…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › জাতীয় › খবর
জাতীয়

রামুতে ট্রেনের ধাক্কায় অটোরিকশার একই পরিবারের চারজন নিহত, আহত তিন

নিজস্ব প্রতিবেদক

কক্সবাজারের রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়িতে রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার দুই শিশুসহ একই পরিবারের চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।

শুক্রবার (২০ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে দক্ষিণ মিঠাছড়ির একটি রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন দক্ষিণ মিঠাছড়ির চেইন্দা কাইম্যারঘোনা এলাকার সাজ্জাদ হোসেন রুবেল, তাঁর বোন কাশিফা জান্নাত, শিশু সাহিল এবং পাঁচ মাস বয়সী মাশরুফা।

আহত ব্যক্তিরা হলেন রুবেলের স্ত্রী তানিয়া, কাশিফার স্বামী সাকিল এবং আরও এক শিশু। তাঁদের কক্সবাজার সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। চিকিৎসকেরা জানিয়েছেন, তানিয়ার অবস্থা আশঙ্কাজনক।

নিহত ব্যক্তিদের স্বজন মনোয়ারা বেগম জানান, জোহরের নামাজের পর তাঁরা রামুর উমখালীতে এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন। পথে দক্ষিণ মিঠাছড়ির রেলক্রসিং এলাকায় পৌঁছালে ট্রেনের ধাক্কায় তাঁদের বহনকারী সিএনজিচালিত অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়।

রেলওয়ে পুলিশের কক্সবাজার আইকনিক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর আহমদ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুর্ঘটনার পর ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় আরও দুজনকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাঁদের মৃত ঘোষণা করেন।

কক্সবাজার আইকনিক রেল স্টেশনের স্টেশন মাস্টার জয়নাল আবেদিন বলেন, বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা থেকে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। এতে অটোরিকশায় থাকা যাত্রীরা হতাহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা রেলক্রসিংয়ে নিরাপত্তাব্যবস্থা ও সতর্কতামূলক ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

জাতীয় বিভাগের আরও খবর

টেকনাফে বিজিবির অভিযানে শতাধিক বোমা ও অস্ত্র-গুলি উদ্ধার, আটক ২
জাতীয়

টেকনাফে বিজিবির অভিযানে শতাধিক বোমা ও অস্ত্র-গুলি উদ্ধার, আটক ২

কক্সবাজারের টেকনাফে বিজিবির অভিযানে শতাধিক বোমা (আইইডি), বিপুল পরিমাণ বিস্ফোরক তৈরির সরঞ্জাম, দুটি আগ্নেয়াস্ত্র ও ২৫৪টি গুলি উদ্ধার করা হয়েছে। অভিযা…

জাতীয়

আইসিজের রায়ের পর প্রত্যাবাসনে নতুন কূটনীতি, ১০ হাজার রোহিঙ্গাকে তুরস্কে পুনর্বাসনের উদ্যোগ মালয়েশিয়ার

আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায়ে রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মিয়ানমারের দায় প্রতিষ্ঠিত হওয়ার পর প্রত্যাবাসন নিয়ে নতুন কূটনৈতিক ত…

রামুর দুর্ঘটনার সিসিটিভি ফুটেজ প্রকাশ, অরক্ষিত ক্রসিংয়ে গেট বসানো নিয়ে তদন্তের নির্দেশ
জাতীয়

রামুর দুর্ঘটনার সিসিটিভি ফুটেজ প্রকাশ, অরক্ষিত ক্রসিংয়ে গেট বসানো নিয়ে তদন্তের নির্দেশ

কক্সবাজারের রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের কাড়িরমাথা এলাকায় ট্রেনের ধাক্কায় একই পরিবারের চারজন নিহতের ঘটনায় দুর্ঘটনার সিসিটিভি ফুটেজ প্রকা…

জাতীয়

আইসিজের রায়ের পরদিন উখিয়ার রোহিঙ্গা শিবিরে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান

মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায় ঘোষণার পরদিন কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা শরণার্থীশিবির পরিদর্…