…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

কুষ্টিয়ায় ভাঙারির দোকানে বস্তা নামানোর সময় ককটেল বিস্ফোরণ, আহত ২

নিজস্ব প্রতিবেদক
কুষ্টিয়ায় ভাঙারির দোকানে বস্তা নামানোর সময় ককটেল বিস্ফোরণ, আহত ২
ছবি: সংগৃহীত

কুষ্টিয়া শহরের মজমপুর রেললাইন এলাকায় একটি ভাঙারির দোকানে ককটেল বিস্ফোরণে দুজন আহত হয়েছেন। শুক্রবার বেলা ৩টার দিকে ভাঙারি মালামালভর্তি বস্তা নামানোর সময় বিস্ফোরণটি ঘটে।

আহত ব্যক্তিরা হলেন কুষ্টিয়া শহরের কোটপাড়া এলাকার জব্বার হোসেনের ছেলে সুমন মিয়া (২৫) এবং জগতি পালপাড়া এলাকার শহিদুল ইসলামের ছেলে রুহুল আমিন (৪২)। রুহুল আমিন ওই ভাঙারির দোকানের মালিক।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সুমন মিয়া একটি বস্তায় ভাঙারি মালামাল নিয়ে বিক্রির জন্য রুহুল আমিনের দোকানে যান। দোকানের লোহার স্কেল মেশিনে বস্তার মালামাল ওজন করা হয়।

ওজন শেষে বস্তা থেকে মালামাল নামানোর সময় লাল টেপে মোড়ানো একটি বস্তু মাটিতে পড়ে বিকট শব্দে বিস্ফোরিত হয়। বিস্ফোরণে দোকানে থাকা সুমন মিয়া ও রুহুল আমিন আহত হন।

দোকানমালিক রুহুল আমিন জানান, মালামাল ওজন করার পর বস্তাটি নামানোর সঙ্গে সঙ্গেই বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। বস্তার ভেতরে কী ছিল, তা তিনি জানতেন না।

প্রত্যক্ষদর্শী বাসচালক মিনারুল জানান, হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণের আওয়াজ শুনতে পান তিনি। মুহূর্তেই ঘটনাস্থলে চিৎকার-চেঁচামেচি শুরু হয়। পরে স্থানীয় লোকজন আহত দুজনকে অটোরিকশায় করে হাসপাতালে নিয়ে যান।

ঘটনার পর স্থানীয় লোকজন আহত দুজনকে উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য তাঁদের কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ইকবাল হাসান জানান, বিস্ফোরণে সুমন মিয়ার ডান পায়ে তুলনামূলক বেশি আঘাত লেগেছে। রুহুল আমিনের পায়েও আঘাত রয়েছে।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাকির হোসেন জানান, বিস্ফোরণের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে এটি ককটেল বিস্ফোরণ বলে জানা গেছে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে প্রয়োজনীয় আলামত সংগ্রহের চেষ্টা চলছে।

মো. জাকির হোসেন আরও জানান, আহত দুজন পুলিশ হেফাজতে চিকিৎসাধীন রয়েছেন। সুস্থ হলে তাঁদের জিজ্ঞাসাবাদ করা হবে। উদ্ধার করা আলামত ও তাঁদের বক্তব্য বিশ্লেষণ করে বিস্ফোরণের ধরন এবং এর সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

হাজারীবাগে কুরিয়ার প্রতিষ্ঠানে ২৭ দিনে ২৬ বার হামলার অভিযোগ, ভাড়ার টাকা নিয়ে চাপের কথা বলছে এজেআর
আইন ও অপরাধ

হাজারীবাগে কুরিয়ার প্রতিষ্ঠানে ২৭ দিনে ২৬ বার হামলার অভিযোগ, ভাড়ার টাকা নিয়ে চাপের কথা বলছে এজেআর

রাজধানীর হাজারীবাগে সিকদার গ্রুপের ১২০ শতক জমি ভাড়া নিয়ে এজেআর পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিস তাদের প্রধান ওয়্যারহাউস করেছে। প্রতিষ্ঠানটির অভিযোগ…

আইন ও অপরাধ

বদরগঞ্জে খামারে চুরির অভিযোগে দিনমজুরকে বেঁধে পিটিয়ে হত্যা, আটক ৪

রংপুরের বদরগঞ্জে মুরগির খামার থেকে চুরির অভিযোগে মকবুল হোসেন (২৭) নামের এক দিনমজুরকে হাত-পা বেঁধে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। রোববার সকালে উপজেলার লোহা…

ফতুল্লায় তথ্য সংগ্রহে গিয়ে ছুরিকাঘাতে পুলিশ কনস্টেবল নিহত, দৌড়ে প্রাণে বাঁচলেন এএসআই
আইন ও অপরাধ

ফতুল্লায় তথ্য সংগ্রহে গিয়ে ছুরিকাঘাতে পুলিশ কনস্টেবল নিহত, দৌড়ে প্রাণে বাঁচলেন এএসআই

নারায়ণগঞ্জের ফতুল্লায় তথ্য সংগ্রহ করতে গিয়ে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আনোয়ার হোসেন (৩৩) নামের এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। রোববার রাত পৌনে ১০টার …

হঠাৎ ঢাকা রেঞ্জে বদলি বেনজীর-ঘনিষ্ঠ তৈমুরসহ ১০ পরিদর্শক, বাতিল আগের ‘ক্লোজড’ আদেশও
আইন ও অপরাধ

হঠাৎ ঢাকা রেঞ্জে বদলি বেনজীর-ঘনিষ্ঠ তৈমুরসহ ১০ পরিদর্শক, বাতিল আগের ‘ক্লোজড’ আদেশও

দেশের বিভিন্ন এলাকা থেকে পুলিশের ১০ জন পরিদর্শককে হঠাৎ ঢাকা রেঞ্জে বদলি করা হয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন বিতর্কিত সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহ…