…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

চাঁদপুরে স্কুলব্যাগে ২ হাজার ৮৩৬টি ইয়াবাসহ যুবক হাশিম খান আটক

নিজস্ব প্রতিবেদক
চাঁদপুরে স্কুলব্যাগে ২ হাজার ৮৩৬টি ইয়াবাসহ যুবক হাশিম খান আটক
ছবি: সংগৃহীত

চাঁদপুর শহরে মাদকবিরোধী অভিযানে ২ হাজার ৮৩৬ পিস ইয়াবাসহ হাশিম খান (৩৫) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।

আজ শুক্রবার সকালে শহরের কালীবাড়ি ওয়ান মিনিটের মোড়সংলগ্ন সাধনা ঔষধালয়ের সামনে থেকে তাঁকে আটক করা হয়।

হাশিম খান চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার উপাদী ইউনিয়নের ডিঙ্গাভাঙ্গা খান বাড়ির বাসিন্দা।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় সদর মডেল থানা-পুলিশের একটি দল। এ সময় সন্দেহভাজন হাশিম খানকে আটক করে তাঁর সঙ্গে থাকা স্কুলব্যাগে তল্লাশি চালানো হয়।

ব্যাগের ভেতর থেকে ২ হাজার ৮৩৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ বলেন, উদ্ধার করা ইয়াবা বিক্রির উদ্দেশে নিজের হেফাজতে রেখেছিলেন হাশিম খান। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

হাজারীবাগে কুরিয়ার প্রতিষ্ঠানে ২৭ দিনে ২৬ বার হামলার অভিযোগ, ভাড়ার টাকা নিয়ে চাপের কথা বলছে এজেআর
আইন ও অপরাধ

হাজারীবাগে কুরিয়ার প্রতিষ্ঠানে ২৭ দিনে ২৬ বার হামলার অভিযোগ, ভাড়ার টাকা নিয়ে চাপের কথা বলছে এজেআর

রাজধানীর হাজারীবাগে সিকদার গ্রুপের ১২০ শতক জমি ভাড়া নিয়ে এজেআর পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিস তাদের প্রধান ওয়্যারহাউস করেছে। প্রতিষ্ঠানটির অভিযোগ…

আইন ও অপরাধ

বদরগঞ্জে খামারে চুরির অভিযোগে দিনমজুরকে বেঁধে পিটিয়ে হত্যা, আটক ৪

রংপুরের বদরগঞ্জে মুরগির খামার থেকে চুরির অভিযোগে মকবুল হোসেন (২৭) নামের এক দিনমজুরকে হাত-পা বেঁধে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। রোববার সকালে উপজেলার লোহা…

ফতুল্লায় তথ্য সংগ্রহে গিয়ে ছুরিকাঘাতে পুলিশ কনস্টেবল নিহত, দৌড়ে প্রাণে বাঁচলেন এএসআই
আইন ও অপরাধ

ফতুল্লায় তথ্য সংগ্রহে গিয়ে ছুরিকাঘাতে পুলিশ কনস্টেবল নিহত, দৌড়ে প্রাণে বাঁচলেন এএসআই

নারায়ণগঞ্জের ফতুল্লায় তথ্য সংগ্রহ করতে গিয়ে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আনোয়ার হোসেন (৩৩) নামের এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। রোববার রাত পৌনে ১০টার …

হঠাৎ ঢাকা রেঞ্জে বদলি বেনজীর-ঘনিষ্ঠ তৈমুরসহ ১০ পরিদর্শক, বাতিল আগের ‘ক্লোজড’ আদেশও
আইন ও অপরাধ

হঠাৎ ঢাকা রেঞ্জে বদলি বেনজীর-ঘনিষ্ঠ তৈমুরসহ ১০ পরিদর্শক, বাতিল আগের ‘ক্লোজড’ আদেশও

দেশের বিভিন্ন এলাকা থেকে পুলিশের ১০ জন পরিদর্শককে হঠাৎ ঢাকা রেঞ্জে বদলি করা হয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন বিতর্কিত সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহ…