…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › শিক্ষা › খবর
শিক্ষা

আইইউবিতে জিএসজি গ্লোবাল ডে: টেকসই উন্নয়ন ও বাসযোগ্য ঢাকা নিয়ে দিনব্যাপী সংলাপ

নিজস্ব প্রতিবেদক
আইইউবিতে জিএসজি গ্লোবাল ডে: টেকসই উন্নয়ন ও বাসযোগ্য ঢাকা নিয়ে দিনব্যাপী সংলাপ
ছবি: সংগৃহীত

টেকসই উন্নয়ন, জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত সংকট নিয়ে নীতিনির্ধারক, কূটনীতিক, শিক্ষাবিদ ও গবেষকদের অংশগ্রহণে ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশে (আইইউবি) অনুষ্ঠিত হয়েছে ‘জিএসজি গ্লোবাল ডে ২০২৬’। গত মঙ্গলবার (১৭ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের গ্লোবাল স্টাডিজ অ্যান্ড গভর্ন্যান্স (জিএসজি) বিভাগ দিনব্যাপী এ আয়োজন করে।

আয়োজনে ছিল উদ্বোধনী পর্ব, একটি জার্নালের বিশেষ সংখ্যা প্রকাশ, ‘ঢাকা ২০৩০’ শীর্ষক গোলটেবিল নীতি সংলাপ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এবারের মূল প্রতিপাদ্য ছিল জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি)।

সকালে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। এসডিজি অর্জনে বাংলাদেশের অগ্রগতি নিয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মাননীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন আইইউবি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান দিদার এ হোসেইন, উপাচার্য ম. তামিম, স্কুল অব এনভায়রনমেন্ট অ্যান্ড লাইফ সায়েন্সেসের ডিন কে আয়াজ রাব্বানী ও জিএসজি বিভাগের প্রধান মো. শাহনেওয়াজ হোসেন।

এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘জার্নাল অব ইন্টারন্যাশনাল রিলেশনস’-এর এসডিজিবিষয়ক বিশেষ সম্পূরক প্রকাশনার মোড়ক উন্মোচন করা হয়।

বিকেলে ‘ঢাকা ২০৩০: বাসযোগ্য, অন্তর্ভুক্তিমূলক ও জলবায়ু অভিঘাতসহনশীল নগরীর পরিচালনব্যবস্থা’ শীর্ষক গোলটেবিল সংলাপে প্রধান অতিথি ছিলেন ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।

এসডিজি ১১-কে কেন্দ্র করে আয়োজিত এই সংলাপে ২০৩০ সালের মধ্যে ঢাকাকে বাসযোগ্য করার চ্যালেঞ্জ নিয়ে আলোচনা হয়। উঠে আসে আবাসন, নগর পরিবহন, বায়ুদূষণ, জলাবদ্ধতা, বর্জ্য ব্যবস্থাপনা, পানি ও পয়োনিষ্কাশন, জনস্বাস্থ্য, সড়ক নিরাপত্তা এবং নারী ও প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তর্ভুক্তির বিষয়গুলো।

বক্তারা জানান, নগর পরিচালনার প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় ও কার্যকর নীতি-সংস্কার দরকার। তথ্য-প্রমাণের ভিত্তিতে সমন্বিত পদক্ষেপ নেওয়ার ওপরও তাঁরা জোর দেন।

সংলাপে অংশ নেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ), রাজউক, ঢাকা উত্তর সিটি করপোরেশন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ব্র্যাক জেমস পি গ্র্যান্ট স্কুল অব পাবলিক হেলথ, ওয়াটারএইড বাংলাদেশ, একমাত্রা সোসাইটি, গণমাধ্যমের প্রতিনিধি ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।

এ ছাড়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও আইইউবির শিক্ষাবিদ ও গবেষকেরা অংশ নেন। সঞ্চালনা করেন জিএসজি বিভাগের শিক্ষক মো. অহিদুজ্জামান। দিনের শেষে শিক্ষার্থীদের ক্লাব ‘গ্লোবাল গেটকিপার্স’-এর পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

শিক্ষা বিভাগের আরও খবর

শিক্ষা

ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণের ঘটনায় দুই শিক্ষার্থী কারাগারে, অপ্রাপ্তবয়স্ক একজন কিশোর উন্নয়ন কেন্দ্রে

রাজধানীর ঢাকা কলেজ ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণের ঘটনায় দুই শিক্ষার্থীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। তাঁরা হলেন আপেল মাহমুদ ও রায়হান আহমেদ নাহি। একই ঘটন…

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরিকল্পনা নিয়ে ক্ষোভ শিক্ষামন্ত্রীর, সেশনজট নিরসনে পরিকল্পনা চাইলেন
শিক্ষা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরিকল্পনা নিয়ে ক্ষোভ শিক্ষামন্ত্রীর, সেশনজট নিরসনে পরিকল্পনা চাইলেন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি কার্যক্রমের পরিকল্পনা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, উচ্চশিক্ষায় ভর্তির দ…

শিক্ষক-শিক্ষার্থীর রাজনীতির জন্য বিশ্ববিদ্যালয়ে নতুন বিভাগ নয়: শিক্ষামন্ত্রী
শিক্ষা

শিক্ষক-শিক্ষার্থীর রাজনীতির জন্য বিশ্ববিদ্যালয়ে নতুন বিভাগ নয়: শিক্ষামন্ত্রী

দেশের বিশ্ববিদ্যালয়গুলোয় শিক্ষক–শিক্ষার্থীর রাজনীতির উদ্দেশ্যে যাতে নতুন বিভাগ খোলা না হয়, সেই আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিল…

বিক্ষোভের মুখে আধা ঘণ্টায় খুলল ঢাবির মুজিব হলের পকেট গেট
শিক্ষা

বিক্ষোভের মুখে আধা ঘণ্টায় খুলল ঢাবির মুজিব হলের পকেট গেট

শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শেখ মুজিবুর রহমান হলসংলগ্ন পকেট গেটের তালা খুলে দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শনিবার রাত ১…