…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

নওগাঁর নিয়ামতপুরে পিকআপসহ আন্তঃজেলা ডাকাত দলের তিন সদস্য গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
নওগাঁর নিয়ামতপুরে পিকআপসহ আন্তঃজেলা ডাকাত দলের তিন সদস্য গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

নওগাঁর নিয়ামতপুরে আন্তঃজেলা ডাকাত দলের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি পিকআপ ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। গতকাল দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার ভাবিচা ইউনিয়নের গাবতলী এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নওগাঁ সদর উপজেলার ফারাদপুর গ্রামের মৃত বছির উদ্দিনের ছেলে রেজাউল করিম ওরফে লছিমন (৫০), বগুড়ার আদমদিঘী উপজেলার শান্তাহার ইয়ার্ড কলোনির বাবুর ছেলে সাগর (৪২) এবং নওগাঁ সদর উপজেলার চক-গোয়ালী এলাকার আমজাদ হোসেনের ছেলে রিমন হোসেন (২৩)।

পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল রাতে ভাবিচা ইউনিয়নের গাবতলী এলাকায় টহল দিচ্ছিল পুলিশের একটি দল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, ডাকাতির উদ্দেশে ৭-৮ জনের একটি দল পিকআপ নিয়ে নিয়ামতপুরের দিকে আসছে।

পরে ওই এলাকায় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা গাড়ি ফেলে পালানোর চেষ্টা করেন। এ সময় স্থানীয় লোকজনের সহায়তায় পুলিশ তিনজনকে আটক করে।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তার তিনজনের মধ্যে রেজাউল করিম ওরফে লছিমনের বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা, ডাকাতি ও মাদকসংক্রান্ত নয়টি মামলা রয়েছে। সাগরের বিরুদ্ধে পাঁচটি এবং রিমনের বিরুদ্ধে একটি মামলা রয়েছে।

নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, এ ঘটনায় একটি মামলা হয়েছে। গ্রেপ্তার তিনজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

হাজারীবাগে কুরিয়ার প্রতিষ্ঠানে ২৭ দিনে ২৬ বার হামলার অভিযোগ, ভাড়ার টাকা নিয়ে চাপের কথা বলছে এজেআর
আইন ও অপরাধ

হাজারীবাগে কুরিয়ার প্রতিষ্ঠানে ২৭ দিনে ২৬ বার হামলার অভিযোগ, ভাড়ার টাকা নিয়ে চাপের কথা বলছে এজেআর

রাজধানীর হাজারীবাগে সিকদার গ্রুপের ১২০ শতক জমি ভাড়া নিয়ে এজেআর পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিস তাদের প্রধান ওয়্যারহাউস করেছে। প্রতিষ্ঠানটির অভিযোগ…

আইন ও অপরাধ

বদরগঞ্জে খামারে চুরির অভিযোগে দিনমজুরকে বেঁধে পিটিয়ে হত্যা, আটক ৪

রংপুরের বদরগঞ্জে মুরগির খামার থেকে চুরির অভিযোগে মকবুল হোসেন (২৭) নামের এক দিনমজুরকে হাত-পা বেঁধে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। রোববার সকালে উপজেলার লোহা…

ফতুল্লায় তথ্য সংগ্রহে গিয়ে ছুরিকাঘাতে পুলিশ কনস্টেবল নিহত, দৌড়ে প্রাণে বাঁচলেন এএসআই
আইন ও অপরাধ

ফতুল্লায় তথ্য সংগ্রহে গিয়ে ছুরিকাঘাতে পুলিশ কনস্টেবল নিহত, দৌড়ে প্রাণে বাঁচলেন এএসআই

নারায়ণগঞ্জের ফতুল্লায় তথ্য সংগ্রহ করতে গিয়ে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আনোয়ার হোসেন (৩৩) নামের এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। রোববার রাত পৌনে ১০টার …

হঠাৎ ঢাকা রেঞ্জে বদলি বেনজীর-ঘনিষ্ঠ তৈমুরসহ ১০ পরিদর্শক, বাতিল আগের ‘ক্লোজড’ আদেশও
আইন ও অপরাধ

হঠাৎ ঢাকা রেঞ্জে বদলি বেনজীর-ঘনিষ্ঠ তৈমুরসহ ১০ পরিদর্শক, বাতিল আগের ‘ক্লোজড’ আদেশও

দেশের বিভিন্ন এলাকা থেকে পুলিশের ১০ জন পরিদর্শককে হঠাৎ ঢাকা রেঞ্জে বদলি করা হয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন বিতর্কিত সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহ…