…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

মানিকগঞ্জে নিখোঁজের এক দিন পর খাল থেকে যুবক জিহাদুলের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
মানিকগঞ্জে নিখোঁজের এক দিন পর খাল থেকে যুবক জিহাদুলের মরদেহ উদ্ধার
ছবি: সংগৃহীত

মানিকগঞ্জ শহরের একটি খাল থেকে জিহাদুল ইসলাম আরিফ (২১) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

শুক্রবার বেলা ৩টার দিকে শহরের সদর পুলিশ ফাঁড়ির পাশের একটি সেতুর নিচ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় বাবার দোকানে যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে তিনি নিখোঁজ ছিলেন।

নিহত আরিফ সদর উপজেলার বেতিলা-মিতরা ইউনিয়নের বেতিলা গ্রামের আমজাদ হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় বাবার শহরের দোকানে যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে বের হন আরিফ। রাতে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি।

একপর্যায়ে খালের পাড়ে তাঁর জুতা পড়ে থাকতে দেখে পানিতে পড়ে যাওয়ার আশঙ্কা করেন স্বজন ও স্থানীয়রা। স্থানীয়দের ধারণা, খালের পাড় দিয়ে হেঁটে যাওয়ার সময় আরিফ অসাবধানতাবশত পা পিছলে পানিতে পড়ে যান।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা স্থানীয় লোকজনের সহায়তায় খালে তল্লাশি শুরু করেন। প্রায় এক ঘণ্টা অভিযান চালানোর পর সদর পুলিশ ফাঁড়ির পাশের সেতুর নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

মানিকগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মিয়া রাজ জানান, নিখোঁজ যুবকের জুতার অবস্থান শনাক্ত করে খালে তল্লাশি চালানো হয়। পরে ওই স্থান থেকে প্রায় ৬০ ফুট দূরে পানির নিচে তাঁর মরদেহ পাওয়া যায়।

মানিকগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, নিখোঁজের খবর পাওয়ার পর পুলিশ ও ফায়ার সার্ভিস যৌথভাবে উদ্ধার অভিযান চালায়। মরদেহটি ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

হাজারীবাগে কুরিয়ার প্রতিষ্ঠানে ২৭ দিনে ২৬ বার হামলার অভিযোগ, ভাড়ার টাকা নিয়ে চাপের কথা বলছে এজেআর
আইন ও অপরাধ

হাজারীবাগে কুরিয়ার প্রতিষ্ঠানে ২৭ দিনে ২৬ বার হামলার অভিযোগ, ভাড়ার টাকা নিয়ে চাপের কথা বলছে এজেআর

রাজধানীর হাজারীবাগে সিকদার গ্রুপের ১২০ শতক জমি ভাড়া নিয়ে এজেআর পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিস তাদের প্রধান ওয়্যারহাউস করেছে। প্রতিষ্ঠানটির অভিযোগ…

আইন ও অপরাধ

বদরগঞ্জে খামারে চুরির অভিযোগে দিনমজুরকে বেঁধে পিটিয়ে হত্যা, আটক ৪

রংপুরের বদরগঞ্জে মুরগির খামার থেকে চুরির অভিযোগে মকবুল হোসেন (২৭) নামের এক দিনমজুরকে হাত-পা বেঁধে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। রোববার সকালে উপজেলার লোহা…

ফতুল্লায় তথ্য সংগ্রহে গিয়ে ছুরিকাঘাতে পুলিশ কনস্টেবল নিহত, দৌড়ে প্রাণে বাঁচলেন এএসআই
আইন ও অপরাধ

ফতুল্লায় তথ্য সংগ্রহে গিয়ে ছুরিকাঘাতে পুলিশ কনস্টেবল নিহত, দৌড়ে প্রাণে বাঁচলেন এএসআই

নারায়ণগঞ্জের ফতুল্লায় তথ্য সংগ্রহ করতে গিয়ে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আনোয়ার হোসেন (৩৩) নামের এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। রোববার রাত পৌনে ১০টার …

হঠাৎ ঢাকা রেঞ্জে বদলি বেনজীর-ঘনিষ্ঠ তৈমুরসহ ১০ পরিদর্শক, বাতিল আগের ‘ক্লোজড’ আদেশও
আইন ও অপরাধ

হঠাৎ ঢাকা রেঞ্জে বদলি বেনজীর-ঘনিষ্ঠ তৈমুরসহ ১০ পরিদর্শক, বাতিল আগের ‘ক্লোজড’ আদেশও

দেশের বিভিন্ন এলাকা থেকে পুলিশের ১০ জন পরিদর্শককে হঠাৎ ঢাকা রেঞ্জে বদলি করা হয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন বিতর্কিত সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহ…