…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › জাতীয় › খবর
জাতীয়

নোয়াখালীর চৌমুহনীতে মিছিল থেকে গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে আগুন ও ভাঙচুর

নিজস্ব প্রতিবেদক
নোয়াখালীর চৌমুহনীতে মিছিল থেকে গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে আগুন ও ভাঙচুর
ছবি: সংগৃহীত

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পূর্ব বাজারে বিক্ষোভ মিছিল থেকে গ্রামীণ ব্যাংকের একটি শাখা কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

আজ শুক্রবার দুপুর আড়াইটার দিকে কয়েকজন যুবক মিছিলটি নিয়ে চৌমুহনী পূর্ব বাজার এলাকায় আসেন।

স্থানীয়দের তথ্যমতে, এ সময় মিছিল থেকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ এবং ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’সহ বিভিন্ন স্লোগান দেওয়া হয়।

মিছিলে অংশ নেওয়া ব্যক্তিদের হাতে আট দফা দাবিসংবলিত একটি ব্যানার ছিল। ওই ব্যানারে জেলা যুবলীগের সংগঠক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান নাজমুল শিহাবের নাম দেখা যায়।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, মিছিলটি একপর্যায়ে গ্রামীণ ব্যাংকের চৌমুহনী শাখা কার্যালয়ের সামনে গিয়ে থামে। সেখানে কার্যালয়ের প্রবেশদ্বারের বিভিন্ন অংশে পেট্রল ঢেলে আগুন দেওয়া হয়।

একই সময়ে ইটপাটকেল নিক্ষেপ করে কার্যালয়ের বাইরের জানালার কাচ ভাঙচুর করা হয়। এতে প্রবেশদ্বারের কিছু অংশ পুড়ে যায়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

এ ঘটনার পরপরই একই এলাকায় প্রতিবাদ মিছিল করেন স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা।

ঘটনার বিষয়ে জানতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুজ্জামানের মোবাইল ফোনে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

জাতীয় বিভাগের আরও খবর

জাতীয়

গঙ্গা চুক্তির বাস্তবায়ন নিয়ে ঢাকায় শেষ সভা, নতুন চুক্তিতে ভারতের সাড়া মেলেনি

ডিসেম্বরে মেয়াদ শেষ হতে যাওয়া গঙ্গা পানিবণ্টন চুক্তির বাস্তবায়ন নিয়ে শেষ সভা করেছে বাংলাদেশ ও ভারতের যৌথ নদী কমিশন। নতুন চুক্তি বা বর্তমান চুক্তির…

জাতীয়

গাবতলীতে পরিচ্ছন্নতাকর্মীদের জন্য তৈরি ৭৮৪ ফ্ল্যাট, সাড়ে তিন মাসের মধ্যে হস্তান্তরের লক্ষ্য

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) পরিচ্ছন্নতাকর্মীদের আবাসনের জন্য রাজধানীর গাবতলী সিটি পল্লিতে নির্মিত হয়েছে চারটি ১৫ তলা ভবন। এসব ভবনে মোট ৭৮৪ট…

জাতীয়

পেট্রাপোলে চিন্ময়কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে সমাবেশ, বেনাপোল সীমান্তে বিজিবির টহল জোরদার

চিন্ময়কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে ভারতের পেট্রাপোল সীমান্তে বিক্ষোভ ও সমাবেশ হয়েছে। সীমান্তের ওপারের এই কর্মসূচিকে কেন্দ্র করে বাংলাদেশের বেনাপোল সীম…

চাঁদপুরের ফরিদগঞ্জে দুই কোটি টাকার সড়ক সংস্কারের ছয় মাসেই পিচ উঠে গর্ত
জাতীয়

চাঁদপুরের ফরিদগঞ্জে দুই কোটি টাকার সড়ক সংস্কারের ছয় মাসেই পিচ উঠে গর্ত

চাঁদপুরের ফরিদগঞ্জে সাহেবগঞ্জ থেকে আলোনিয়া বাজার সড়ক সংস্কারের ছয় মাস না পেরোতেই পিচঢালাই উঠে যাচ্ছে। সড়কের বিভিন্ন স্থানে ছোট-বড় গর্ত তৈরি হয়েছ…