আজিজুর রহমানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করেছে পুলিশ
আইন ও অপরাধ

হবিগঞ্জের চুনারুঘাটে তাঁতী লীগ নেতা আজিজুর রহমানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করেছে পুলিশ

হবিগঞ্জের চুনারুঘাটে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন তাঁতী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাত ২টা ১৫ মিনিটের দিকে নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তা…

হাজারীবাগে কুরিয়ার প্রতিষ্ঠানে ২৭ দিনে ২৬ বার হামলার অভিযোগ, ভাড়ার টাকা নিয়ে চাপের কথা বলছে এজেআর
আইন ও অপরাধ

হাজারীবাগে কুরিয়ার প্রতিষ্ঠানে ২৭ দিনে ২৬ বার হামলার অভিযোগ, ভাড়ার টাকা নিয়ে চাপের কথা বলছে এজেআর

রাজধানীর হাজারীবাগে সিকদার গ্রুপের ১২০ শতক জমি ভাড়া নিয়ে এজেআর পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিস তাদের প্রধান ওয়্যারহাউস করেছে। প্রতিষ্ঠানটির অভিযোগ…

আইন ও অপরাধ

বদরগঞ্জে খামারে চুরির অভিযোগে দিনমজুরকে বেঁধে পিটিয়ে হত্যা, আটক ৪

রংপুরের বদরগঞ্জে মুরগির খামার থেকে চুরির অভিযোগে মকবুল হোসেন (২৭) নামের এক দিনমজুরকে হাত-পা বেঁধে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। রোববার সকালে উপজেলার লোহা…

ফতুল্লায় তথ্য সংগ্রহে গিয়ে ছুরিকাঘাতে পুলিশ কনস্টেবল নিহত, দৌড়ে প্রাণে বাঁচলেন এএসআই
আইন ও অপরাধ

ফতুল্লায় তথ্য সংগ্রহে গিয়ে ছুরিকাঘাতে পুলিশ কনস্টেবল নিহত, দৌড়ে প্রাণে বাঁচলেন এএসআই

নারায়ণগঞ্জের ফতুল্লায় তথ্য সংগ্রহ করতে গিয়ে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আনোয়ার হোসেন (৩৩) নামের এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। রোববার রাত পৌনে ১০টার …